Rizia Rahman was an Indian-born Bangladeshi novelist. She had a number of novels and short stories to her credit. Her works cut across all genres.
She wrote in various genres since the late sixties: novels, short stories, essays, literary criticism, belles-lettres, and juvenile fiction. Beginning with straight forward narratives, she moved on to magic realism and multilayered structures. She explored important human issues in a sympathetic and engaging manner.
বস্তির এক বাড়িকে কেন্দ্র করে গল্প আবর্তিত হয়েছে। বাড়ির অধিবাসীদের কেউ অন্যের ঘরে কাজ করে, কেউ রিকশা-ভ্যান চালায়, কেউ গায়ের জোরে উপার্জন করে তো কেউ উপার্জন করে দেহ বিক্রি করে। তবে সবার মাঝেই একটা বিষয় কমন। ভাঙা ঘরকে জোড়াতালি দেয়ার সংগ্রাম সবারই।
বেশ সাবলীল লেখনী, পড়ে আরাম পাওয়া যায়। তবে হুট করেই যেন শেষ হয়ে গেলো মনে হলো, আরেকটু বড় হলে মন্দ হতো না।
রিজিয়া রহমানের লেখার বড় একটি অংশ জুড়ে রয়েছে অন্ত্যজ মানুষ ও তাদের যাপিতজীবন।তাদের জীবনের আনন্দ, বেদনা, হিংস্রতা, ক্লেশ, জীবন সংগ্রাম। 'ঘর ভাঙা ঘর' রিজিয়া রহমানের প্রথম উপন্যাস। 'ঘর ভাঙা ঘর' উপন্যাসে রিজিয়া রহমান বস্তির মানুষদের জীবনের প্রতিচ্ছবি এঁকেছেন। বস্তির মানুষদের তিনি কাছ থেকে দেখেছেন। তাদের গল্প শুনেছেন।দেখেছেন তাদের জীবনের ক্লেদ,ক্লান্তি,স্বপ্ন আর স্বপ্ন ভাঙার বেদনা। সেই ক্লেদাক্ত জীবন যন্ত্রণার গল্পই তুলে এনেছেন 'ঘর ভাঙা ঘর' উপন্যাসে।