Jump to ratings and reviews
Rate this book

পাথরের চোখ

Rate this book
পাথরের চোখ—সেখান থেকে ঠিকরে বেরোয় আলো---জ্বলজ্বল করে ওঠে ম্যানুয়েল ডিসুজার লোভ—করে ফেলেন অপরাধ—আর তার পরিণতি? তা হয়ে ওঠে কল্পনাতীত জন্ম জন্মান্তরের।

শিশির বিশ্বাসের বিজ্ঞান ও গানিতিক যুক্তির মিশ্রণ এবং কল্পনা ও অলৌকিক ঘটনাবলীতে যোগ করা বহু নতুন উপকরণ করে তুলেছে অসম্ভবকে সম্ভব। শিশু-কিশোরদের হরর্ জনারের সাথে পরিচয় করাতে ও তাদের কল্পনাকে শান দিতে সিতাংশু ভট্টাচার্যের রেখাঙ্কিত এই বই এককথায় উপযুক্ত।

138 pages, Hardcover

First published January 1, 2016

10 people want to read

About the author

Sisir Biswas

34 books5 followers
জন্ম ৫ জানুয়ারি ১৯৪৯। অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি আধিকারিক। প্রথম প্রকাশিত গল্প মৌচাক পত্রিকায়। কর্মক্ষেত্রে ব্যস্ততার কারণে সাহিত্যচর্চা অনিয়মিত। তবুও যখনই সুযোগ হয়েছে কলম ধরেছেন ছোটোদের জন্য। হাসির গল্প থেকে শুরু করে সুন্দরবনের কাহিনি, রোমহর্ষক অ্যাডভেঞ্চার, ভৌতিক-অলৌকিক, এমনকি ঐতিহাসিক গল্প-উপন্যাসও। এ পর্যন্ত শুকতারা, সন্দেশ, কিশোর ভারতী, আনন্দমেলা, আমপাতা জামপাতা, মায়াকানন, ঝালাপালা, শিশুমেলা, রঙবেরঙ প্রভৃতি পত্রপত্রিকায় প্রকাশিত গল্প ও উপন্যাসের সংখ্যা কয়েক শত।

প্রথম গ্রন্থ ‘নিউস্ক্রিপ্ট’ প্রকাশিত ‘বাঘবন্দি মন্তর’। তারপর একে একে প্রকাশিত হয়েছে আরও বহু গ্রন্থ। তার কয়েকটি: ‘শিশু সাহিত্য সংসদ’ প্রকাশিত আমবাগানের পদ্মগোখরো, মৃন্ময়ী মন্দিরের তোপদার, সোনার পাহাড়, পাথরের চোখ, জনাইগড়ের জঙ্গল রহস্য। এছাড়া গ্রন্থ প্রকাশ করেছে দেব সাহিত্য কুটির, নির্মল বুক এজেন্সি, মায়াকানন, জয়ঢাক, নৈর্ঋত, অরণ্যমন প্রভৃতি প্রকাশন সংস্থা। তার সাম্প্রতিক কয়েকটি: নিশুতি রাতে আসে, সাঁঝরাতের অন্ধকারে, জল জঙ্গল নরখাদক সমগ্র ১ম খণ্ড, মৃত্যু যখন ডাক দেয়, বাদাবনে আতঙ্ক, হঠাৎ এল হার্মাদ, বর্মার অন্ধকারে, মায়ংয়ের মন্ত্র, সাক্ষী ছিলেন পূর্ণচন্দ্র প্রভৃতি।

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
1 (20%)
4 stars
2 (40%)
3 stars
1 (20%)
2 stars
0 (0%)
1 star
1 (20%)
Displaying 1 - 3 of 3 reviews
Profile Image for Riju Ganguly.
Author 39 books1,877 followers
March 31, 2019
নানা পত্রপত্রিকায় প্রকাশিত এবং এযাবৎ হেথায়-হোথায় ছড়িয়ে থাকা ন'টি অলৌকিক ভাব তথা ব্যাখ্যাতীত রোমাঞ্চ উদ্রেককারী গল্প স্থান পেয়েছে শিশু সাহিত্য সংসদ থেকে প্রকাশিত এই সুমুদ্রিত সংকলনে।
যে-সব গল্প এতে আছে তারা হল:
১. পাথরের চোখ
২. পুরোনো সিডি
৩. অলৌকিক
৪. ওয়েটিং রুমে আগন্তুক
৫. আঁধারমারির আতঙ্ক
৬. রাজাসরাসের শিকার
৭. রুদ্রদেবের রহস্যময় আংটি
৮. দীনবন্ধু আর বাদার জঙ্গলে যায় না
৯. ভূতের চর
এই গল্পগুলো আজ থেকে বছর ত্রিশেক আগে ছোটোদের যে খুবই ভালো লাগত, সে আমি নিজেই এদের মধ্যে কয়েকটিকে পড়ার সুবাদে জানি। তবে এখন...
তিন তারার বেশি দেওয়া গেল না।
Profile Image for Sushanto Kumar Saha.
93 reviews9 followers
May 1, 2020
ছোটদের জন্য লেখা বই। তাই ছোটদের মত করে পড়লে বেশ ভালো লাগবে সবারই। নয়টি হরর জনরার গল্পের সংকলন। তার মধ্যে কয়েকটা গল্প খুবই ভালো লেগেছে।
Profile Image for Ahmed Atif Abrar.
725 reviews12 followers
August 10, 2023
এইসব ‘দন’ পড়তে শিশু সাহিত্য সংসদের লোগো দেখে বই কিনি? লেখক বোধ করি প্রকৌশলী। তার সুবাদে উপকরণে কিছু নতুনত্ব এনেছেন। তা বাদে গল্পের বুননটা একদমই ক্লিশেই।
Displaying 1 - 3 of 3 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.