Jump to ratings and reviews
Rate this book

জীবন ও কর্ম উসমান ইবনে আফফান ২য় খন্ড

Rate this book
ফিতনাহ ফাসাদের এই যুগে আমরা যতটা বহিরাগত শত্রুর বেড়াজালে নিমজ্জিত, এর চেয়ে অভ্যন্তরীণ শত্রুদের দ্বারা বেশি আক্রান্ত। এই উম্মাহকে এরাই করে রেখেছে সংকীর্ণ। মুসলিমরা আজ মনস্তাত্ত্বিক-ভাবে পরাজয় বরণ করে নিয়েছে, ভুগছে হীনমন্যতায় দ্বীনের পরিচয় দিতে, ঝুঁকছে পশ্চিমাদের বাতলানো পথের দিকে, বিশ্বাস করছে এটাই তাদেরকে পৌঁছে দিবে সাফল্যের শীর্ষে।
যুগকে দোষারোপ করে কোনো সমাধান পাওয়া যাবে না, বুদ্ধিমানেরাসমস্যার চেয়ে সমাধান নিয়ে বেশি চিন্তিত; ইসলামের ইতিহাসের প্রথম শ্রেণীর শাসকগণও এমন ছিলেন। ফলে তাদের যুগ হয়েছে সর্বশ্রেষ্ঠ। তবে বর্তমানে যেমন ২৪ ঘন্টায় একদিন, সে যুগেও ছিল ২৪ ঘন্টায় একদিন; পার্থক্য কেবল আদর্শে, জাতির মাথায় নিয়োজিত ব্যক্তিবর্গের ব্যক্তিত্বে। তাঁরা ছিলেন এমন গুণে গুণান্বিত, সকলের স্তরে যা অনুসরণীয়। তাঁরা কেবল ইতিহাসের পাতায় নয়, আদর্শের চূড়ায় আছেন অমর হয়ে, সফলতার যাদের পায়ে আছড়ে পড়েছে।
.
এমনি এক ব্যক্তি, যিনি ‘যুন্নুরাইন’(দুই নূরের অধিকারী) সম্মানের ভূষিত, রসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর জামাতা, উসমান ইবন আফফান (রদ্বি) ।
ইতিহাসবিদদের অধিকাংশই ইতিহাস বর্ণনা করেই ক্ষান্ত, কিন্তু ড. আলী মুহাম্মাদ সাল্লাবী হচ্ছেন ইতিহাস শিক্ষক! জ্বী তাঁর কলমের প্রতিটি আঁচর শেখায় ইতিহাস, ধুলো-মলিন ইতিহাসের সেই পাতাগুলো থেকে তিনি তুলে আনতে জানেন অমূল্য সম্পদ, প্রমাণ করে দেখান কীভাবে ১৪শত বছরের ঘটনাগুলো এখনো অনুসরণে সর্বাধিক প্রাধান্য-যোগ্য; তাঁর গবেষণার এই অনন্য বৈশিষ্ট্য যেভাবে আরব বিশ্বে তাঁকে করেছে বিখ্যাত, তেমনি বিশ্বের সকল আলিম-ওলামাদের নিকট সম্মানিত। ইতিহাসকে তিনি এমন পদ্ধতিতে ব্যাখ্যা করেছেন, যেন প্রতিটি ঘটনা আমাদেরকে দেখাচ্ছে, কীভাবে আমরাও পাড়ি তাদের ন্যায় আকাশের তাঁরা হতে, হারিয়ে যাওয়া সম্মানকে ফিরে পেতে, পুনরায় ঈমান-আদল দ্বারা পৃথিবীকে সাজাতে।
.
সেই ক্রমধারায় আবু বকর (রাদ্বি) এর জীবন-কর্মের পর মাকতাবাতুল ফুরকানের এবার উপস্থিত হয়েছে ড. আলী মুহাম্মাদ সাল্লাবী এর রচিত “জীবন ও কর্ম : উসমান ইবনে আফফান ‎(রাদ্বি)” নিয়ে।

368 pages, Hardcover

Published February 1, 2018

5 people want to read

About the author

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
1 (50%)
4 stars
1 (50%)
3 stars
0 (0%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 of 1 review
Profile Image for Mehraj Hussain kawsar.
94 reviews34 followers
March 4, 2022
উসমান রাদিয়াল্লাহু আনহুর খিলাফতকালের শেষদিকের ফিতনা ও উনার শাহাদাত নিয়ে একদম খুটিনাটি আলোচনা এসেছে বইটিতে। প্রচলিত সব বানোয়াট কাহিনী গুলোর অসারতা তুলে ধরা হয়েছে এবং এর বিপরীতে সব বিশ্বস্ত বর্ণনা গুলো সামনে নিয়ে আনা হয়েছে। খন্ডন করা হয়েছে উসমান রাদিয়াল্লাহু 'আনহু সহ অন্যান্য সকল সাহাবায়ে কেরামের উপর আনিত এ ফিতনা সংশ্লিষ্ট সকল অপবাদ।

বইয়ের সাথে সংশ্লিষ্ট সকলকে আল্লাহ উত্তম প্রতিদান দিন। আমীন৷ সকল প্রশংসা এই বিশ্বজাহানের একক স্রষ্টা ও প্রতিপালক আল্লাহর।
Displaying 1 of 1 review

Can't find what you're looking for?

Get help and learn more about the design.