কাজী আনোয়ার হোসেন ১৯৩৬ খ্রিস্টাব্দের ১৯ জুলাই ঢাকায় জন্মগ্রহণ করেন। তাঁর পুরো নাম কাজী শামসুদ্দিন আনোয়ার হোসেন। ডাক নাম 'নবাব'। তাঁর পিতা প্রখ্যাত বিজ্ঞানী, গণিতবিদ ও সাহিত্যিক কাজী মোতাহার হোসেন, মাতা সাজেদা খাতুন। কাজী আনোয়ার হোসেন সেবা প্রকাশনীর কর্ণধার হিসাবে ষাটের দশকের মধ্যভাগে মাসুদ রানা নামক গুপ্তচর চরিত্রকে সৃষ্টি করেন। এর কিছু আগে কুয়াশা নামক আরেকটি জনপ্রিয় চরিত্র তার হাতেই জন্ম নিয়েছিলো। কাজী আনোয়ার হোসেন ছদ্মনাম হিসেবে বিদ্যুৎ মিত্র নাম ব্যবহার করে থাকেন।
সুপারম্যান, আয়রনম্যান, টারজান, স্পাইডারম্যান এসব ছদ্মনামের আড়ালে লুকিয়ে আছে কারা? কেন তারা পৃথিবীব্যাপী মরনঘাতি ভাইরাস ছড়িয়ে দিতে চায়? কেন তারা চায় কেবল আমেরিকানরা বেঁচে থাকুক, আর পৃথিবীর বাকি মানুষেরা মরে সাফ হয়ে যাক? রানা বেঁচে থাকতে এই পরিকল্পনা সফল করা কি সম্ভব?