অক্টবর ১৯৮২ সালে প্রথম প্রকাশিত হয় আসাদুজ্জামানের বই ‘পিনোকিও’। এর পরে তিনি আমাদের কিশোর ক্লাসিক ও অনুবাদ সিরিজের দুর্দান্ত কিছু বই আমাদের জন্য অনুবাদ করেন: অদৃশ্য মানব (১৯৮৪), বাস্কারভিলের হাউন্ড (১৯৯৬), ডঃ জেকিল অ্যান্ড মিঃ হাইড (১৯৮৭), ওজের জাদুকর (১৯৮৮), ব্ল্যাক হার্ট অ্যান্ড হোয়াইট হার্ট (২০০২)।
এবং মজার ব্যাপার তার লেখা ওয়েস্টার্ন সিরিজের ৪২তম বই “দুর্বৃত্ত” প্রকাশিত হয়েছিল যা আমাদের অনেকেরই অজানা। বাচ্চাদের জন্য লেখেন সাগরপাড়ের রূপকথা নামের আরো একটি বই। প্রথমে লেখক হিসিবে সেবাতে নিয়মিত থাকলেও পরবর্তীতে তিনি প্রচ্ছদশিল্পী হিসেবে মনোনিবেশ করেন। তার প্রচ্ছদ গুলো সত্যিই অনেক প্রশংসনীয় হতো। এবং সেবার প্রথমের জাম্বু ভলিউমগুলোর প্রচ্ছদশিল্পী তিনিই ছিলেন।
নব্বই দশকের প্রথমে তিনি সরকারি চাকরিতে যোগদান করেন। বর্তমানে তিনি অবসরে আছেন, তবে কিছুদিন আগেও তিনি বাংলাদেশের প্রতিরক্ষা সচিব ছিলেন।