বইটি পঞ্চম শ্রেনীর শিক্ষার্থীদের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে প্রকাশিত। পড়েছিলাম প্রায় ১১ বছর আগে। কাহিনী মনে নেই। কয়েকটা গল্প ছিল। তবে নাম গল্প "যদু মাস্টার"টা আজকে একবার ঝালিয়ে নিলাম।
যদু মাস্টার তার গ্রামে স্কুল খোলে, অস্থায়ীই বলা চলে।কারণ বৃষ্টি-বাদলার দিনে সেখানে ভালোমতো টিকে থাকা যায় নাহ। তাই সে ফজল চাচার কথা মতো জমিদার আমীর খাঁর বাড়িতে রওনা হয় যাতে কিছু অর্থ সাহায্য পাওয়া যায়। কিন্তু সেখানে যাওয়ার আগেই মাস্টার ডাকাতদের কবলে পড়ে। পরে ডাকাতরা তার কথা শুনে এবং ডাকাতরাই স্কুলঘর ঠিক করার দায়িত্ব নেয়। যদু মাস্টারের এমন ভালো মানসিকতা দেখে ডাকাতরা তাদের অন্যায় কাজ ছেড়ে ভালো হয়ে যায়।
বাচ্চাদের জন্য লেখা খুব সুন্দর শিক্ষামূলক বই। ৫ তারা দেয়া কর্তব্য।
গল্পের কাহিনি কিছু ই মনে পড়ছে না এখন। একদম ছেটবেলায় পড়া তো। শুধু বইটা দেখে চিনতে পারছিলাম যে এটা পড়ছি। ক্লাস ফোরে হয়তো বা পড়েছি। কিন্তু ছোটবেলায় এমন রঙিন মলাটের বই গুলা পড়ার মজাই ছিল আলাদা। এগুলা খুব পছন্দের ছিল। পাঁচ তারাই দিলাম৷ ছোট বেলায় কোনো বাজে বই পড়ছি তো মনে হয় না!!