কিছু ভুল প্রত্যাশা, কিছু অকল্পনীয় ঝরে যাওয়া বসন্ত, কিছু কলোলিত পুষ্পকাননের উল্লাস আর কিছু টুকরো টুকরো বেদনা নিয়েই জন্ম প্রিয়তমেষু। স্মৃতির ভাঁজে আটকে থাকা কিছু অম্লান দিনগুলোকে বিচরন করতে গিয়ে ফিরে এসেছি সহস্র কবিতা নিতী যাত্রা কেবল অজস্র শব্দের মিলনে কিছু ভাঙনের সুর...
এই প্রথম কবিতার বইয়ের রিভিউ লেখার চেষ্টা করছি। কবিতার প্রতি আগ্রহ তুলনামুলক কম হওয়ায় কবিতার বই পড়া হয় না। ফলে কিভাবে একে বিশ্লেষন করতে হয় তাও জানা নেই।
"প্রিয়তমেষু" লেখিকার প্রথম বই। এক্সপেক্টেশন কম ছিলো। ফলে হতাশ হতে হয়নি। মোটামুটি সময় কাটানোর জন্য বইটা ভালো। আরো যেই সমস্যা সেটা হলো, রোমান্টিক সাহিত্য আমার একেবারেই পছন্দ না। আর এই বইতে সব বিরহের কবিতা। ফলে কবিতাগুলো আমার হৃদয় স্পর্শ করতে পারে নাই। ফলে খুব ভালো না লাগার দায়ভার আমার। যারা "বিচ্ছেদ" খুব ভালো অনুভব করতে পারেন তাদের হয়ত মন ছুয়ে যাবে।
শব্দের ব্যবহার কোথাও চমৎকার ছিলো আবার কোথাও একটু দুর্বল ছিলো। বিশেষ করে মাঝেমধ্যে ইংলিশ শব্দের ব্যবহার আমার কাছে দৃষ্টিকটু লেগেছে এবং মনে হয়েছে ওই শব্দের বাংলা প্রতিশব্দ প্রয়োগ করলে আরো শ্রুতিমধুর হতো।
বইটা বের হওয়ার আগে যখন ফেসবুকে প্রচ্ছদ দেখি তখন ভেবেছিলাম শুধু প্রচ্ছদের জন্যই বইটা কিনবো। কিন্তু পরবর্তিতে প্রচ্ছদ দেখে হতাশ হয়েছি। কম রেজুলেশনের কারনে অতি সুন্দর প্রচ্ছদটাই এখন খারাপ লাগছে।
সবশেষে লেখিকার জন্য শুভকামনা থাকলো। আশা করবো কবিতার মহামারির এই যুগে তার কবিতা পাঠকের মনে প্রশান্তি আনবে।