Jump to ratings and reviews
Rate this book

নভেম্বর মাসের কনফেশন

Rate this book

Paperback

First published March 8, 2016

1 person want to read

About the author

Asim Nondon

1 book10 followers

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
1 (25%)
4 stars
1 (25%)
3 stars
0 (0%)
2 stars
1 (25%)
1 star
1 (25%)
Displaying 1 - 2 of 2 reviews
Profile Image for Maherab Efty.
29 reviews11 followers
December 6, 2017
নভেম্বর মাসের কনফেশনঃ A full of contradictory fleck
মেহেরাব ইফতি

♦ ওয়েল, কন্ট্রাডিকশন! ♦
প্রথম থেকেই একপ্রকার বোধ-যুক্ত কন্ট্রাডিকশন স্থাপন কইরা আগাইছেন, লেখক। ১১ খানা কবিতার এই ছোট্ট পুস্তিকায় ‘বিসমিল্লাহ্‌’ কওয়ার আগেই এক কন্ট্রাডিকশন হাজির-নাজিরের নজরানা দেখি আমরা। উৎসর্গে লেখক বলেন, ‘শার্ল বোদলেয়ার এবং একজন শ্যামাপাখি’। মানে বৈপরীত্যের শুরু এখান হইতেই; একলগে ‘এসথেটিক্স’ এবং ‘প্রগাঢ় বিষণ্ণতারে’ শব্দমালায় একলগে গাঁইথা লেখক জানান দিলেন, এই বহি’র কবিতাগুলার বৈপরীত্যের যাত্রা শুরু করলাম। ফি আমানিল্লাহ!
যে পড়তেছেন বসি এই রিবিয়ুখানা; কইতেই পারেন, ‘কন্ট্রাডিকশন’ এর বোধগম্য তর্জমা কি হইবে? তাহাঁদের সুবিধার্থে বলা যায়, ইহার বোধগম্যতার বঙ্গান্তর আমার দিক হইতেঃ ‘স্ব-বিরোধ’। আপনার দিক হইতে মূল কবিতার বহি পাঠ করা ব্যাতিরেক যাহাই দাঁড়া করাইবেন, নিপাট ধান্ধাবাজি হইবে।


#টিপ্পনী ৩

লেখক, ‘কনফেশন অব নভেম্বর’ নামের কবিতায় বলতেছেন, ‘যে মানুষ ভালোবাসা জানে/ তার জন্য আমার দুঃখ হয় খুব’ আবার একই লগে বলতেছেন ‘বুলিয়ান এক্সপ্রেশন’ কবিতায়, ‘একজন মানুষের মাঝে দ্বৈতভাবে/বাস করেন শয়তান ও ভগবান’। সুবিবেচক পাঠক খেয়াল কইরা দেখেন, যদি এক রূহে দুই পদের বসবাস হয়, তাহা হইলে না তার ভালোবাসা জানা লইয়া দুঃখ করা যায়, না সে ভগবান হইল সেইটা নিয়া বড়ত্ব করা যায়! বস্তুত, পয়লা কবিতা ‘মানুষ’-এ লেখক এর কিছুটা দায় উন্মোচন করবার পারছেন। লেখক বলেন, ‘মানুষ বৃক্ষ নয়, বৃক্ষের তো শেকড় থাকে’। ফলে, এই যে ‘কসমোলজি’র সত্যনিষ্ঠ বয়ান, সেখান হইতেই বুঝতে পারি এই বৈপরীত্য রইয়া যাইবে মৃতকাল অবধি। লেখক কিংবা কসমোলজি, কেহই এই দশা এড়াইতে পারবেন না। দশা যে এড়ানো যাইবে না, এই বিষয়ে লেখক বিলকুল ওয়াকিবহাল। লেখক তবুও বলেন,
‘...বিশ্বাস করুন প্রভু আপনাকে
ঘেন্নার পেছনে তেমন কোনো মহৎ তাত্ত্বিক কারণ নেই
আমি আপনাকে ঘেন্না করি কারণ, আপনি
এবং আপনাদের নিষ্ক্রিয় অস্তিত্বে
আমার ধ্রুপদী প্রেমিকা হারিয়ে গেছে।’ (ম্যানহোল)

তো, ‘ধ্রুপদী প্রেমিকা’ হারাইয়া গেছে, ইহা লইয়া এত খণ্ডের শোকগ্রস্থ-কোলাহল কেনো? লেখক তো এই দশা সম্পর্কে পূর্ব হইতেই অবগত আছেন। লেখক নিজেই জানেন এবং বলেন প্রভুর অস্তিত্ব নিষ্ক্রিয়; সাথে-সাথে এই ঠাডাও ফ্যালেন প্রভুর উপরে, প্রভুর খামখেয়ালির কার্যেই প্রেমিকা হারাইয়া গেছেন! এইভাবে লেখক ‘কন্ট্রাডিকশন’ হইতে ‘নিয়তি’র সিঁড়ির দিকে ধাপে-ধাপে আগাইতে শুরু করলেন।

#টিপ্পনী ২

যাহা কিছুই নিয়তির দিকে ধাবিত করে তাহাই কালশেষে দেখা যায়, ‘আত্ম-জৈবনিক’ হইয়া উঠিতেছে। ‘আমার বাবা’, ‘প্রেমিকার বাবা’, ‘ভেজিটেরিয়ান’, ‘ড্রিমার’, এ সকল কবিতা শেষ পর্যন্ত নিয়তির ঘেরাটোপে বান্ধা পইড়া আত্ম-জৈবনিক হইয়া উঠে। ১১ খানা কবিতার মধ্যে বোধ করি সবচে’ স্বাদু কবিতাখানার নাম হইলঃ প্রেমিকার বাবা। লেখকের অবস্থান, প্রেমিকার বাবার ক্লাস-কনশাসনেস লগে কলোনিয়াল হ্যাংওভার কাটাইতে না পারার নাকউঁচা ভাব সকল নকশা-ই ধরা খায় এই কবিতার ফ্লেকে। সবচে’ সমস্যা হইয়া দাঁড়ায় প্রেমিকার বাবার ‘সেলফ-সেন্টারড’ মনোভাব; অর্থাৎ আত্মপ্রেমীতা। কিন্তু লেখক প্রেমিকার বাবারে জমিনে নামাইয়া আনবার লাগি বলেন, ‘অথচ উক্ত চরিত্রদ্বয়ের প্রত্যেকেই তারই মতন খায়, ঘুমায় এবং হাগে।’
উল্লেখ করি, ‘প্রেমিকার বাবা’রে লেখক আলগা সম্মান দেখান নাই। তাই, ‘তারই মতো’-রচনার সময় লেখকের আনকনশাস কনসাশনেসে ‘তার’-এর উপর চন্দ্রবিন্দুর (ঁ) মতাদর্শ গায়েব কইরা দেন!

এবং,
‘চলুন এক কাজ করি, মানচিত্র থেকে বাইরে
গিয়ে দেখি-পৃথিবীটা কার?’ (ড্রিমার)

আহারে আমার অস্তিত্ব লইয়া টানাটানি! হায়, গজুরাম হরেরাম পূজারী।


#টীকা ১

তবুও লেখকের লগে সুর মিলাইয়া তিলাওয়াত করি,
‘...কিন্তু এখানে উল্লেখ্য যে, রাবণ একই
সাথে রামায়ণের ভিলেন এবং মেঘনাদবধের হিরো ছিলেন।’ (প্রেমিকার বাবা)


_______________________
Majumder Lyceum (M. L.)
25-11-17
Sarulia, Dhaka: 1361
Profile Image for Asim Nondon.
Author 1 book10 followers
my-book
January 13, 2018
http://www.grontho.com/নভেম্বর-মাসের-...

বিসমিল্লায় যে কাজটা দেরি হয়া গেছে। তা শুধরায়া নিতেছি। উপরে বইয়ের ডাউনলোড লিংক দিলাম। আর বাকী রিভিয়্যু ধীরে ধীরে দিব। নিজের বইয়ে নিজে রিভিয়্যু করার মাঝে একটা লজ্জা-লজ্জা ব্যাপার আছে। হয়তো অনেকে তারে বিনয় বলতে চাইবে।আমি একটু লজ্জায়ই আছি! আগে ডাউনলোড দিয়া পাঠ করেন। তারপর বাকী কথা ধীরে ধীরে বলি।

বইখানা পড়তাছে যারা বা পড়বে যারা, তারা কিম্ভূত অনুভূতির রোমান্টিকতায় আটকায়া যাবে বা গেছে। আমি আপ্রাণ চাই আপনারা আটকায়া যান।

"ঘুম ভাঙার পর শুনুন
জন লেননের গান:
You may say I am a dreamer
But I'm not the only one"

বইয়ের কবিতাগুলায় আসলে আমি কী বলতে চাইছি;যদি জিজ্ঞাসা করেন--বলবো যে, নিজের সন্ধানে সুইসাইডাল শোকগ্রন্থ তৈয়ার করছি। আপনারে খুঁজি আমি আপনার মাঝে। যেইখানে নিজেই নিজের কাছে কনফ্লিক্ট হয়া যায়,সেইখানেই কনফেশন শুরু হয়।আবার এইভাবেও বলতে পারি,কনফেশন যখন শুরু হয় তখন নিজের সাথে কনফ্লিক্ট হয়!
Displaying 1 - 2 of 2 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.