Jump to ratings and reviews
Rate this book
Rate this book
প্রচ্ছদ – তিতাস পণ্ডা

পার্বতীর রিসার্চের বিষয় অধুনালুপ্ত প্রাচীন ভারতীয় জাদু। রিসার্চের আগ্রহ পেয়েছিল প্রয়াত বাবার কিছু প্রবন্ধ এবং একটি অসমাপ্ত উপন্যাসে। তৎকালীন জাদুগুলির মধ্যে সবচেয়ে আলোড়িত জাদু ছিল বিখ্যাত ভারতীয় দড়ির জাদু, যেটির অস্তিত্ব সত্যিই ছিল কি না বা এটি নিছকই লোকগাথা কি না এই বিতর্ক আজও রয়ে গিয়েছে। অসমাপ্ত উপন্যাসটিতে ছিল সেই জাদুর বিবরণ। জাদুকর মৈনাক এবং অরুণাবতীর গল্প। পার্বতীর জীবনে এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে শুরু হয় এই উপন্যাস। যেখানে বিখ্যাত জাদুটির অস্তিত্ব প্রমাণ করতে বারবার ব্যর্থ হয়ে পার্বতী অসমাপ্ত উপন্যাসটিকে শেষ করার প্রয়াসে খুঁজে নেয় মুক্তির উপায়। ভাস্বতী, অংশু, ঊর্ণব, বীতশোক, প্রফেসার বাগচী নানান চরিত্রকে ঘিরে ভারতীয় জাদুর আবর্তে পার্বতীর জীবনের এই উপন্যাসটি প্রথম পুরুষ, তৃতীয় পুরুষ এবং মৈনাক-অরুণাবতী কাল্পনিক পরিচ্ছেদের মিশ্রনে লেখা।

171 pages, Hardcover

Published January 1, 2015

28 people want to read

About the author

Krishnendu Mukhopadhyay

39 books19 followers
কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের জন্ম ১৯৬৪, ব্যারাকপুরে। প্রথম জীবন কেটেছে শ্যামনগরে। ইছাপুর নর্থল্যান্ড বয়েজ হাইস্কুলে প্রাথমিক শিক্ষা। স্কুলজীবন থেকেই লেখালেখির সূত্রপাত। প্রথমে অনিয়মিতভাবে কিছু লিটল ম্যাগাজিনে লিখতেন। ২০০৫ থেকে নিয়মিতভাবে আনন্দবাজার পত্রিকার বিভিন্ন প্রকাশনায় ছোটগল্প লিখছেন। ‘খেজুর কাঁটা’ গল্পটি নিয়ে হয়েছে শ্রুতিনাটক। ছোটগল্প ‘ছবির মুখ’ আকাশবাণীতে বেতারনাটক হয়ে সম্প্রচারিত হয়েছে। লেখকের ‘ব্রহ্মকমল’ গল্পটি ২০০৬-এ ‘দেশ রহস্যগল্প প্রতিযোগিতা’য় প্রথম পুরস্কার লাভ করেছে। ২০০৭-এ ‘পূর্বা’ শীর্ষক একটি কল্পবিজ্ঞান গল্পের জন্য ‘দেশ গল্প প্রতিযোগিতা’য় দ্বিতীয় স্থান পেয়েছেন। রাধিকা লেখকের প্রথম উপন্যাস।পেশাদারি জীবনে ইঞ্জিনিয়ার, বেসরকারি বিদ্যুৎ সংস্থায় তথ্যপ্রযুক্তি বিষয়ে কর্মরত। সাহিত্য ছাড়াও অন্যান্য বিষয়ে প্রবন্ধ লেখেন। ভারতীয় মার্গ সংগীতের প্রতি বিশেষভাবে অনুরক্ত।

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
1 (7%)
4 stars
5 (35%)
3 stars
8 (57%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 of 1 review
Profile Image for Soumyabrata Sarkar.
238 reviews40 followers
January 21, 2017
A tale within a tale about the mysterious, obscure and extinct Indian rope-trick. Tracking its origins and trail throughout time, is a father whose death, then transfers the beacon to her daughter, who even under immense pressure of being unmarried and unable to find a regular job, sticking to her thesis of Ph.D. carry on with her father’s legacy and dream. In the magical tell itself, we have the duo of Mainak-Orunaboti : the eternal lovers and their magical story. The pace falls slow somewhat, but makes up with the references and the character of the main protagonist. There are ample spaces of loose writing, and the overall the story, even with the grandeur of its magic and magical realism, is left incomplete : much like its title.
Displaying 1 of 1 review

Can't find what you're looking for?

Get help and learn more about the design.