স্বকৃত নোমান (Swakrito Noman) ১৯৮০ সালের ৮ নভেম্বর ফেনীর পরশুরাম উপজেলার সীমান্তবর্তী বিলোনিয়ায় জন্মগ্রহণ করেন। জ্ঞানার্জন ও লেখালেখিকে জীবনের প্রধান কাজ বলে মনে করেন। স্বভাবে অন্তর্মুখী, আবেগপ্রবন, যুক্তিবাদী ও প্রকৃতিমনস্ক। প্রকাশিত উপন্যাসের মধ্যে রাজনটী, বেগানা, হীরকডানা, কালকেউটের সুখ, শেষ জাহাজের আদমেরা উল্লেখযোগ্য। গল্পগ্রন্থের মধ্যে নিশিরঙ্গিনী, বালিহাঁসের ডাক। উল্লেখযোগ্য পুরস্কারের মধ্যে এইচএসবিসি-কালি ও কলম পুরস্কার ২০১১, ব্র্যাক ব্যাংক-সমকাল হুমায়ূন আহমেদ তরুণ সাহিত্যিক পুরস্কার ২০১৫, শ্রীপুর সাহিত্য পুরস্কার ২০১৫, এক্সিম ব্যাংক-অন্যদিন হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার ২০১৬।
লেখকের বর্ণনাভঙ্গি বেশ ভালো। সামসময়িক বিভিন্ন ঘটনাবলিকে একটা ভিন্ন দৃষ্টিকোণে উপস্থাপন করেন গল্পগুলোতে। উপভোগ্য, একই সাথে ভাবায়ও। লেখকের নিজস্ব ধারায় লেখা গল্পগুলো পড়তে তাই যে কারোই ভালো লাগবে।