Jump to ratings and reviews
Rate this book

পারলে না রুমকি

Rate this book
'পারলে না রুমকি' নামক নাটকের উপন্যাসরূপ।

96 pages, Hardcover

Published February 1, 1990

10 people want to read

About the author

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
0 (0%)
4 stars
5 (71%)
3 stars
1 (14%)
2 stars
1 (14%)
1 star
0 (0%)
Displaying 1 of 1 review
Profile Image for Rifat Sharna.
32 reviews4 followers
November 27, 2017
" দুঃখের সাধ্য কি দুঃখকে দুঃখ দেয়!"

এসএসসি পরীক্ষা শেষের অলস অবকাশে বুকশেলফের পুরনো বইয়ের মাঝে এই রোম্যান্টিক উপন্যাসটি খুঁজে পেয়েছিলাম। বইটি পড়া ও পড়ে বেশ ভালো লাগার জন্য সেটাই বোধহয় সঠিক বয়স ছিল, তাই অভিনেতা আফজাল হোসেনের লেখক পরিচয়ের সন্ধান পেয়ে অভিভূত হয়ে আফজাল- সুবর্ণা জুটির "পারলে না রুমকি" নাটকটি দেখারও বেশ খায়েশ হয়েছিল- অন্তর্জাল মাধ্যম একসময় সহজলভ্য হওয়ার পর খোঁজাখুঁজি করে সেই অতি প্রাচীন নাটকের সন্ধান মেলে নি অবশ্য। এদ্দিন পর আবারো মনে পড়ল, আবারো হল বইটি পড়া- স্মৃতির ধুলোবালিতে উপন্যাসের শেষ অংকের দৃশ্য বাদে কিছুই মনে ছিল না যেহেতু! অবশ্য এখন বোধহয় বুড়ি হয়েই গেছি, তাই " আমার জন্ম হয়েছে তোমাকে ভালোবাসার জন্য" গোছের সংলাপ দেখলে অতি প্রগলভতাই মনে হয়! তবে এখন যা মনে হল... বইটির আসল গুণ- উভয় পক্ষের মনস্তত্ত্ব আর পারিপার্শ্বিকতা বেশ ডিটেইলড ভাবে রূপায়নে! কীভাবে হুট করে একটি নির্মল সম্পর্ক গাছের মত গজিয়ে যেতে পারে, আবার আপাতদৃষ্টিতে অতি তুচ্ছ মান-অভিমান আর লুকোছাপা মহীরুহের আকার ধারণ করে সে সম্পর্কে কীভাবে চূড়ান্ত বিরূপ প্রভাব ফেলতে পারে- তারই এক ধরনের চমৎকার আলেখ্য ( কিঞ্চিৎ সিনেমাটিক!) হয়ে উঠেছে বইটি। জ্যোতি আর রুমকির অবুঝ-সবুজ প্রেম-ভালোবাসায় বেশি ফোকাস করায় নাটের গুরু নীলি ভাবি চরিত্রটিকে শেষমেশ একটু অবহেলিত মনে হলেও আগেকার-পরেকার সব ভালো লাগা মিলিয়ে সর্বোপরি রেটিং - ৪/৫ :)
Displaying 1 of 1 review

Can't find what you're looking for?

Get help and learn more about the design.