Jump to ratings and reviews
Rate this book

কামরা খণ্ড ১ | আলোকচিত্র ভাবনার বোঝাপড়া

Rate this book
“কামরা’র ওপাশে, আমি। থেকে থেকে ভাবি, ‘এখন শো ভাঙ্গবার পর সিনেমা’র টিকেট হয়ে গেছি !’ লোভাতুর হাত লালমলাট কামরায় টেনে নেই। বিজন সরকার মিটিমিটি হাসেন। আর আমার বিহবল মন জানে ‘আহা, কি বেথাতুর মন নিয়ে এই পৃথিবী ছেড়ে যান কোনো কোনো মানুষ !’ ফটোগ্রাফারদের মনোগ্রাফ রচিত হয় কি সামান্য আয়োজনে… অসামান্য এই কাজটি যারা করলেন তাদের সেলাম! আর স্থিরচিত্রের এই পুস্তক আমাকেও প্ররোচনা দিল চলচ্চিত্র নিয়ে একটি অনুরূপ কান্ড করতে…

কখন কখনো পুত্ররা বেপটু পিতাদের পথ দেখান ! সেলাম সকল কামরাবাসীদের… ওম ”
নুরুল আলম আতিক, ফেব্রুয়ারী ২৩, ২০১২


“ঘর, আবাস, আমার আমাদের বাংলার। বাংলার জেলেটিন-পিক্সেলের… অবশেষে এই আশ্রয় এলো মাতৃভূমিতে। চৌকোনা পাতায়: ‘কামরা এক’ এর লতায় লতায়। আলোক্চিত্রশিল্পে এই অনবদ্য প্রকাশনা-যাত্রায় এক মহীরুহ কাব্য-গাঁথার সূচনা হলো তবে… ”
আনোয়ার হোসেন, ফেব্রুয়ারী ১৮, ২০১২


“বাংলা ভাষা-ভাষীদের জন্য কামরা অনিবার্য ভাবে নতুন সংযোজন করবে বলে আমার বিশ্বাস। সহজ ভাষায় অনেক কঠিন কথা বলা আর বিশেল্ষণধর্মী লেখা আমাদেরকে আনন্দ ও বেদনা দুটিই দেবে।”
আবির আবদুল্লাহ, ফেব্রুয়ারী ৩, ২০১২

209 pages, Hardcover

First published January 1, 2012

1 person is currently reading
2 people want to read

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
4 (80%)
4 stars
0 (0%)
3 stars
0 (0%)
2 stars
0 (0%)
1 star
1 (20%)
Displaying 1 of 1 review
Profile Image for Mohammad Tasawar.
6 reviews3 followers
August 28, 2020
কামরা-খন্ড এক, আলোকচিত্র ভাবনার বোঝাপড়া বইটি সম্পাদনা করেছেন মুনেম ওয়াসিফ এবং তানজিম ওয়াহাব।

লাল মলাটের এই বইটিতে রয়েছে ১২ টি সাক্ষাৎকার,প্রবন্ধ ইত্যাদি।দেশী ও বিদেশী নানা আলোকচিত্রীর চিন্তাভাবনা এর মাধ্যমে বোঝা যায়।

এই বইটা সত্যিকার অর্থেই অসাধারণ এই ক্ষেত্রে যে, এই প্রবন্ধ গুলো পড়লে ফটোগ্রাফার হিসেবে আপনার মনে না না রকম প্রশ্ন আসবে। এই বইটায় আপনি কোনো কনক্রিট উত্তর পাবেন না। ফটোগ্রাফী আদৌ শিল্প কিনা, রঙিন আর সাদা কালো ছবি কোনটা ভালো এসব বিতর্ক হয়ে আসছে যুগ যুগ ধরে। একেক জন একেক ভাবে ব্যাপারটি দেখেছেন।

এছাড়াও এই বইতে ফটোগ্রাফির ইতিহাসের অংশবিশেষ ও দেখতে পাওয়া যায়। এই পার্ট টুকু আমার সবচেয়ে পছন্দের। বাংলাদেশের অনেক ফটোগ্রাফাররা এখন বিশ্ব বরেণ্য, কিন্তু এর পিছনে যে মানুষগুলো রয়েছেন, তাদের ব্যাপারে জ্ঞান একদম ছিলনা বললেই চলে। বিজন সরকার, ড. নওয়াজেশ আহমেদ এর ইন্টারভিউ গুলো এই বইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ।

সবশেষে বলি, আসলে বাংলাদেশেও এমন চমৎকার বইযে আছে এটা আমার ধারণার বাইরে ছিল। ফটোগ্রাফি শুধুই টেকনিকাল বুলি আওড়ানো না, বরং এরও অনেক বড় প্রভাব আছে আমাদের দৈনন্দিন জীবনের সবক্ষেত্রেই। ফটোগ্রাফার হলে একরকম মাস্ট রিড বই এটা।
Displaying 1 of 1 review

Can't find what you're looking for?

Get help and learn more about the design.