Jump to ratings and reviews
Rate this book

এডভেঞ্চার অফ মার্কো পোলো

Rate this book

76 pages, Hardcover

Published June 1, 1995

About the author

1840-1890

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
0 (0%)
4 stars
1 (20%)
3 stars
2 (40%)
2 stars
2 (40%)
1 star
0 (0%)
Displaying 1 of 1 review
Profile Image for Mrinmoy.
29 reviews
April 3, 2025
রাতে ঘুমানোর আগে দু পাতা চার পাতা করে করে এইমাত্র পড়ে শেষ করলাম চমৎকার বইটা। ভেনিসের অভিযাত্রী মার্কো পোলো'র তৎকালীন চীনের তাতার সাম্রাজ্যে রোমাঞ্চকর অভিযাত্রা এবং সম্রাট কুবলাই খাঁয়ের কাছে দীর্ঘ আতিথ্যবাসের চমৎকার বর্ণনা রয়েছে বইজুড়ে। পড়তে জুল ভার্নের যেকোনো রোমাঞ্চ উপন্যাসের মতই মনে হবে। বিশু মুখোপাধ্যায়ের অনুবাদ অত্যন্ত সাবলীল এবং উপাদেয়। শেষের দৃশ্যে তো পুরোই রিপভ্যান উইংকলের ভাইব ছিল। সব মিলিয়ে চমৎকার একটা বই। এই বইয়ের গল্প পুরোপুরি সত্য নয়, কেন নয় তা পাঠক পড়তে গিয়েই বুঝবেন। কেউ কেউ তো বলেন মার্কো পোলো কখনো চীনে যানই নি, চীনফেরত ব্যবসায়ীদের কাছ থেকে শুনেই তিনি এই ভ্রমণকাহিনী লিখেছেন। যদিও আদতে বই তিনি নিজে লেখেননি, বন্দী অবস্থায় রুস্তিচেলো দা পিসা নামের একজন তাঁর কথা শুনে শুনে লিখেছিলেন। কিন্তু আরব্য রজনীর গল্প যেমন আমরা আগ্রহ নিয়ে শুনি, সত্য মিথ্যা যাচাই করতে যাই না তেমনি এই বইও সেভাবে পড়লেই প্রকৃত রসাস্বাদন করা সম্ভব হবে। বইটি হালকা চালের, আমার মত যারা একটানা পড়ার সুযোগ পাচ্ছেন না তাদের জন্য কাজের ফাঁকে ফাঁকে পড়ে ফেলার মত আদর্শ বই।
Displaying 1 of 1 review