ভাড়াটে বন্দুকবাজ বিল কিনকেড। স্যান্ডার্সের ডাকে পিস্তল ভাড়া দিতে এসে দেখে করুন অবস্থা স্যান্ডার্সের। সবাই জানে স্যান্ডার্স জেলঘুঘু। গরু চুরির জন্য সবাই স্যান্ডার্সকে দায়ি করলেও থেকে যায় কিনকেড। ক্লেয়ার, স্যান্ডার্সের একমাত্র মেয়ে। বিল কিনকেডকে ভীষণ অপছন্দ করে বন্দুকবাজ বলে। এদিকে মেইজ আর পিট লারসেন তারাও ভাড়া করতে চায় কিনকেডকে। না পেরে সরিয়ে দিতে পাগল হয়ে ওঠে তারা। কিন্তু বিল কেনকেড যে অন্য ধাতুতে গড়া মানুষ। শুরু হয় গোলাগুলি, ধাওয়া পাল্টা ধাওয়া।