কমপক্ষে বছর তিনেক আগে পড়েছি ঈদ সংখ্যায়। কোন ঈদ সংখ্যাতে পড়েছি তা স্মরণে নেই। এটুকু মনে আছে এক নারীর টালমাটাল জীবনের নানা কাহিনি নিয়েই এই উপন্যাসটি। শেষটা সুখের হয়না রমণীটির। পড়তে তখন ভালো লেগেছিল। হয়তো বয়সের টানেই আগ্রহ তৈরি হয়েছিল বুলবুল চৌধুরীর লেখা নিয়ে।