স্বকৃত নোমান (Swakrito Noman) ১৯৮০ সালের ৮ নভেম্বর ফেনীর পরশুরাম উপজেলার সীমান্তবর্তী বিলোনিয়ায় জন্মগ্রহণ করেন। জ্ঞানার্জন ও লেখালেখিকে জীবনের প্রধান কাজ বলে মনে করেন। স্বভাবে অন্তর্মুখী, আবেগপ্রবন, যুক্তিবাদী ও প্রকৃতিমনস্ক। প্রকাশিত উপন্যাসের মধ্যে রাজনটী, বেগানা, হীরকডানা, কালকেউটের সুখ, শেষ জাহাজের আদমেরা উল্লেখযোগ্য। গল্পগ্রন্থের মধ্যে নিশিরঙ্গিনী, বালিহাঁসের ডাক। উল্লেখযোগ্য পুরস্কারের মধ্যে এইচএসবিসি-কালি ও কলম পুরস্কার ২০১১, ব্র্যাক ব্যাংক-সমকাল হুমায়ূন আহমেদ তরুণ সাহিত্যিক পুরস্কার ২০১৫, শ্রীপুর সাহিত্য পুরস্কার ২০১৫, এক্সিম ব্যাংক-অন্যদিন হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার ২০১৬।
একটা ভয়াবহ এক্সপেরিয়েন্স ছিলো স্বকৃত নোমানের লেখা 'শেষ জাহাজের আদমেরা' বইটা। মিডিয়ার কল্যাণে বঙ্গোপসাগর দিয়ে মানব পাচারের হাজার হাজার গল্প এই যুগে আমাদের জানা। কিন্তু এই নিয়ে লেখা উপন্যাস আমার চোখে পড়লো এই প্রথম। কি ভয়াবহ মর্মান্তিক আর নির্মম এই গল্পটা, কিভাবে প্রকাশ করলে ঠিক বোঝাতে পারবো বুঝতেসিনা। এই গল্পটা সিতারাবানুর বলা গল্প। চারশত বছর আগে হার্মাদ জলদস্যুদের হাতে বাবা, স্বামী অপহরণ হওয়া এই অসহায় নারীর চারশত বছর পরও একই অবস্থায় ফিরে আসার গল্প এটা। মগ-ফিরিঙ্গীরা আগেও যেভাবে ধরে ধরে দাস হিসেবে বিক্রি করে দিতো মানুষদের, সেই একই গল্পের সাক্ষী এইজুগের সিতারাবানুও। অসহায়ত্বের চরমে পৌছে যাওয়া এই নারী একসময় হয়ে ওঠে কাল, সময়, জাতিস্বর। এই গল্প সেই সিতারাবানুর বলা, কিন্তু লিখেছেন লেখক। তিনি যা বলেন, লেখক শুধু তাই লেখেন।
বইটা লিখা হয়েছে মালবাহী ছোট জাহাজ এমভি সাউথ বেঙ্গল-৩ এ করে মালয়শিয়া পাচারকৃত ৫৩০ আদমকে নিয়ে। চৌদ্দ মাস ধরে খাবার নেই, পানি নেই, পয়ঃনিষ্কাশন ব্যাবস্থা নেই, থাকার জায়গা নেই শুধু ভেসে চলা...মানব পাচারকারীরা রাস্তার কুকুরের চাইতেও অধম এর মতো ব্যবহার করে বন্দী করে নিয়ে চলে এইসব অসহায় মানুষদের। হত্যা করে, জুলুম করে, ধর্ষণ করে, পেট চিরে পানিতে ফেলে দিয়ে, বেঈমানি করে, মুক্তিপন নিয়ে পথে বসিয়েও ক্ষান্ত হয়না এসব মানুষ নামের পশুরা। এমনকি আদম পাচারকারী মালিকদের নির্দেশে জাহাজভর্তী মানুষ ডুবিয়ে দেয়া থেকে, মাঝ সাগরে একা ফেলে যাওয়া কিছুই বাদ রাখেনা তারা। জুলফিকার, মঈন, তালেব, কমল, শিবু এরকম নামের চরিত্রগুলো, কিভাবে কে এলো। অভাবের তারণায় কিংবা নিছক ভাগ্যের দোষে এলো, এসব নেপথ্যের গল্প সুন্দরভাবে ফুটে উঠেছে গল্পে। বইয়ের একটা অংশে লেখা ছিলো... "কিন্তু মানুষের মন তো ইস্পাতের টুকরো নয় যে চিরকাল একইরকম থাকবে। মন বদলায়। বদলাতে হয়। নইলে জীবনে একঘেয়েমি আসে।" সত্যিই তাই, এই মানুষগুলোর বাঁচার তাগিদে বদলে যাওয়া আপনাকে সত্যি সত্যি ভাবতে বাধ্য করবে। আলকায়দায় নাম লিখিয়ে মানবসৃষ্ট নরক গুয়ান্তানামো বে কারাগার থেকে ঘুরে আসা, অমানবিক নির্যাতন সহ্য করা, আল্লাহর একনিষ্ঠ বান্দা, যে আত্মহত্যার একেবারেই ঘোরতর বিরোধী, সেই জুলফিকারের আত্মহত্যার করা আপনার রোমকূপ পর্যন্ত নাড়া দিয়ে যাবে। আগে আমার এরকম চিন্তা আসতো, এসব মানুষ কি বোকা? এভাবে কয়েকটা টাকা বাঁচাতে, কয়েকটা টাকা বেশি উপার্জন করতে এভাবে সমুদ্র পারী দেয় কিভাবে অবৈধভাবে? আজ উত্তর পেলাম। অভাব। অসহায়ত্ব। অভাবের মতো স্পষ্ট সত্য আর কিচ্ছু নাই। এমনি এমনি এভাবে জীবন বাজি রেখে, সহায় সম্বল পুরোটুকু উজাড় করে দিয়ে মানুষ ঝাপিয়ে পড়ছেনা। থাইল্যান্ড আর মালয়েশিয়ায় কত যে বন্দিশিবির। অসংখ্য অভিবাসনপ্রত্যাশী রোহিঙ্গা ও বাঙালি সেখানে ধুঁকে ধুঁকে মরছে। মানবাধিকার সংস্থা হয়তো পারছে হাতে গোনা কয়জন কে বাঁচাতে৷ বাকিদের ঠাই হচ্ছে সদ্য আবিষ্কৃত থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলের লক্ষ লক্ষ গণকবরে কিংবা হচ্ছে সলিলসমাধি। কি কষ্ট এই বেঁচে থাকা, সেসব আমরা গদির উপর পা তুলে বসে থাকা, ফেসবুকের পর্দায় ঝড় তোলা প্রগতিশীল নাগরিকরা কোনদিনও বুঝবোনা। একই সূর্য, একই গ্রহে থেকে, একই জাত হয়ে, একই বাতাসে বেঁচে থেকেও আমরা কোনদিন 'মানুষ মানুষের জন্য' কথাটার প্রমাণ করতে পারিনাই, পারবোও না।
মানবতার চুরান্ত পতন আর জীবন মৃত্যুর প্রাককালে মানুষের মানসিক অবস্থার চাছাছোলা বর্ণণা তুলে ধরা হয়েছে বইটিতে। বইটি লেখবার সময় লেখক সামান্যতম রাখ ঢাক রাখেননি, নির্মমতার চরম সীমা তিনি কলমের কালিতে চিত্রিত করে গেছেন অকপটে, যা পড়লে শিওরে ওঠা লাগে। লেখকের লেখার ধরণ, ক্ষুদ্রাতিক্ষুদ্র ডিটেইলস তুলে ধরা, একদম আসল পরিবেশ সৃষ্টি করার গুণ আমাকে অত্যন্ত মুগ্ধ করেছে। শব্দসম্ভারের ছড়াছড়ি পুরো লেখাতে। গল্পের তরঙ্গে বেশ ওঠানামা ছিলো, তবুও মনে হয়েছে বইটায় আরেকটু নিশ্বাস নেবার স্থান দেয়া উচিত ছিলো। একটানা একইরকম ভাবে লেখা পড়ে যাওয়াটা অনেকসময় বিরক্তি সৃষ্টি করতে পারে।
বইটা শেষে মাথায় উদয় হওয়া একটি কথা বারবার খোচাচ্ছে। মানুষ আসলেই কোনোদিনই সভ্য জাত ছিল না, বন্য পশুর মতো মানুষেরও এখনও পশুত্ব ঘোচেনি। এই পশুত্ব কি তারা কোনোদিন আদৌ অতিক্রম করতে পারবে?
গুডরিডসে মাত্র ২.৫ রেটিং পাওয়া এই বইটি আমার পক্ষ থেকে রেকোমেন্ডেড।
The novel follows the stories of several men, varying in age and class background, who end up in the hull of a ramshackle ship as victims of human trafficking. Some of them are there by choice, some have been forcibly hauled onto the ship.
Trafficking is a major issue in Bangladesh, especially among the lower income strata; newspapers often feature stories on illegal immigration to Malaysia, both by Bangladeshis as well as the Rohingya, and their often tragic fates. I haven't read a lot of fiction that deals with it in depth. This novel does that, however, it doesn't quite hit the mark, although the organizational/ narrative strategy employed had promise--the seemingly disparate stories of these men intersecting in the boat/trawler/ship.
The story begins with the introduction of Sitara, a woman who lived four centuries ago, and witnessed (and was the victim of) the Portuguese pirates. The novel affirms several times that the writer is merely writing under the instruction and guidance of Sitara. Alongside, her own story, she tells him of these men. This point is made several times throughout the narrative--that the writer is only noting what Sitara tells him and that the truth is contained within what she reports. The need for Sitara's presence is kind of obvious--to draw a throughline between the centuries old history of sea-piracy and slavery (via the Portuguese and the Dutch) and modern day trafficking.
The Sitara thread, unfortunately, doesn't go anywhere. Narratively speaking, it felt like I carried her story with me to the end, and then was just left hanging. The same point, that plus ça change, plus c'est la même chose, could have been made employing other strategies that made more narrative sense. The way it is now, it just seemed to dilute the story that was being told. What was the need to have her as the narrator? Especially since the writer inserts himself (his persona) between Sitara and the reader, thus creating a further distance.
The other weakness of the Sitara thread is the character Sitara herself. She doesn't seem to have much to her beyond being a victim. There is no sense of the person she was, and no sense of her life beyond her victimhood. Her family was decimated by a pirate attack (her father was sold into slavery) and, as a grown woman, she is mass-raped (and her husband abducted) on the night of her wedding. She spends the rest of her life caring for her son and waiting for her husband's return.
Beyond this we don't get to see her at all. We don't get to understand what would impel a woman to spend her entire existence waiting for a man with whom she had only spent a few hours. We don't get to understand what her blind faith about her son's paternity means to her or her child or her larger community. We don't get to see or understand anything much about her existence beyond her victimhood. I'm a little weary, as a reader, of seeking rounded out female characters in Bangladeshi fiction and coming up short again and again.
There are minor plot details that ring false and compromise narrative credibility: e.g. one of the passengers, Ronny, has a cell phone which he employs to take photos. He's still taking photos two days into the voyage. Photos eat up a lot of battery. It's unlikely that someone who's obsessed with their phone wouldn't come on board with an alternative charging option (he's not from a dirt poor background like some of the others) or, if he didn't have that, he would probably conserve battery power. That would make most psychological sense.
There are three men who were abducted and forced onboard. Why didn't any of them approach him--or anyone else really--trying to place a call to someone who could help? I can understand Moin, the man who came to see off his friend and was just dragged along with him, not thinking of something like that; but the other two, Dipankar and Komol, are better off, more educated people. Wouldn't they have people they can contact? These men would have a vast network--not necessarily of powerful people, but given their connections in the literary, art and theater world, there had to be people who would raise a stink if only they could get word to them. Yet at no point do they approach Ronny for his phone, or think about getting word out, or try to see if any of the other passengers might have a phone.
It seemed unlikely that the traffickers wouldn't figure out and wouldn't be concerned that these two were not the usual kind of admi they haul off. The way it works in Bangladesh, the do-you-know-who-I-am kind of hierarchy goes a long way. It seems more likely that they would either try to get rid of them in some way (e.g. murder them and dump the bodies) or would hold them hostage for a payoff.
It's also never made clear why they were abducted. Komol at one point surmises they're being sold off as slaves. But where? Slavery does still exist, but not in the form it used to have. Modern day slavery is more likely, at least in the destination countries mentioned here, to take the form of unpaid wages, stolen documentation (ID, work permits, etc.) used as leverage, massive loans to locally influential people back home, etc. In that context, it makes even less sense for these two men--educated, with connections--to be victimized in that way. They are more likely and able to negotiate themselves out of their situations.
Minor points, but all these together make the narrative feel loose.
There was also the character of Zulfiker, a hujoor who had spent time in Pakistan, made his way to Afghanistan to fight with the Taliban, was caught and imprisoned in Guantanamo Bay, made his way back to South Asia and, after various false starts, was now bound for Malaysia in the hopes of improving his lot. The simple history narrated of this character would make for a fascinating novel in itself. However, within the scope of this one, his character seems to be drawn in a kind of slapdash manner. His sojourn in Guantanamo is defined by his torture at the hands of the Americans. The narrative returns to his memories of that several times, but slides away from exploring his time with the Taliban--neither his experiences, nor the impact receives even a passing glance.
What I did enjoy was certain moments: old man Kashu cradling Ronny's bloody head although all their previous interactions had been antagonistic; Zulfiker's angry, helpless rant about the torture they were facing onboard slowly turning into a waaz; or Zulfiker, the survivor of the horroros of Guantanamo, so hurt because a crewman had spoken to him insultingly, begins to cry and vouchsafes his grievance to Allah. Moments like that were so utterly human, I had to stop and reread. I also enjoyed the individual stories of the key characters, the threads that led to them to the hold of that ship.
Overall, this was a novel in which the premise was more interesting than the execution. Kudos to the writer, however, for picking a topic that hasn't had much play in contemporary Bangladeshi literature. I should note that the version I read is the one available online, as a serialized novel, on the Porospor website, so the novel published in book form might be somewhat different.
একটা বই পড়ে শেষ করে এত পরিতৃপ্তি আসতে পারে তা আগে জানা ছিল না।
জলপথে মানব পাচার, সর্বনিম্ন বিন্দুতে নেমে মানবতার হত্যা। প্রতারকের খপ্পরে পরে হোক আর অপহৃত হয়ে হোক, মাঝসমুদ্রে তারা সবাই আদম, তারা মানুষ নয় পণ্য। এই আদমদের খাবার দিয়ে বাঁচিয়ে রাখা হয়, পোষা গবাদিকে দানা দেয়ার মতন। এক আদমের মূল্য পনের হাজার বাথ, মরে গেলে লোকসান। আবার আদম তো সত্যি সত্যি গড্ডল নয়, সে ফোঁশ করে উঠে। তাই বিনা কারণে যাত্রার শুরুতেই এক দু'জনকে পিটিয়ে নৃশংসভাবে হত্যা করা ব্যবসায়িক দিক দিয়ে ভাল কাজ করে। আতংকে বিহ্বল আদমেরা আর উচ্চবাচ্য করে না। আর আইনী ঝামেলায় মাঝসমুদ্রে পরিত্যাক্ত আদমদের বিস্কুট আর পানি মেলে থাইল্যান্ড, ইন্দোনেশিয়া আর মালয়েশিয়ার জলসীমানা রক্ষীবাহিনীদের, স্থল মেলে না, আশ্রয় মেলে না। তারা অকুল দরিয়ায় ভাসতে থাকে বিধাতার লিখে দেয়া ভাগ্য ললাটে নিয়ে।
এই বই পড়াটাই একটা দারুণ অভিযান যেন। মাউন্ট ওয়েভারলি লাইব্রেরি থেকে ধারে এনেছি। বুজুম্বুরা থেকে নাইরোবি আর দোহা হয়ে মেলবোর্নের পথে বিমানে নাওয়া খাওয়া ভুলে বুঁদ হয়ে পড়লাম।
এতো সুন্দর, এতো করুণ এই বই! কি ভয়ংকর সব বর্ণনা,কী নিষ্ঠুর মানুষ এরা। আহা! লেখককে ধন্যবাদ এমন বিষয় নিয়ে লেখা বইটা আমাদের উপহার দেবার জন্যে। এই বিষয়ে এর আগে আমার জানার পরিধি ছিলোনা একেবারেই। এই বই পড়ে এক হতভ্গা শ্রেণির মানুষের বর্ণনাতীত পরিণতি সম্পর্কে জানতে পারলাম।
বিষয়বস্তু নিয়ে কিছু বলবোনা কিংবা বলতে পারেন বলার ভাষা ফুরিয়ে গেছে। বইটা নিয়ে অনুভূতির শব্দগুলো গলার কাছে এসে আটকে আছে! শুধু বলবো মাস্ট রিড একটা বই।
পড়বেন,ভালোলাগা-খারাপলাগার এক অদ্ভুত সমীকরণ পাবেন। ভালো লাগবে কারন লেখকের লেখার হাত এতোটাই মসৃণ যে পড়তে গিয়ে একফোঁটা বিরক্তি ভর করবেনা। আর খারাপ লাগবে শেষ জাহাজের আদমদের কষ্টকর সেই যাত্রার বিবরণ পড়তে গিয়ে!
বইটা পড়তে পড়তে বারবার মনে হচ্ছিল আগেও পড়েছি। এক্সট্রিম দেজ্যা ভ্যু মোমেন্ট। অবৈধ নৌপথে দালাল ধরে বাংলাদেশ থেকে যাত্রা করা আদমের পালের মালেয়শিয়া যাত্রা নিয়ে ঔপন্যাসিক ভঙ্গিমায় লেখা "শেষ জাহাজের আদমেরা"। স্বকৃত নোমান খুবই বেছে বেছে শব্দ বসিয়ে এমন পরিবেশ তৈরী করেছেন যে পড়তে গেলে দৌর্মনস্য আর উদ্বিগ্নতা আপনাকে ছিড়ে খেয়ে ফেলবে। কয়েক বছর আগেও খবরে আসত মাঝ সমুদ্র থেকে উদ্দ্বার করা ট্রলারে ভাসমান আদমদের কথা, তাদের হাড় জিরজিরে ছবি, খাবারের জন্য তাদের আদিনিষ্ঠুর প্রতিযোগিতা। বইয়ে কয়েকজন আদমের গল্প আমরা পাই যারা একে অপরকে চেনে না, কিন্তু সবাই কোনো না কোনো ভাবে এক জাহাজে কুরবানির গরুর গাদাগাদি করে আতঙ্ক নিয়ে বেঁচে আছে। আদমপাচারীর খপ্পরে পড়া থেকে শুরু করে যে গুটিকয়েকজন কখনো কখনো উদ্ধার হয় সেই উদ্ধারপর্ব পর্যন্ত আখ্যান আমরা শুনি কীংবা দেখি সিতারাবানু নামের রূপক চরিত্রের মুখ থেকে যিনি বাংলার বুকে চারশ বছর আগে থেকেই আদম ব্যবসার চাক্ষুস সাক্ষী। গল্পে চট্টগ্রাম, বগুড়া ও দেশের আরো কিছু অঞ্চলের বাংলা ব্যবহার করা হয়েছে যেটা বইয়ের চরিত্রের আরো বাস্তব রূপ দিয়েছে।
এটা নিয়ে টিভি সিরিজ করা গেলে ভালো হত৷ বাংলাদেশে অধিকাংশ মানুষ টিভি সিরিজ দেখে আর এর মাধ্যমে আদমপাচারীদের নিয়ে সতর্ক করা যাবে একটা বিশাল জনগোষ্ঠীকে যাদের অধিকাংশই খুব সহজে ফাঁদে পা দেয়৷
বইটা 18+ শুধুমাত্র ভায়োলেন্স আর প্রোফানিটির জন্যে। পড়েছি Boighor অ্যাপে।