রহস্য-রোমাঞ্চ-অলৌকিক এই শব্দ তিনটির সঙ্গে যদি বারমুডা ট্রায়াঙ্গলকে যোগ করে দেওয়া হয় তাহলে বিষয়টা দাঁড়ায়, আগুনে বারুদ দেওয়ার মতো। এই উপন্যাসের শুরু থেকে শেষ পর্যন্ত রহস্যের বারুদ বিছিয়ে রেখেছেন লেখক। দৈত্যমানব থেকে শুরু করে হিমযুগের গোল্ডেন আই ড্রাগন, রক্তবর্ণ চাঁদ থেকে ঝরে পড়া রক্তবৃষ্টি, রাক্ষুসে লতার জাল, আদিম মানুষের সঙ্গে আধুনিক মানুষের প্রাচীন হার্দিক সম্পর্ক কী নেই এই উপন্যাসে। তবে আমাদের অনুরোধ নরম হৃদয় পাঠকরা বইটি রাতে পড়বেন না।