অপরাধী ও রহস্যভেদীর সম্পর্ককে সাহিত্যে নানা উপমায় ভূষিত করা হয়েছে। ইঁদুর-বেড়াল, অহি-নকুল, পরিপূরক— এমন অনেক কিছুর সঙ্গেই তুলনা করা হয় তাদের মধ্যের অচ্ছেদ্য, অথচ অদৃশ্য বন্ধনটিকে। তবে বাসবের এই সিরিজটি পড়তে গিয়ে (আদতে তৃতীয় পাঠ— প্রথমটি ছাত্রাবস্থায়, দ্বিতীয়টি মধ্য-যৌবনে) মনে হল, তাদের মধ্যে এক অন্যরকম, পেশাদারি সম্পর্ক আছে। অন্তত এই উপন্যাস ও গল্পগুলোতে রহস্যভেদী এক মনস্তত্ত্ববিদের ভূমিকা পালন করেছেন। আর অপরাধী হয়েছে তাঁর এক অনিচ্ছুক সহকারী— যে নিজের কীর্তির মাধ্যমে মৃত ব্যক্তি এবং তার আশে-পাশের সবাইকে আধশোয়া করে রেখেছে ডিভানের ওপর। হ্যাঁ, আগ্নেয়াস্ত্রের গর্জন বা গাড়ি নিয়ে দ্রুত পশ্চাদ্ধাবনের নিদর্শন থাকলেও, লেখা অত্যন্ত গতিময় হলেও, আদতে এরা বিশুদ্ধ মনস্তাত্ত্বিক থ্রিলার। শরদিন্দুর ঘরানায় লেখালেখি পড়তে না পেয়ে যাঁরা হা-হুতাশ করেন, তাঁদের বিনীত কণ্ঠে বলব, "এই বিশেষ সিরিজটি আপনাদের জন্যই লেখা। দয়া করে পড়ুন।" আর হ্যাঁ, এই বিশেষ খণ্ডটি পড়ার সময় প্রথম লেখাটি (ডাউন গুজরাট মেল) সবার শেষে পড়লে ভালো করবেন। নইলে অমন একটি মর্মান্তিক কাহিনির অভিঘাত বাকি লেখাগুলো উপভোগের পথে অন্তরায় হয়ে উঠতে পারে। অলমিতি।
The first story Down Gujarat Mail builds up nicely but falls flat at climax thanks to a strong dose of deux ex machina.
Bonmayuri Bonmayuri is really good. I'll rate it as the best Basab story I've read till now and one of better detective stories written in bengali. Krishanu Bandopadhyay plays to his strengths of red herring, unique murder weapon and weaves a page turner about love related crimes twenty five years apart.
Short stories are not the author's strong point but the general quality of short stories in this collection was better than previous Basab collections.