নামের সাথে সাথে ১৪ সংখ্যাটির প্রতি আমার মনে জন্ম নেয় অপরিসীম ভালোবাসা। আমার মনে হয় মানুষের জীবনটাই অনেকটা সনেটের মত।একটা পরিপূর্ণ জীবনের স্ট্রাকচারে সনেটের মত দুটো ধাপ থাকে। প্রথম ধাপে অর্থাৎ ৮ লাইনে সে তার জীবনের যা কিছু পাওয়ার তা পেয়ে যায়।এরপর দ্বিতীয় ধাপে মানে,বাকি ৬ লাইনে যা পেয়েছিলো,তার মূল্য শোধ করে রিক্ত হাতে বিদায় নেয়। ১৪ সংখ্যার প্রতি ভালোবাসা থেকে,আমি যা কিছু করি,তার মাঝে ১৪ এর একটা ভূমিকা থাকে।আমি যে কোন পড়া ১৪ বার করে পড়ি। যে কোন অংক ১৪ বার সমাধান করি।সবকিছুতেই আমি ১৪ বার করে ট্রায়াল দেই।