Jump to ratings and reviews
Rate this book

একটি নদীর নাম

Rate this book

Unknown Binding

First published February 1, 1999

Loading...
Loading...

About the author

Sunil Gangopadhyay

792 books1,030 followers
Sunil Gangopadhyay (Bengali: সুনীল গঙ্গোপাধ্যায়) was a famous Indian poet and novelist. Born in Faridpur, Bangladesh, Gangopadhyay obtained his Master's degree in Bengali from the University of Calcutta, In 1953 he started a Bengali poetry magazine Krittibas. Later he wrote for many different publications.

Ganguly created the Bengali fictional character Kakababu and wrote a series of novels on this character which became significant in Indian children's literature. He received Sahitya Academy award in 1985 for his novel Those Days (সেই সময়). Gangopadhyay used the pen names Nil Lohit, Sanatan Pathak, and Nil Upadhyay.

Works:
Author of well over 200 books, Sunil was a prolific writer who has excelled in different genres but declares poetry to be his "first love". His Nikhilesh and Neera series of poems (some of which have been translated as For You, Neera and Murmur in the Woods) have been extremely popular.

As in poetry, Sunil was known for his unique style in prose. His first novel was Atmaprakash (আত্মপ্রকাশ) and it was also the first writing from a new comer in literature published in the prestigious magazine- Desh (1965).The novel had inspiration from ' On the road' by Jack Kerouac. His historical fiction Sei Somoy (translated into English by Aruna Chakravorty as Those Days) received the Indian Sahitya Academy award in 1985. Shei Somoy continues to be a best seller more than two decade after its first publication. The same is true for Prothom Alo (প্রথম আলো, also translated recently by Aruna Chakravorty as First Light), another best selling historical fiction and Purbo-Paschim (পূর্ব-পশ্চিম, translated as East-West) a raw depiction of the partition and its aftermath seen through the eyes of three generations of Bengalis in West Bengal, Bangladesh and elsewhere. He is also the winner of the Bankim Puraskar (1982), and the Ananda Puraskar (twice, in 1972 and 1989).

Sunil wrote in many other genres including travelogues, children's fiction, short stories, features, and essays. Though he wrote all types of children's fiction, one character created by him that stands out above the rest, was Kakababu, the crippled adventurer, accompanied by his Teenager nephew Santu, and his friend Jojo. Since 1974, Sunil Gangopadhyay wrote over 35 novels of this wildly popular series.

Death:
Sunil Gangopadhyay died at 2:05 AM on 23 October 2012 at his South Kolkata residence, following a heart attack. He was suffering from prostate cancer for some time and went to Mumbai for treatment. Gangopadhyay's body was cremated on 25 October at Keoratola crematorium, Kolkata.

Awards & Honours:
He was honored with Ananda Award (1972, 1979) and Sahitya Academy Award (1984).

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
8 (18%)
4 stars
16 (36%)
3 stars
17 (38%)
2 stars
2 (4%)
1 star
1 (2%)
Displaying 1 - 11 of 11 reviews
Profile Image for Nadia.
215 reviews18 followers
January 9, 2021
কেন যে এমন হুট করে শেষ হয়ে যায় সুনীলের কিছু কিছু উপন্যাস! নদীর নাম পাল্টালো কি পাল্টালো না, প্রবাল শান্তিনিকেতনে যেতে পারলো কি পারলো না, বেদবতীর অপরাধীদের শাস্তি হল কি হল না, এসব কিছু এখন মুখে পুরে বসে থাকতে হবে। কারো কি অনুভব সিনহার হিন্দি ছবি 'আর্টিকেল ফিফটিন' এর কথা মনে হচ্ছিল পড়তে পড়তে? এখানেও জাতের ব্যাপারটা আছে, কিন্তু, এখানে দেখানো হয়, বামুন হয়েও আসলে লাভ নেই। ধর্ষনের জন্য যেকোন গ্রহের একটি প্রাণী জুটলেই যথেষ্ট।
Profile Image for Jannatul Firdous.
89 reviews185 followers
January 19, 2023
নদীর নাম কালঘাই। তেমন আহামরি নদী না। বর্ষা ছাড়া অন্যান্য সময় শুকনো খটখটে হয়ে থাকে,বর্ষায় ডাকে বান। এই নদী ভালো কিছুই দেয় না পাড়ের মানুষগুলোকে,খারাপ ছাড়া। যেমন, বন্যা অথবা যুবতীর লাশ!

যুবতী বুদ্ধিমতি,সুন্দরী,প্রতিভাবান। ব্রাহ্মণ কন্যা। অল্প বয়স থেকেই বিয়ের প্রস্তাব আসতো অজস্র। বাবা রাজি হতেন না। বাবা চাইতেন মেয়ে বিদ্যেবতী হোক। তার বদলে মেয়ে হলো খুন। আসামী ধরা পড়লো না।

তারপর থেকে ডি এম প্রবালের কাছে বাবা বারবার আসেন। তার আর্জি খুব অদ্ভুত। সে কোন ক্ষতিপূরণ চাইছে না,অপরাধীদের বিচার চাইছে না,কিছুই চাইছে না। তার একটাই চাওয়া,নদীর নামটি বদলে তার একমাত্র মেয়ের নামে দেয়া হোক। তার মেয়েকে কেউ ভুলে না যাক, মানুষের মুখে মুখে বেঁচে থাক নদীতে প্রাণ দেয়া তার কন্যা।

উপন্যাসটা সেই ছোটবেলায় পড়েছিলাম,মনে গভীর দাগ কেটেছিলো। অনেকদিন পর এটার কথা মনে পড়লো কিন্তু কার ব‌ই কি নাম ভুলে গিয়েছিলাম। কাল একটা গ্রুপে পোস্ট দিয়ে ব‌ইটার নাম জানলাম। অনেক বছর পর আবার পড়লাম, মুগ্ধ হলাম। প্রচন্ড আন্ডাররেটেট এই ব‌ইটা মাত্র ৩০ পাতা। যদি সময় হয়,পড়ে ফেলতে পারেন। আশা করি ভালো লাগবে।
Profile Image for Masudur Tipu.
226 reviews9 followers
October 6, 2026
নদীতে ভেসে উঠে যুবতীর লাশ।মায়ের বাবা আসে ডি এম প্রবালের কাছে। তার অদ্ভুত চাওয়া প্রবালের কাছে। অপরাধীর বিচার চায় না, সে শুধু চায় নদীর নাম তার মেয়ের নামে রাখতে! নদীর নামে তার মেয়ে বেচে থাকুক।
আরেকদিকে প্রবালের সাইকোলজিক্যাল টানাপোড়েন।
৩০ পেজের ছোট্ট অসাধারণ বই।
Profile Image for Omar Faruk.
327 reviews20 followers
August 6, 2021
ছোট কিন্তু অদ্ভুত সুন্দর একটা বই।
একটি বাস জার্নির অর্ধসমাপ্তি,
একটি মেয়ের হারিয়ে যাওয়া,
একজন বাবার হেরে গিয়েও, হারিয়ে না যাওয়ার সংগ্রাম।
একটি নদীর নাম।
Profile Image for Sneha Dey.
202 reviews4 followers
April 10, 2025
আমার প্রথম সুনীল গঙ্গোপাধ্যায়। দুটো ছোটো ছোটো উপন্যাস ছিল। দুটোই খুব সুন্দর।
যদিও মানুষের কপটতা নিয়ে লেখা প্রথম গল্পটার রেষ আমার এখনো কাটেনি।
Profile Image for Beauty Rahman.
48 reviews6 followers
September 22, 2026
গল্পটা আমাদের দেশের দৈনন্দিন জীবনের বাস্তবতা। শিশু কিশোরী নারী মাত্রই কি যে অসহায়! অনিশ্চিত জীবনের পথে হেঁটে চলা প্রতিদিন..
রেপ অতঃপর মার্ডার। এটা একটা খবর অন্যের কাছে, কিন্তু একজন ভিক্টিমের বাবার কাছে তা যে কি বেদনার!
বেদবতীর বাবার কাজগুলো আপাতদৃষ্টিতে পাগলামি মনে হবে...
ডি এম প্রবাল নিজের বাবার প্রতিচ্ছবি দেখতে পান বেদবতীর বাবার মাঝে, নিজে তার জন্য কিছু করতে না পারলেও প্রবালের সহানুভূতিশীল মনের কারণে তাকে ভালো লাগে।
নদীর নামটা হয়তো বেদবতী হবে না, কালঘাই থেকে যাবে, তবুও বাবার চেষ্টাটা পাঠকের মন অনেকদিন ভারি করে রাখবে।
Profile Image for Ajanta.
129 reviews31 followers
June 7, 2020
ছোট এই বইটিতে ধর্মীয় গোড়ামি, জাতবর্ণ প্রথা, সংস্কার, নিরাপত্তাহীনতার মতো সমাজে বিদ্যমান বেশ কিছু সমস্যা যেমন ফুটে উঠেছে ঠিক তেমনি আংশিকভাবে এর বিপরীত অবস্থার চিত্রও তুলে ধরা হয়েছে।

সতেরো বছরের গুণবতী এক গ্রাম্য কন্যা বেদবতী ভট্টাচার্য।
যেখানে উচ্চ মাধ্যমিক পাসের আগেই মেয়ের সিঁথি সিঁদুর উঠে যায়, সেখানে নিজের এবং বাবার স্বপ্ন সে পড়ালেখা করবে।
গ্রামের সকলের সাহায্য আর ভালোবাসায় যখন প্রতিদিন ১৪ মাইল বাসে পাড়ি দিয়ে কলেজ আসা-যাওয়া ছাড়া আপাতদৃষ্টিতে আর কোন প্রতিবন্ধকতা ছিল না সেখানে একদিন সন্ধ্যা ৭ টায় মেয়েটি আর বাস থেকে নামেনি।
ছয়দিন পর মেয়েটির লাশ ভেসে উঠে নদীতে।

স্কুল শিক্ষক বাবা প্রায়ই ডিস্ট্রিক্ট মেজিস্ট্রেটের কাছে কিসের দাবি নিয়ে আসেন?
কন্যা হত্যার বিচারের?
নাহ!
একটি নদীর নাম পরিবর্তনের!

একটা ছেলে ২১ মাইলের বাস জার্নির শেষে একদিন ঠিকই সাফল্যকে ছুতে পারল।

মেয়েটা পারলো না কেন?
মেয়ে বলে?
কাদের জন্য পারলো না?
This entire review has been hidden because of spoilers.
1 review
October 6, 2026
কিছু গল্প পড়া শেষ হলে মনে হয়—শেষ না হলেও পারত, কিংবা গল্পের চরিত্রগুলো সম্পর্কে যদি আরেকটু জানা যেত! সম্প্রতি একটি বই পড়ে ঠিক এমনটাই মনে হয়েছে। কাহিনিটা নিয়ে খুব ভেবেছি। ভেবেছি গল্পের চরিত্রদের নিয়েও। মনে হয়েছে, অমুককে নিয়ে লেখক আরেকটু বর্ণনা দিলে কত ভালো হতো। কিংবা যদি কাহিনিটা আর দু-চার পাতা বেশি হতো তবে কী এমন ‘শেষ হয়েও হলো না শেষ’ অনুভূতিটা চলে যেত?

যত ভেবেছি ততই মনে হয়েছে, গল্প ঠিক জায়গাতেই শেষ হয়েছে। গল্পটা এর চেয়ে আর এক অনুচ্ছেদ বেশি হলেও বোধহয় এত ভালো লাগত না। লেখার জন্য গল্প কোথায় থামিয়ে দিতে হয় কিংবা ঠিক কতদূর এগিয়ে নিতে হয়, তা জানা খুব জরুরি। গল্প এখানে থেমে গেছে বলেই, আমি গল্পটা নিয়ে এত ভাবছি।

বলছি সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘একটি নদীর নাম’ এর কথা। আমি যদিও এটাকে বারবার গল্প বলছি, তবে এটা একটা উপন্যাসিকা। কোন নদী কি একটি গল্পের মূল চরিত্র হতে পারে? পারে তো। এখানে তো তা-ই দেখলাম। নদী যেমন : হতে পারে শান্ত, তেমনি হতে পারে সর্বনাশা। নদী যেমন : অনেক দিতে পারে, তেমনি আবার কেড়ে নিতে পারে অনেককিছুই। নদী যেমন তার পাড়ে আশ্রয় দেয় অনেককে, তেমনি ভাসিয়ে ডুবিয়েও নিতে পারে অনেককে।

এ জন্যই তো ধর্ষিতা বেদবতী যখন একটু বাঁচার আশায়, রাক্ষসদের কাছ থেকে পালিয়ে যাবার আশায় কালঘাই নদীর কোলে ঝাঁপিয়ে পড়ে, তখন কতেককে ভাসিয়ে নিয়ে যাওয়া এই কালঘাই বেদবতীকে আরে ভাসিয়ে নেয় না। কিংবা তলিয়েও যেতে দেয় না। রাক্ষসরা বেদবতীকে আবার তুলে আনে এবং মেরে তাকে ফেলে দেয় কালঘাইতেই। জীবিত বেদবতীকে ভাসিয়ে দূরে কোথাও নিয়ে যায় নি কালঘাই, কিন্তু মৃত্যু বেদবতীকে ঠিকই নিজের কোলে আশ্রয় দিল সে।

নদীর কত রূপ! কত নাম! এখন যে নদীর নাম কালঘাই তা কি সারাজীবন ই কালঘাই ছিল? কিংবা কখনো কি নদীর নাম পালটানো হয়নি? হয়েছে তো। তবে এই যে কালঘাই নামের এক নদী—তার নাম ও বা কেন পালটানো যাবে না? নামটা কালঘাই থেকে বেদবতী হলে কি ক্ষতি ই বা হবে? বেদবতীর বাবা তাই ভাবেন। তার এই ভাবনার কথা জানান জেলা ম্যাজিস্ট্রেট প্রবালকে। বেদবতীর বাবা বৃদ্ধ, আগের দিনের মানুষ। তখনকার দিনে একজন জেলা ম্যাজিস্ট্রেটের হাতে কত ক্ষমতা থাকত। এখন কি আর সেরকম আছে? ভাবে প্রবাল এবং বেদবতীর বাবাকে তাই জানান।

গল্পটি পড়ে আমি ঠিক যে-রকম উথাল-পাথাল ভেবেছি, গল্পের চরিত্র প্রবাল ও সেরকম ভেবেছে। সেই ভাবনা কাউকে বোঝাতে পারেনি সে। আসলে কি জানেন তো, একটা ধর্ষণ-একটা খুন, বেশিরভাগের কাছেই শুধু একটা খবর মাত্র। কিন্তু বেদবতীর বাবার কাছে বেদবতী তো আর শুধু খবরের একটি হেডলাইন নয়। মেয়েটা এভাবে মরে যাবে আর হারিয়ে যাবে--এটা তিনি মেনে নিতে পারেন না। যে নদীর কোলে বেদবতী জীবিত অবস্থায় ভাসতে চাইল, কিন্তু ভেসে উঠল লাশ হয়ে, সেই নদীটার নাম কেন হবে না ‘বেদবতী’? আর তাই, সবকিছুকে ছাপিয়ে একটি নদীর নাম পালটানো নিয়ে এক বৃদ্ধ বাবার বিভিন্ন দরজায় গিয়ে দাড়ানোটাই এখানে মুখ্য হয়ে ওঠে।

অতঃপর, একদিন রাতে বেদবতীর বাবাকে দেখা যায়, ‘কালঘাই নদীর নতুন নাম বেদবতী’ লেখা কয়েকটি প্ল্যাকার্ড খুঁটি দিয়ে কালঘাইয়ের তীরে পুঁতে দিতে। সরকার নামটা বদলাবে না, প্রবাল চেয়েও পারবে না। নানা প্রশ্ন উঠবে। ধর্মীয় একটি সমস্যাও মাথাচাড়া দিয়ে উঠবে। হুট করে নদীর নাম ‘বেদবতী’ হলে হিন্দু মুসলিমে সমস্যা হবে না? ‘কালঘাই’ নামটা তো আগে থেকেই ছিল। কিন্তু হুট করে ‘বেদবতী’ই বা কেন? কতশত মেয়েই তো এভাবে ধর্ষিত হয়ে পড়ে আছে। কতশত মেয়েকেই তো খুন করে বনে-জঙ্গলে, নালা-ডোবায়, নদীতে-সাগরে ফেলে দেওয়া হয়। এ আর নতুন কী!

তাই তো বৃদ্ধ বাবা, নদীর পাড়ে প্ল্যাকার্ড পুঁতে দেন। আর তাকে সাহায্য করতে মাটি খুঁড়তে দেখা যায় জেলা ম্যাজিস্ট্রেট প্রবালকেও।
Profile Image for Shamik.
221 reviews8 followers
September 23, 2026
এক কথায় অসাধারণ। সুপারলেটিভ।
Profile Image for Rakibul Dolon.
172 reviews24 followers
March 30, 2019
ধর্ষণ করার পর হত্যা করে একটি মেয়েকে ফেলে দেয়া হয় নদীতে, নদীটির নাম বেদবতী।
Displaying 1 - 11 of 11 reviews