Jump to ratings and reviews
Rate this book

ডোবারম্যান

Rate this book

174 pages, Paperback

Published August 1, 1992

Loading...
Loading...

About the author

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
2 (12%)
4 stars
9 (56%)
3 stars
5 (31%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 - 5 of 5 reviews
Profile Image for Tanzil Sa'ad.
107 reviews1 follower
April 29, 2020
বই : ডোবারম্যান
লেখা : বাবুল আলম
পৃষ্ঠা : ১৭৪
জনরা : থ্রিলার, ডিটেক্টিভ থ্রিলার (নট শিওর)
প্রচ্ছদ : আলীম আজিজ
প্রথম প্রকাশ : আগস্ট, ১৯৯২
মুদ্রিত মূল্য : 22 টাকা (পুরাতন বই)
প্রকাশক : সেবা প্রকাশনী

আমার রেটিং : ৩.৭/৫


SYNOPSIS : ফ্রান্সে হিটলারপন্থী এক নরপিশাচের নাম ডোবারম্যান। জালের মত বিস্তৃত ছিল তার নেটওয়ার্ক। এত বড় নেটওয়ার্ক হওয়া সত্ত্বেও তাকে নিজ চোখে দেখা মানুষের সংখ্যা খুবই নগণ্য। জানা যায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে মারা গেছে ডোবারম্যান।

তবে তার প্রায় পঞ্চাশ বছর পর হুট করেই কবর ফুঁড়ে যেন বেরিয়ে এলো এই নরপিশাচের‌ নাম। উন্মোচিত হলো ভয়ানক তথ্য। বেঁচে আছে ডোবারম্যান। তবে সবচেয়ে ভয়াবহ ব্যাপারটা হলো সেই কুখ্যাত নাৎসি বর্তমানে ফ্রান্স সরকারের এক রাঘব বোয়াল! সন্দেহের তীর এসে বিধল প্রেসিডেন্ট, স্বরাষ্ট্রমন্ত্রী আর প্রতিরক্ষমন্ত্রীর উপর। তবে তাকে চিনবে কে?
জানা গেল ডোবারম্যানকে চিনতে পারবে এমন মানুষ পৃথিবীতে বেঁচে আছে মাত্র তিনজন। গোপনে তদন্তে নেমে পড়ল প্যারিসের পুলিশ প্রিফেক্ট অ্যালান রব। তবে তথ্য ফাঁস হয়ে গেছে আগেই। ডোবারম্যানের কিলার কমান্ডো গ্রুপও বেরিয়ে পড়েছে ওই তিন ব্যক্তির খোঁজে। শুরু হলো ইঁদুর-বিড়ালের মারণ খেলা।

______
ভীষণ হাইপড ছিলাম বইটা প্রথম দেখে। সেবা থেকে মাসুদ রানা ব্যতিত এরকম স্ট্যান্ডএ্যালোন একটা বই আগে দেখিনি। আর প্রচ্ছদটাও ভালো লাগছিল। তবে কিঞ্চিৎ হতাশ হয়েছি। মেজর কোন টুইস্ট নেই বইটায়। প্রথম থেকেই বোঝা যাচ্ছিল কালপ্রিট কে! তবে সেটা আমাদের নায়ক উন্মোচন করবে কি করে সেটাই ছিল দেখার বিষয়। এখানে বইটা ভালোই লাগছে। লেখনি চমৎকার। রোমাঞ্চে ভরপুর একটা বই। আর এন্ডিং টা! অতিরঞ্জিত মনে হলেও দারুন ব্যাডএ্যাস একটা এন্ডিং। গতিও ছিল ভালো। মোটের উপর সময় কাটানোর জন্য পারফেক্ট একটা বই।

Happy reading  📘
Profile Image for Shadin Pranto.
1,498 reviews588 followers
June 16, 2017
২০১৫ সালের প্রথম দিকে পড়া।

ডোবারম্যান নামে কুখ্যাত এক নাজির ভোল পাল্টিয়ে ক্ষমতাবানে পরিণত হওয়া আর ডিটেক্টিভ রবের তার বিরুদ্ধে অভিযান।

ভালো থ্রিলার, অবসরকে বিনোদনময় করে তুলবে।
Profile Image for Md. Faysal Alam Riyad.
317 reviews27 followers
January 25, 2017
অ্যালেন রব। কাজ করেন প্যারিসের প্রিফেক্ট হিসেবে। বাবা বাংলাদেশী। দেশে আসব আসব করেও আসা হয় না তাঁর। কারণ প্যারিসে প্রিফেক্টের দ্বায়িত্ব অনেক। ফ্রান্সের প্রেসিডেন্ট রোজার ভাদিম এর নিরাপত্তার পিছনে কাজ করতে হয় তাকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এক নাৎসী পিশাচ ছিল ডোবারম্যান। সবাই জানে যুদ্ধ শেষে মারা যায় সে। কিন্তু হঠাৎ একদিন রব জানতে পারলেন ডোবারম্যান মারা যায় নি। সে যে শুধু বেঁচেই আছে তা না, ফরাসী সরকারের একজন কর্তা ব্যক্তি- প্রেসিডেন্ট, প্রতিরক্ষামন্ত্রী কিংবা স্বরাষ্ট্রমন্ত্রী সে। রবকে খুঁজে বের করতে হবে সেই লুকিয়ে থাকা ডোবারম্যান।

ডোবারম্যানকে কেউ কোনদিন সামনে থেকে দেখেনি। কিছু তথ্য হাতে পেলেও হাতছাড়া হয়ে যাচ্ছে অনেক কিছু। রব কি পারবে আসল কালপিট কে ধরতে? এমন কাহিনী নিয়ে শ্বাসরুদ্ধকর সাসপেন্স থ্রিলার “ডোবারম্যান”।
Profile Image for Benozir Ahmed.
203 reviews89 followers
September 23, 2019
ফটিকের বয়সে পড়েছিলুম। এ বেলায় আর কাহিনী মনে নাই। শুধু মনে পড়ে অদ্ভুত রকম ভাল লেগেছিল। অভিপ্রায় রইল আবার পড়ার।

২৩ সেপ্ট ২০১৯: পুনরায় পড়ার অভিপ্রায় পূরণ করতে গিয়ে ছোট বেলার ভাল লাগাকে বিসর্জন দিতে হল:(
Displaying 1 - 5 of 5 reviews