বইঃ লাল চায়ের নিমন্ত্রণে লেখকঃ রাহাত রাস্তি। . বইটাতে মূলত একটা শহরের চারটা জেনারেশনের জীবনের কিছুটা অংশ তুলে ধরা হয়েছে। একটা জেনারেশন হলো খুবই ছোট, তাদের শৈশবকালের কিছু জিনিস দেখানো হয়েছে। আরেকটা হলে দুইজন পিতা-মাতা, যাদের বাচ্চাই ধরতে গেলে মূল চরিত্র, দেখানো হয়েছে তাদের অতীতের কিছু অংশ, কাব্যিক ভালোবাসা এবং বর্তমানের খুনসুটি। আরেকটা জেনারেশন হলো নবদম্পতি, যারা চাকরির কারনে শিফট হয়ে এই শহরে চলে এসে সকলের সাথে মায়ায় জড়িয়ে যায়। আরেকটি জেনারেশন হলো প্রেম হবে হবে কিন্তু হয়না টাইপের দুই ছেলে-মেয়েকে নিয়ে, যারা ভার্সিটি পড়ুয়া। এই চার জেনারেশনের সকলেই একে অপরের সাথে মায়ার বন্ধনে জড়িয়ে পড়ে। চাইলে পড়ে নিতে পারেন এই বইটি।