নুহা পৃথিবীতে এসে বুশরার জীবনটা আমূল পাল্টে দিল। সময়ের পরিক্রমায় ভালোবাসা রূপ নিল নীরব প্রতিহিংসায়। – দেয়ালর ওপাশে
জাত, ধর্ম, উঁচু, নিচু কিছুই মানে না ভালোবাসা। শুধু মনের মিলটাই আসল। সেই মনের মিলটাকে এক করতে গিয়ে কেউ কেউ হয়ে উঠে অশরীরী! – শেষ রাতের অতিথি
নতুন বই আর অটোগ্রাফের সম্পর্ক দারুণ এক রোমান্টিকতার। রায়ান কথা দিয়েছিল লাবণ্যকে একমাত্র অটোগ্রাফটা তাকেই দেবে! জানত না কঠিন নিয়তি তার জন্যই অটোগ্রাফ রেখে যাবে লাবণ্যর হলুদ জামদানি শাড়িতে!!! – দ্য লাস্ট অটোগ্রাফ