Jump to ratings and reviews

বক ও বাঁশফুল

সাম্প্রতিক সময়ের বাংলা গল্পের অন্যতম কণ্ঠস্বর ওয়াসি আহমেদ। তাঁর গল্প সবসময় আমাদের সামনে গল্পের চেয়েও বেশি কিছু নিয়ে হাজির হয়। যা গল্পের সাধারণ বাস্তবতাকে অতিক্রম করে আরো বিশেষ কিছুকে ছুঁয়ে দেখার চেষ্টা করে। তাঁর সেসব গল্প দৈনন্দিন জীবনের সত্যকে গল্পের আকারে তুলে আনে তো বটেই কিন্তু কিছুটা বাঁকাভাবে এবং অতি অবশ্যই নিজস্ব বয়ানে। সেই ধারাবাহিকতায় তাঁর গল্পের ভাণ্ডারে আরেকটি সংযোজন ‘বক ও বাঁশফুল’ নামক গল্পগ্রন্থটি। যথারীতি এখানেও ওয়াসি আহমেদ গল্পের সত্যকে ধরতে চেয়েছেন নিজস্ব ঢঙে। যা রহস্যময়তা এবং বৈচিত্র্যে ভরা। ভাষা এবং বিষয়ের আবর্তে যে ঘোর এই কথাসাহিত্যিক নির্মাণ করেন তার রেশ রয়ে যায় অনেকদিন পর্যন্ত। এই বইয়ের প্রতিটি গল্প যেন ভিন্ন-ভিন্ন বাস্তবতায় একটা সমধর্মীয় ঐন্দ্রজালিক সুরে আবদ্ধ।

96 pages, Hardcover

First published March 1, 2015

Loading...
Loading...

About the author

Wasi Ahmed

27 books24 followers
ওয়াসি আহমেদের জন্ম ১৯৫৪ সালে, সিলেট শহরের নাইওরপুলে। স্কুলের পাঠ বৃহত্তর সিলেটের নানা জায়গায়। পরবর্তী শিক্ষাজীবন ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে। কবিতা দিয়ে লেখালেখির শুরু। ছাত্রাবস্থায় প্রকাশিত কবিতা সংকলন ‘শবযাত্রী স্বজন’। কথাসাহিত্যে, বিশেষত গল্পে, মনোনিবেশ আশির দশকে। প্রথম গল্প সংকলন ‘ছায়াদণ্ডি ও অন্যান্য’ প্রকাশিত হয় ১৯৯২ সালে। পুস্তকাকারে প্রথম উপন্যাস ‘মেঘপাহাড়’ প্রকাশ পায় ২০০০ সালে। সরকারি চাকরিজীবী হিসেবে কূটনীতিকের দায়িত্ব পালনসহ কাজ করেছেন আন্তর্জাতিক বাণিজ্যের নানা অঙ্গনে। লেখালেখির স্বীকৃতি হিসেবে পেয়েছেন বাংলা একাডেমি পুরস্কারসহ দেশের প্রায় সব প্রধান সাহিত্য পুরস্কার।

Ratings & Reviews

What do you think?

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
3 (15%)
4 stars
5 (26%)
3 stars
6 (31%)
2 stars
3 (15%)
1 star
2 (10%)
Displaying 1 - 6 of 6 reviews
Profile Image for Harun Ahmed.
1,844 reviews559 followers
November 13, 2022
"বক ও বাঁশফুল" বাংলাভাষার প্রধান একজন গল্পকারের লেখা অপ্রধান ও বিস্মরণযোগ্য গল্পগ্রন্থ। ওয়াসি আহমেদ গল্প লেখেন ঠাণ্ডা, নিচু স্বরে। খুবই হালকা, নিরুত্তাপ ভঙ্গিতে গল্প এগোতে থাকে। গল্পের মর্মার্থ বুঝতে একদম শেষ অনুচ্ছেদ, কখনো কখনো শেষ বাক্য পর্যন্ত অপেক্ষা করতে হয়। পুরো গল্প জুড়ে ছড়িয়ে থাকা অস্পষ্ট, ধোঁয়াশাপূর্ণ ইঙ্গিতগুলো শেষে এসে স্পষ্ট ও ঋজু একটা আকৃতি পেয়ে যায় আর আমাদের চমকিত আর মুগ্ধ হতে হয়। এই গল্পগ্রন্থের গল্পগুলোয় লেখকের স্বভাবসুলভ ভঙ্গিতে কাহিনি শুরু হলেও শেষ পর্যন্ত জমাট বাঁধে না,হতবিহবলকর নতুন কোনো উপলব্ধি হয় না, পাঠ শেষে পড়ার আবেশ জড়িয়ে থাকে না। তাই দুই একটা গল্প বাদে "বক ও বাঁশফুল" পাঠ বেশ হতাশাজনক অভিজ্ঞতা।
Profile Image for Saiqat .
61 reviews1 follower
July 1, 2021
সাধারণ বাস্তবকে ছুঁয়ে অন্য বিশেষ কিছু দৃশ্যে চলে গিয়েছে৷
আমাদের সামনের ছোটছোট গল্পগুলো, গল্পের চেয়েও বেশি করে প্রকাশ করেছেন লেখক।

দৈনন্দিন সত্যকে গল্পে আকারে তুলে এনে বাঁকা ভাবে বলে গেছেন।



বেশ হয়েছে!
Profile Image for Rehan Farhad.
272 reviews18 followers
January 31, 2025
ওয়াসি আহমেদের এই বইটা এড়িয়ে যাওয়াই ভাল
Profile Image for Ashkin Ayub.
465 reviews232 followers
December 25, 2021
ভাল কিন্তু খুব ভাল না। এইজন্য লেখকের মাঝারি মানের বই পড়ে শেষে ভাল বইগুলা পড়তে হয়।
Profile Image for Suddhasattwa Das.
55 reviews5 followers
December 1, 2022
অনেকদিন পর ছোটগল্পের মজা পেলাম| শেষ পেয়েছিলাম হাসান আজিজুল হকের গল্পে| বস্তুত, ওয়াসি আহমেদের লেখায় মনে হলো আজিজুল হকের প্রভাব আছে|
প্রত্যকেটা গল্পের একটা নিগুঢ় তল আছে, সেই তলে কোনো একটা অপ্রীতিকর বা ছায়াছন্ন মানবিক প্রবৃত্তির বাস| কিন্তু লেখক দারুণ গল্পবলিয়ে, এই তলে পাঠক-কে নিয়ে যায় তার অজান্তে| শুরু হয় কোনো একটা সামান্য নগণ্য ব্যাপার দিয়ে, মুনিসিয়ানার সাথে সেই ব্যাপারটাকে রঙ্গিন করে তোলেন| এই সামান্য ব্যাপারটার মধ্য দিয়েই গল্পের নিগুড়তর তলের প্রবেশ হয় |
এই নিপুণ কাহীনারিতার শ্রেষ্ট পরিচয় পাওয়া যায় তার প্রথম গল্পেই, সংকলনটার সমনামী গল্প - "বক ও বাঁশফুল"| একটা বোকা লোকের বোকামির গল্প শুনতে শুনতে হঠাত করে একটা ট্রমা - একটা গভীর মানসিক ক্ষতের সন্ধান পাওয়া যায়|

বস্তুত এই মেজাজের গল্প এর আগে একমাত্র হাসান আজিজুল হকের লেখাতেই পেয়েছি| মূল প্রতিপাদ্য হলো মানুষের মনন কোনো একটা ছায়াছন্ন দিক - যেমন হিংস্রতা, আতংক বা অসহায়তা| ছায়াছন্নতা (ইং - noir ) নিয়ে খুব একটা লেখক আমরা পাইনি বাংলা ভাষাতে| ফলে হাসান আজিজুল হকের প্রভবাব থাকাটা খুব একটা বিস্ময়কর হবে না| প্রত্যেকটা গল্পেই যে কেন্দ্রীয় চরিত্র, সে কোনো একটা মানসিক বোঝা বহন করছে| বোঝাটা সুসুপ্ত হয়ে সে লালন করে আসছে, আকস্মিক কোনো সাধারণ ঘটনা থেকেই তা আবার জেগে উঠে নানা মূর্তি ধারণ করে|

গল্পগুলি আস্তে আস্তে মনোযোগ দিয়ে পড়লে খুবই তৃপ্তি পাওয়া যায়| শুধুমাত্র শেষ গল্পটা মনে হয়েছে যে পুরোপুরি বিকশিত করেননি লেখক| আর "গুম হয়ে যাওয়ার আগে ও পরে" কাহীনিটা কিছুটা দুর্বোধ্য ঠেকেছে|
Profile Image for K A Tohin.
23 reviews1 follower
March 12, 2025
চমৎকার একটি বই। ১০টি ছোটগল্প। আমার কাছে বক ও বাঁশফুল, আলী দোস্ত বৃত্তান্ত আর জ্বালা বেশি ভালো লেগেছে।
Displaying 1 - 6 of 6 reviews