কিশোর হরর সিরিজ এর ট্যাগ লাইন ছিল: পাঠক, সাবধান! ভয়ের জগতে প্রবেশ করছ তুমি! কিশোর হরর বা হরর ক্লাবের একক লেখক ছিলেন তিনি। এছাড়া তিনি ২টি করে ইসলামিক সিরিজের বই, ছড়া বই ও ওয়েস্টার্ন বই উপহার দিয়েছিলেন আমাদের।
মোট ৩টা গল্পের ভলিউম এটা। বৃক্ষমানব, অভিশপ্ত ক্যামেরা, জীবন্ত মমি।
বৃক্ষমানবঃ বিখ্যাত উদ্ভিদ বিজ্ঞানী প্রফেসর ডঃ রাইয়ান মাহমুদ চাকুরী থেকে বরখাস্ত হবার পর বদলে গেলেন তিনি। সারাক্ষন বাসার নিচের বেসমেন্টের গবেষনাগারে নিজেকে আটকিয়ে রেখে গবেষনা করতে লাগলেন। তার আচরন এতটাই চেঞ্জ হল যে তার পরিবারের সবাই চিন্তায় পড়ে গেল কাহিনী কি? চিন্তা চুড়ান্ত পর্যায়ে গেল যখন দেখা গেল তার মাথায় চুলের বদলে পাতা গজাতে লাগল আর তিনি নিজে খাবারের বদলে গাছের খাবার খেতে লাগলেন।
অভিশপ্ত ক্যামেরাঃ পোড়া বাড়িতে আজব এক ক্যামেরা পেল সাদি। যার ছবি তোলা হয় এই ক্যামেরা দিয়ে তারই অমংগল হয়। পুরো ভলিউমে মনে হয় এই গল্পটার কনসেপ্টই সবচেয়ে সেরা।
জীবন্ত মমিঃ পিরামিডের দেশ মিশরে গেল জ্যোতি মামার আমন্ত্রনে, যেখানে কিনা তার মামা পিরামিডে এক সমাধিক্ষেত্র খুড়ছিলেন। কিন্তু হঠাত সমাধিক্ষেত্রের মমি জীবন্ত হয়ে উঠল। এখন তাদের বাচাবে কে?