* কাসেম দাদুর প্রথম বই পড়লাম। আসলে পড়া হতো না, নিজের অনলাইন বুকশপ আছে, সে জন্যে কেনা, অর্ডার এসেছিল। নীলক্ষেতে পাই নি উনার কোন বই, শেষে বাংলাবাজারে পুরোনো বইয়ের দোকান থেকে সংগ্রহ করা।
* কী আছে, সেটা বুঝার জন্যে পড়তে শুরু করেছিলাম, সকাল থেকে বিকেল পর্যন্ত ক্লাস শেষে ক্লান্ত ছিলাম, তাই নিয়ে পড়া শুরু। প্রথম পাতার প্রথম লাইন থেকেই বাংলা সিনেমার কাহিনী শুরু... মাঝেমধ্যে সুড়সুড়ি মার্কা লাইন ছিল। আর ছিল আল্লা খোদা নবীজীর বাণীতে জীবন চলার উপদেশ। ৩০পৃষ্ঠা পর্যন্ত পড়ার পর ধৈর্য্যে বাঁধ ভেঙ্গে যায়। আর পারতেছিলাম না... বইটা আসলে, আমার মতে, ৩০পৃষ্ঠাতেই শেষ করা যেতো, কিন্তু ত্যানা প্যাচাইতেই ছিল, প্যাচাইতেই ছিল... পুরাই হিন্দি সিরিয়াল! সেই ১৯৮৯সালের বই, আর আমার হাতে ১৯৯৮সালের কপি, এর মধ্যে ৮টা সংস্করণ হয়ে গিয়েছিলো বইটার! ক্যামনে কী!
* বইটার সবচেয়ে বহুল ব্যবহৃত শব্দ ' নচেৎ ' । আর ব্যাপক বানান ভুল তো ছিলোই।
* বইয়ের শেষ পৃষ্ঠার এই লাইনগুলো নিচে দিলাম, এখান থেকে ধারণা পাওয়া যাবে , বইটা আসলে, অনেকটা কেমনঃ
ঝুমু লজ্জা পেয়ে মুখে আঁচল চাপা দিল। মামুন চিবুক নাড়া দিয়ে বলল-- আঁচল সরাও। নচেৎ, ভণ্ডামি করে ফেলব। ঝুমু বলল-- বিয়ের আগে ভণ্ডামি করলে শাস্তি পেতে হবে। .....................
এর জন্যে আল্লাহ্ পাক গোনাহ লিখবেন না। কারণ, লৌকিকতা ছাড়া আমরা দু'জনের হয়ে গেছি। তাছাড়া কিছুক্ষণের মধ্যে আমরা বিবাহ বন্ধনে আবদ্ধও হতে যাচ্ছি , আর মনে মনে তো সবকিছু অনেক আগেই হয়ে গেছে। মামুন বলল-- তোমার কথা ঠিক। তবে এটা আল্লাহ্ পাকের হুকুম। তোমাকে পরিপূর্ণভাবে পেতে হলে ধর্মের আইনের মধ্যে বিবাহ করতে হবে। নচেৎ আমাদের উভয়ের উভয়কে পাওয়া হালাল অথার্ত সিদ্ধ হবে না।