Jump to ratings and reviews
Rate this book

কোকের রানি

Rate this book
ভবঘুরে এক রাজপুত্র, তার প্রধান উপদেষ্টা এক পরী, সেনাপতি হল দৈত্য, রাখাল নৌপ্রধান... কি, খুব আজগুবি মনে হচ্ছে? পুরো গল্পটা পড়লে বুঝবে কেমন করে একটা আস্ত রাজ্যই বানিয়ে ফেললো সে। ওদিকে মুকুটের লোভে বাচ্চা এক রাজপুত্রকে বিয়ে করতে হন্য হয়ে ওওঠা এক হতকুচ্ছিৎ ধনী বুড়ি, তার গল্পটাও কিন্তু কম মজার নয়। ধরাকে সরা জ্ঞান করে চরম শিক্ষা হয় এক কাঠবিড়ালির। শাস্তি পায় রোজ রোজ অসহায় এক কাক দম্পতির ডিম খেয়ে যাওয়া এক সাপও। ওদিকে শিকার করতে গিয়ে বনের মধ্যে রহস্যময় এক রেস্তোরাঁর খোঁজ পায় দুই শিকারি।

এমনি দুর্দান্ত এক ডজন রূপকথা নিয়ে কোকের রানি। প্রতিটি গল্পের সাথে আছে মনকাড়া অলংকরণ। সব মিলিয়ে এক বিস্ময়কর ওয়ান্ডারল্যান্ড। একবার ঢুকে পড়লে আর বেরোতে মন চাইবে না।

87 pages, Hardcover

First published February 6, 2017

15 people want to read

About the author

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
2 (22%)
4 stars
5 (55%)
3 stars
2 (22%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 - 5 of 5 reviews
Profile Image for সালমান হক.
Author 67 books2,004 followers
March 12, 2017
কিউট শব্দটা কি বইয়ের সাথে যায়? সে তর্কে না যাবো না, কিন্তু এই বইটা কিউট! মাশুদ ভাই পোস্ট না দিলে হয়তো জানতেই পারতাম না এটার কথা। ছবিতে যত না সুন্দর, বইটা হাতে তুলে নিলে তার চেয়েও সুন্দর লাগে। কিন্তু শুধু বহির্বিন্যাসই নয়, প্রতিটি গল্পের শুরুতে আছে মানানসই, নজরকাড়া ইলাস্ট্রেশন। সেজন্যে আঁকিয়ে একটা বিশেষ ধন্যবাদ পেতেই পারে।
এ তো গেলো বাইরের কথা, ভেতরের গল্পগুলো কেমন? বারোটা গল্প আছে, প্রতিটাই দারুণ লেগেছে। অনুবাদক দারুণ সব গল্প বাছাই করেছেন। মজার বিষয় হলো এর মধ্যে অনেক লেখককেই আমরা চিনি বড়দের লেখক হিসেবে, এই যেমন ম্যাক্সিম গোর্কি, চিনুয়া আচেবে। স্বভাবতই রূপকথার গল্পের আড়ালে অন্য বার্তাও খুঁজে পাওয়া যাবে তাদের গল্পগুলোতে। আগেও বলেছি রূপকথা মানেই যে শুধু বাচ্চাদের জন্যে, তা নয়। বরং একটা নির্দিষ্ট পরিমাণ ম্যাচুরিটি নিয়ে গল্পগুলো পড়লে আরো উপভোগ্য হয়ে ওঠে।
আমার সবচেয়ে ভালো লেগেছে এলিনর ফারজেনের গোল্ডফিশ আর ফ্রাঙ্ক বমের কোকের রানি। জে কে রাওলিংয়ের জাদুকরের লাফানো পাতিল(উইজার্ড অ্যান্ড দা হপিং পট) আগে পড়া থাকলেও দারুণ রূপান্তরের জন্যে আবারো ভালো লেগেছে। যথেষ্ঠ সাবলীল এবং কাব্যিক ছিল অনুবাদ, যত্নের ছাপ পাওয়া যায়। কেনজি মিয়াজাওয়া'র দ্য রেস্টুরেন্ট অফ মেনি অর্ডার হরর গল্প হিসেবে আগে পড়েছিলাম, নজরুল ভাইয়ার অনুবাদে। এখানে অনুবাদক সেটাকে "অনেক অর্ডারের রেস্তোরাঁ" নামে বাচ্চাদের উপযোগী করে অনুবাদ করেছেন, সুপাঠ্য ছিল ওটাও। গল্পের ফাঁকেফাঁকে ছন্দ মেলানো কবিতাগুলো মানানসই ছিল।
অনুবাদের ক্ষেত্রে কিছু কিছু শব্দ চয়ন অল্প একটু ভ্রুকুটির উদ্রেক করেছে, সে বিষয়ে একটু যত্নবান হওয়া যেত। :) যেখানে এখন আমাদের পরবর্তী প্রজন্মের বাচ্চারা কিরণ মালার মত অসুস্থ বই পড়ছে(আমি এবার মেলাতেও হতবাক হয়ে লক্ষ্য করেছি বাবা-মা'রা বেশ আগ্রহ নিয়ে তাদের এগুলো কিনে দিচ্ছেন), সেখানে এরকম বই আরো অনেক দরকার। বাচ্চাদের উপহার দেয়ার জন্যে একদম পারফেক্ট এটা। সাথে বড়রাও সমান উপভোগ করতে পারবেন। ^_^
Profile Image for Maruf Hossain.
Author 37 books257 followers
April 25, 2017
সংকলনের প্রথম দিকের কয়েকটা গল্প ঠিক যুত করে পড়ে উঠতে পারছিলাম না, কেন যেন ভালো লাগতে লাগতে ভালো লাগাটা ঠিক পূর্ণতা পাচ্ছিল না। তবে প্রথম ৪টা গল্পের পর বাকি গল্পগুলো উপভোগ্য ছিল। অনুবাদক খুব সুন্দর করে ছড়াগুলো অনুবাদ করেছেন---এটা বিশেষ ভালো লেগেছে।
Profile Image for Nazrul Islam.
Author 8 books228 followers
March 12, 2017
কথায় আছে "আগে দর্শনচারী, তারপর গুনবিচারি " । এই বইটির বেলায়ও সেই কথা খাটে । চমৎকার প্রচ্ছন্দ আর মনোমুগ্ধকর এই বইটির খোঁজ প্রথম পাই লেখক মাশুদুল হক ভাইয়ের পোস্ট থেকে। ফেসবুকে ঠিক বোঝা না গেলেও সরাসরি যখন বইটা দেখলাম তখন বইটা সংগ্রহের ইচ্ছা জেগে উঠল । তখন পর্যন্ত জানি না বইয়ের গল্পগুলো ভাল নাকি খারাপ । বইয়ের প্রচ্ছদ আর ভেতরের রঙ্গিন ইলাস্ট্রেশন এতই মনোমুগ্ধকর যে বিনা দ্বিধায় বইটি কেনার লিস্টে রেখে দিয়েছিলাম। বইয়ের সাইজটাও কিউট :) ।
খুব ছোট বই মাত্র ৮৬ পেইজের বই । বারোজন লেখকের বারোটি রূপকথার গল্প দিয়ে সাজানো হয়েছে বইটি। বইটি বলা যায় বাচ্চাদের উদ্দেশ্য করে লেখা হয়েছে । কিন্তু বড়রাও পড়ে সমান মজা পেতে কোন সমস্যা হবে না।

বইয়ের গল্পগুলো হচ্ছে "ভবঘুরে রাজপুত্র" , "কোকের রানি" , "কাঠবিড়ালি নাটকিনের গল্প", "গোল্ডফিশ" ,"মাছের গল্প" , "বিড়াল আর শয়তান", "অনেক অর্ডারের রেস্তোরাঁ" , "ছোট্ট মৎস্যকুমারী" , "চিতার কি করে নখর হল", জে কে রাওলিং এর দা টেল অফ বিডল দা বার্ড থেকে নেওয়া "জাদুকরের লাগানো পাতিল" সহ অন্যান্য গল্প।

প্রতিটা গল্পই সুন্দর। মনকাড়া রঙ্গিন ইলাট্রেশন বইয়ের গল্পগুলোর প্রতি ভালোলাগা আরো বাড়িয়ে তুলেছে ।
বইয়ের সবচেয়ে পছন্দের গল্প "কোকের রানি" , "গোল্ডফিশ" , "পিয়ারব্লজমের কাকেরা" ।
"শ্লেমিল যখন ওয়ারশ গেল " গল্পতি পড়ে হাসতে হাসতে অবস্থা খারাপ ।
মজার ব্যাপার হচ্ছে "অনেক অর্ডারের রেস্তোরাঁ" গল্পটি আমি রহস্য পত্রিকার জন্য অনুবাদ করেছিলাম। গত বছর সেটা ছাপাও হয়েছিল ।হরর গল্পটি বড়দের জন্য হলেও এখানে লেখক ছোটদের উপযোগী করে অনুবাদ করেছে। ছোটরা পড়ে আনন্দ পাবে ১০০% গ্যারান্টি।
বোনাস হিসেবে আছে হ্যারি পটারের বইতে উল্লেখিত দা টেল অফ বিডল দা বার্ড বইয়ের "জাদুকরের লাফানো পাতিল" গল্পটি ।

প্রায় গল্পেই ছিল কবিতা । ছন্দ মেলানো কবিতাগুলো পড়ে দারুণ মজা পেয়েছি ।

সুন্দর গল্প আর ইলাট্রেশন সমৃদ্ধ বইটি নিয়ে তেমন কিছু আর বলার নেই তবে লেখক এখানে মাঝে মধ্যে অনেক কঠিন কঠিন শব্দ ব্যাবহার করেছেন । যেহেতু বইটি ছোটদের উদ্দেশ্য করে লেখা সেক্ষেত্রে এই বিষয়গুলো মাথায় রাখা উচিত ছিল । বাচ্চারা তো শব্দের অর্থ বুঝবে না । বড়দের হয়তো কোন সমস্যা হবে না ।
Profile Image for Shahed Zaman.
Author 28 books255 followers
June 27, 2017
বিভিন্ন দেশের এক ডজন রূপকথার গল্প রয়েছে বইতে। প্রায় সবগুলোই লেখা বিখ্যাত সব লেখকদের হাতে। একটি দুটি বাদে সবই ভাল লেগেছে। ছেলে বুড়ো সবার জন্য সমান উপযোগী।
Profile Image for Nabo Preo.
189 reviews12 followers
January 25, 2020
I pretty much loved the whole thing. The translation was good. It felt very natural and the translator deserves a kudos!

Favorites: Goldfish; Pearblossom's Crows; The Restaurant of Many Orders; The Little Mermaid; How the Leopard Got His Claws.

It was really great!
Displaying 1 - 5 of 5 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.