Jump to ratings and reviews
Rate this book

হুই উইঘুরের হৃদয়ে

Rate this book
ঘটনাস্রোত আহমদ মুসাকে আবার নিয়ে এল এই হুই উইঘুরেদের দেশে।মৈত্রী ও সমঝোতার অবস্থা ভেঙে পড়ায় উইঘুররা আবার সংঘাতে জড়িয়ে পড়েছে। অবিশ্বাস ও হিংসার আগুন পোড়াচ্ছে সরকার ও উইঘুর - দু'পক্ষকেই।হাইজ্যাক হওয়া একটা জাহাজে আহমদ মুসা এসে পৌঁঁছল চীন উপকূলের এক শহরে। ভয়ংকর সন্ত্রাসীরা বন্দী করল সান ইয়াত ঝুং ও লু ঝি ঝাও নামের চীনা দুই তরুণ - তরুণীকে। তাদের রক্ষা করতে গিয়ে আহমদ মুসাও বন্দী হলো। শীঘ্রই আহমদ মুসা জানল চীন জুড়ে ভয়ংকর শক্তিশালী সন্ত্রাসীরা চীনা এক রাজতন্ত্রের উত্তরসূরি এবং বাইরের সমর্থনপুষ্ট৷ আরও জানল চীনা সরকার ব্যবস্থা এবং হুই উইঘুর সকলেরই এরা শত্রু- এদের লক্ষ্য নৈরাজ্য সৃষ্টি করা। এরা একদিকে উইঘুরদের উস্কানি দিচ্ছে, অন্যদিকে সরকারকে উইঘুরদের বিরুদ্ধে ব্যবহার করছে। আহমদ মুসা জড়িয়ে পড়ল ঘটনার সাথে। চীনা দুই তরুণ-তরুণীকে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে পালাল বন্দীখানা থেকে। এই তরুণটি চীনা কম্যুনিস্ট পার্টি ও দেশের প্রেসিডেন্টের ছেলে এবং তরুণীটি চীনা সেনাপ্রধানের মেয়ে।... আহমদ মুসা জড়িয়ে প্রবেশ করল রাষ্ট্রীয় ঘটনা প্রবাহের মূল স্রোতে। শুরু হলো তার মিশন। এই মিশনে লু ঝি ঝাও ও সাং ইয়াত ঝুং প্রধান চরিত্র হয়ে দাড়াল কিভাবে?
সন্ত্রাসী- ষড়যন্ত্রকারীরা কারা? বিদেশী শক্তিই বা কারা?

কিভাবে হুই উইঘুরদের রক্ষার মিশনে এগোচ্ছে আহমদ মুসা?
কোন পরিণতির দিকে গড়াচ্ছে তার কঠিন মিশন?
এসব প্রশ্নের জবাব নিয়ে এসেছে 'সাইমুম ৬০ 'হুই উইঘুররের হৃদয়ে '।

191 pages, Paperback

First published April 1, 2018

17 people want to read

About the author

Abul Asad

80 books54 followers
লেখক পরিচিতি
সাইমুম সিরিজের লেখক আবুল আসাদ স্যারের সংক্ষিপ্ত জীবনীঃ

আবুল আসাদ রাজশাহী জেলার বাগমারা থানার নরসিংহপুর গ্রামে জন্মগ্রহণ করেন ১৯৪২ সালে। পিতা এ,কে, ছামছালুল হক ভারতের বেনারসের বিখ্যাত মাদ্রাসা থেকে শিক্ষা লাভকারী স্বনামধন্য একজন আলেম ছিলেন। তার মাতার নাম মজিদা বেগম।
আবুল আসাদ রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এম.এ পাশ করেন। ছাত্রজীবন থেকে তার লেখক ও সাংবাদিকতা জীবনের শুরু। তিনি কয়েকটি দৈনিক ও সাপ্তাহিকে রাজশাহী সংবাদদাতা হিসাবে কাজ করেছেন। ছাত্র জীবনে কলেজ ম্যাগাজিনসহ পত্র-পত্রিকায় লিখিত তাঁর রাজনীতি ও সংস্কৃতি বিষয়ক প্রবন্ধাদি মানুষের দৃষ্টি আকর্ষণ করে।
১৯৭০ সালে ১৭ই জানুয়ারী দৈনিক সংগ্রামে সহকারী সম্পাদক হিসাবে যোগদানের মাধ্যমে তিনি সার্বক্ষণিক সাংবাদিক জীবনের শুরু করেন।
১৯৮১ সালে তিনি দৈনিক সংগ্রামের সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেন। তিনি সুপরিচিত একজন প্রাবন্ধিক ও কলামিস্ট। এ পর্যন্ত প্রকাশিত তাঁর গ্রন্থের মধ্যে রয়েছে ইতিহাস গ্রন্থ ‘কাল পঁচিশের আগে ও পরে’ এবং ‘একশ’ বছরের রাজনীতি’, ঐতিহাসিক ঘটনার চিত্রধর্মী গল্প ‘আমরা সেই সে জাতি’ (তিন খন্ড) এবং প্রবন্ধ সংকলন ‘একুশ শতকের এজেন্ডা’। তাঁর সবচেয়ে সাড়া জাগানো সাহিত্যকর্ম হলো ‘সাইমুম সিরিজ’। রহস্য, রোমাঞ্চ, ইতিহাস ও নৈতিকতার সমন্বয়ে গড়া এ এক অনন্য রহস্য সিরিজ। এ পর্যন্ত এই সিরিজের ৫৭ টি বই প্রকাশিত হয়েছে। তিনি বর্তমানে সংগ্রামের সম্পাদকের দায়িত্ব পালন ছাড়াও তাঁর বহুমুখী সাহিত্যকর্ম অব্যাহত রেখেছেন।


Abul Asad (Bengali: আবুল আসাদ) is a writer and journalist in Bangladesh. He is the editor of the The Daily Sangram.

Early life and education:
He was born in Norshinghopur village of Baghnara thana of Rajshahi in 1942. His father, A.K Samsalul Haque was a scholar from a madrasah at Benaras in India. His mother’s name is Mojida Begum. Abul Asad completed his MA in economics from Rajshahi University.


Journalism:
He started his career as a writer and journalist from his student life itself. He worked as a Rajshahi based journalist in several dailies and weekly publications. His columns on politics and culture, written while he was a student, were popular and set him in his career as a journalist. He began his career in journalism from 17 January 1970 as an assistant editor of the Daily Sangram. In 1981, he took over responsibility as the editor of the Daily Sangram. He is also a columnist and essayist.

Literature:
He has published several books such as “Kaal Pochish Er Aage O Pore” and “Eksho Bochor Er Raajniti” on regional history and politics, “Amra Shei Sei Jaati” a three part series of story based events in a historical context, and an essay based compilation “Ekush Shotoker Agenda”. His most popular literary work up to date has been the “Saimum Series”, a series which showcases literary fiction combining suspense, romance and morality within a historical context and setting. Till now, 57 books have been published in this popular series. Presently, Abul Asad continues to write novels along with being the editor to the Daily Sangram.

List of books:
একুশ শতকের এজেন্ডা
সময়ের সাক্ষী
ওয়ান ইলেভেনের পূর্বাপর দৃশ্যপট
একাত্তর এবং অন্যান্য প্রবন্ধ
কালো পঁচিশের আগে ও পরে
যুগ সন্ধিক্ষণের পৃথিবী
একশ বছরের রাজনীতি
আমরা সেই সে জাতি

Complete series of Saimum Series is available to download from this site: http://www.saimumseries.com/download

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
5 (33%)
4 stars
5 (33%)
3 stars
2 (13%)
2 stars
1 (6%)
1 star
2 (13%)
Displaying 1 - 2 of 2 reviews
Profile Image for Maliha Tabassum Arna.
186 reviews48 followers
May 11, 2021
*_* শেষ করলাম 'সাইমুম-৬০' ও। এখন পর্যন্ত সাইমুম সিরিজের সর্বমোট ৬২ টি বই বেরিয়েছে ।সাইমুম-১ যখন পড়া শুরু করি তখন ২০২০ এর মাঝামাঝি চলছিলো ।এরপর এই সিরিজটার সাথে এতটাই বেশি মিশে গিয়েছিলাম যে কোন ফাঁকে সিরিজটার ৫৬ নং বই পর্যন্ত গত বছরই শেষ হয়ে গেল টেরই পাইনি ।আর যখন পেলাম তখন বছরটা শেষ হয়ে গেছে। চাইলেই বাকি চারটা বই অনায়াসেই খুবই দ্রুত শেষ করা যেত, কিন্তু মন সায় দেয়নি ।
আমার সাধারণতই কোন সিরিজ শেষ করতে ভয় হয় কারণ সিরিজটা শেষ তো কাহিনীটা থেকে তো আমি বেরিয়ে যাবো, এরপর কি হবে- এমন কোন কৌতুহল কাজ করবে না। এজন্য ৫৭-৬০ পর্যন্ত টেনে টেনে এই বছরের ৫ম মাস পর্যন্ত এনেছি। কিন্তু চাইলেই বা আর কতোদিন টানা যায় !!! আবুল আসাদ স্যার এই সিরিজটাতে আহমদ মুসা নামের এমন এক চরিত্রের অবতারণা করেছেন যে চাইলেও কেউ তাকে ঘৃণা বা এমনকি অপছন্দও করতে পারবে না ।সাইমুম পড়েছে অথচ ফ্যান না হয়ে থাকতে পেরেছে এমন মানুষ খুঁজে পাওয়া ভার। থ্রিলার, ডিটেক্টিভ, সায়েন্স ফিকশন-কি নেই!! অসাধারণ ফাইটিং পাওয়ার থেকে শুরু করে ইসলামিক জ্ঞান,বুদ্ধি,মেধা, তীক্ষ্মদৃষ্টি -সব কিছুতেই সবাইকে ছাড়িয়ে গেছে আহমদ মুসা ।


হ্যাঁ, তবে কিছু ব্যাপারে একটু ভ্রূ না কুঁঁচকে পারিনি - মাঝে মাঝে খালি শত্রুর রিভলভারের গুলি বেরোবার আগেই তার গুলি শত্রুর মাথা এফোঁড়-ওফোঁড় করে দেয়, অথচ দুজনেরই রিভলভার উদ্যত ছিল! ^_^
পুরো এই বিশাল সিরিজে এই একটা ব্যাপারই চোখে লেগেছে ।

সবচেয়ে খারাপ লাগে, এত সুন্দর বইগুলো; অথচ বাংলাদেশের খুব কম মানুষই এখন পর্যন্ত সাইমুম পড়েছে বা নাম শুনেছে ।নিঃসন্দেহে তারা আরো অনেক বেশি জনপ্রিয়তার দাবিদার ।





[আমার কালেকশনে থাকা এই সিরিজের সবগুলো বই শেষ, এবার কিছুদিন বাকিগুলো পড়তে না পারার দুঃখে ভুগি; আর কি !! :( ............]
Displaying 1 - 2 of 2 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.