এই উত্তরটাও আমাদের জানা নাই । কয়েকটা সন্ধ্যার আড্ডায় উঠে আসা একটা প্রজেক্টের কোন নির্দিষ্ট নাম দেয়ার প্রয়োজন বোধ করিনি আমরা কেউই । আমরা না বাম না ডান না মিডল স্টাম্প । আমরা রকস্টার । আপনারাও ।আপনাদের কাছে আমাদের কাছে আমাদের প্রত্যেকের ইউনিক মিউজিকাল জার্নিটা পৌঁছায়ে দেওয়াটাই এই কাজের মূল ইচ্ছা । বাঁধাধরা নিয়মে না হলেও আমাদের আরেকটা ইচ্ছা হলো এই কাজটা চালায়ে যাওয়া । মানে সামনে 'রকাহোলিক' আবার আসবে, নতুন বিষয়বস্তু নতুন নতুন জার্নি নিয়া ।
বই বা এই ম্যাগাজিনের বিষয়বস্তু মিউজিক,মূলত রক সংগীত। বেশ দারুণ কিছু লেখা আছে বিশেষ করে আজম খান, সিস্টেম অফ ডাউন কে নিয়ে। বেশ কয়েকজন লিখেছেন। পিংক ফ্লয়েড, লিওনার্ড কোহেনদের কে নিয়ে আলাপ-আলোচনা আছে। গানপাগলা হলে বেশ মজা লাগবে পড়তে। পিংক ফ্লয়েডের Mother গানের অনুবাদ বেশ মজার হয়েছে।