* লেখকের প্রকাশিত ২য় উপন্যাস। এই বইটা প্রথম বইয়ের তুলনায়, বেশ পরিপক্কতা পেয়েছে, আমার কাছে অন্তত লেগেছে!
* অনেক সময় অপরাধ না করেও , সাজা ভোগ করতে হয়, যেমনটা আমার বাচ্চাকালে এক বন্ধুর বয়ান থেকে ধার করে, বলি, পরিস্থিতির স্বীকার, জীবনে অনেকেরই এমন অবস্থায় পরতে হয়, কোন দোষ না করেও সারাজীবন দোষের ভাগীদার!
* বইয়ের শেষের দিকে প্রচণ্ড রকম একটা ধাক্কা লাগবে! কিন্তু কেন! আমি এখনো ভাবতেছি! কেনই বা একটা বোন, তার বোনের সাথে এমনটা করবে! ... নিজের মতোন করে উত্তর পেতে বইটা পড়ে ফেলুন!