বিবাহের কথা শুনলেই আজকের যুবসমাজ চমকে ওঠে। বিবাহের প্রতি তাদের অনীহা কিংবা অনাগ্রহের কারণে কিন্তু নয়। তাদের চমকে ওঠার কারণ- বিবাহের আয়োজন ও ধরণ আজকের সমাজে এতটাই কঠিন হয়ে দাঁড়িয়েছে যে তারা চাইলেও সহজে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে না। তারা চিন্তায় পড়ে যায়, বিবাহ মানে তো পেছনে লক্ষ লক্ষ টাকা খরচের ব্যাপার। আসলে কি ইসলামে বিবাহ কঠিন কোনো আমল? বিবাহকে তো বরং ইসলামে সহজ করেছে। আসলে এ সম্পর্কে না জানার কারণেই অনেকে সামাজিকতার প্রভাবে ভুল ধারণার শিকার হন। বিবাহের উপকারিতার দিকে লক্ষ করে যদি যুবক-যুবতীদের যথাসময়ে বিবাহের ব্যবস্থা করানো যেত, তাহলে তারা বহু নাফরমানি থেকে বেঁচে থাকতে পারতো। আশা করি, বিবাহ নিয়ে ছোট্ট এ বইটি থেকে পাঠক বিবাহের উপকারিতা ও শরয়ী রূপরেখা সম্পর্কে ভালোই ধারণা লাভ করতে পারবে, ইন শা আল্লাহ।
বিয়ে নিয়ে আমার পড়া প্রথম বই!! রুহামা পাবলিকেশনস-এর প্যাকেজের সাথে ফ্রী পেয়ে এটাই প্রথমে পড়ে নিলাম। মনে করুন, আপনার বিয়ে হঠাৎ ঠিক হয়ে গেল :p আর হাতে তেমন একটা সময়ও নেই যে খুটিনাটি ব্যাখ্যা-বিশ্লেষন সম্বলিত কোন বই পড়বেন। তখন আপনি এই ছোট্ট বইটি পড়ে অল্প সময়েই অনেক গুরুত্বপূর্ণ তথ্যাদি ও দিক নির্দেশনা পেতে পারেন ইনশাআল্লাহ।
বইটিতে বিবাহ সংক্রান্ত কুরআনের বিভিন্ন উপদেশ ও হাদিসে বর্নিত রাসূলুল্লাহ সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লামের বিভিন্ন উপদেশের উল্লেখ করা হয়েছে ও সেগুলো থেকে শিক্ষাও দেয়া হয়েছে। বইটি আমাদের সমাজের যুবক-যুবতি ও অভিবাবকদের জন্য অমূল্য গাইডলাইন প্রমাণিত হতে পারে। স্বামী-স্ত্রীর মধ্যে ভালোবাসা ও সমঝোতার সম্পর্ক সৃষ্টিতে সাহায্যকারী হতে পারে। অশ্লিলতা ও নষ্টামি বর্জিত সমাজ গঠনে সহায়ক হতে পারে। আল্লাহ সংশ্লিষ্ট সবাইকে উত্তম প্রতিদান দিন বিশেষ করে শাইখ সালিহ আল মুনাজ্জিদকে। এবং শায়েখেকে জালিমদের হাত থেকে মুক্তি দান করুন।
বিয়ে নিয়ে মোটামুটি যা পড়েছি, আপাতত আর পড়ার ইচ্ছা আমার ছিলো না। কিন্তু WAFI LIFE এর একটা ছাড় পেতে একটা নির্দিষ্ট অংকের মূল্যের বই মেলাতে গিয়ে মাত্র ৩৩/- টাকায় প্রিয় শাইখের এই বইটা পেয়ে গেছি। তো পড়ে ফেললাম।
বই - বিয়ের উপকারিতা ও শরয়ী রূপরেখা (লেখকের 'আহকামুন নিকাহ ওয়া আদাবুহু' গ্রন্থের অনুবাদ এই বইটি) লেখক - শাইখ মুহাম্মাদ সালেহ আল-মুনাজ্জিদ অনুবাদ - আব্দুল্লাহ ইউসুফ প্রকাশনী - রুহামা পাবলিকেশন প্রচ্ছদ মূল্য - ৪৮৳ পৃষ্ঠা সংখ্যা - ৪৫ প্রথম প্রকাশ - অক্টোবর, ২০১৮
লেখক সম্পর্কে - বর্তমান বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী খতিবদের একজন শাইখ মুহাম্মাদ সালেহ আল-মুনাজ্জিদ। আরব বিশ্বে তাঁর পরিচিতি 'দাঈ ইলাল্লাহ' হিসেবে। সৌদি আরবের 'কিং ফাহাদ ইউনিভার্সিটি' থেকে স্নাতক সম্পন্ন করে ইসলামি ফিকহশাস্ত্র অধ্যয়ন করেন সৌদি আরবের বিভিন্ন খ্যাত নামা আলেমগণের কাছ থেকে। বর্তমানে তিনি দায়িত্ব পালন করছেন 'মসজিদে ওমর ইবনে আব্দুল আজিজ'-এ ইমাম ও খতিব হিসেবে। আরব বিশ্বের প্রথম ইসলাম বিষয়ক প্রশ্নোত্তর ভিত্তিক ওয়েবসাইট [Islamqa.info]-র উদ্যোক্তাও তিনিই। এছাড়াও তিনি ইসলাম বিষয়ক ওয়েবসাইট প্ল্যাটফর্ম Islam Web Site-এরও সিইও, যেখান থেকে মোট ৮টি ওয়েবসাইট পরিচালিত হয়। ইসলামিক শিক্ষা ও দাওয়াহ বিষয়ক মুঠোফোন ও টেলিফোন কন্টেন্ট তৈরি, টিভি অনুষ্ঠান নির্মাণ ও প্রচার এবং ইসলামি বই প্রকাশনায় নিয়োজিত জাদ গ্রুপেরও সিইও তিনি। এছাড়া লেখনীর মাধ্যমে নিয়মিত দাওয়াতের কাজ করে থাকেন।
বিয়ে! আজকাল আমাদের সমাজে অনেক কঠিন একটা বিষয়। বিয়ের কথা মুখে উচ্চারণ করার আগেই মাথায় হাজারো দুশ্চিন্তা চলে আসে এর আয়োজনের আড়ম্বরের কথা ভাবলে। বিয়ে নিয়ে সমাজ সৃষ্ট কাঠিন্য উপযুক্ত বয়স হয়ে যাওয়ার পরেও ছেলে-মেয়েদের বিয়ের পথে বাঁধা হয়ে দাঁড়ায়।
বিয়ের সার্বিক বিষয় নিয়ে ইসলামী দৃষ্টিকোণ থেকে আলোচিত হওয়ায় এই বইটি সকল বিবাহিত এবং অবিবাহিতদের জন্য বেশ কাজে দিবে। বিয়ের উপকারিতা, পদ্ধতি, শরয়ী নিয়ম-কানুন, মাসলা-মাসায়েল জানার পাশাপাশি, এই বন্ধন সুন্দরভাবে অটুট রাখার কৌশল রপ্ত করতে পারবেন এই বই থেকে।
বিয়ের নানা উপকারিতা, স্বরূপ, ইসলামের দৃষ্টিতে বিয়ের নীতিমালা বর্ণনা করা হয়েছে এই বইটিতে। মোট ৩৬ টি ছোট ছোট পয়েন্টে কুরআন-হাদীসের রেফারেন্স টেনে বিয়ে সম্পর্কে একটি সামগ্রিক আলোচনা করেছেন লেখক। বিয়ের জন্য প্রস্তুতি, বর-কনের বৈশিষ্ট্য, পাত্র-পাত্রী দেখা, বিয়ের শরীয়ত সম্মত পদ্ধতি - আলোচিত হয়েছে সাবলীলভাবে। বলা যায় বিয়ে বিষয়ক একটা ছোটখাট গাইডবুক হিসাবে দারুন এই বইটি।
বইয়ের আকর্ষণীয় প্রচ্ছদ শুরুতেই নজর কেড়েছে আমার। পকেট সাইজের ছোট্ট একটা বই। বাঁধাই, কাগজের মান, ছাপা এক কথায় অসাধারণ।
মনে করেন, আপনার হঠাৎ বিয়ে ঠিক হয়ে গেলো, আর হাতে খুব একটা সময়ও নেই যে, বিস্তারিত বিশ্লেষণ সম্বলিত কোন বই পড়ার। এই অবস্থায় অল্প সময়ে বিয়ে সম্পর্কে মোটামুটি একটা পূর্ণাঙ্গ ধারণা নিতে আপনি এই ছোট্ট বইটি পড়ে ফেলতে পারেন।