Anisul Hoque (Bangla: আনিসুল হক) is a Bangladeshi screenwriter, novelist, dramatist and journalist. He graduated from Bangladesh University of Engineering and Technology, trained as a civil engineer.
His inspiration in journalism and writing started during his student life. After his graduation he joined to serve as a government employee but resigned only after 15 days. Instead he started working as a journalist. He attended the International Writing Program at the University of Iowa in 2010. Currently, Hoque is working as an Associate Editor of a Bengali language daily, Prothom Alo.
His novel মা was translated in English as Freedom's Mother. It was published in Maithili too. He was honored with Bangla Academy Award in 2011.
বইটির চারটি উপন্যাস হলো : ১. প্রতি বৃহস্পতিবার রাতে আমাদের বাসায় চোর আসে- টুটুলদের নতুন বাসা যার কিনা ৯৯% ভালো শুধু প্রতি বৃহস্পতিবার রাতে চোর আসে।এক বৃহস্পতিবার সিঁড়ির টিউব লাইটা গায়েব তো পরের বৃহস্পতিবার বারান্দার কাপড়। এ সাপ্তাহিক চোরকে নিয়ে বাসা ভর্তি মানুষেরও তাই কতই না জল্পনা কল্পনা, কত কৌশলেই না চোরকে ধরার ব্যর্থ প্রচেষ্টা। অতঃপর গল্পের শেষ প্রান্তে এসে বিরাট এক চমক অপেক্ষা করে।
২. বারোটা বাজার আগে- ঢাকা শহরে এক চিপাগলির ছোট্ট বাড়িতে ডিগ্রি পাশ করা বেকার শাহেদ আর তার মামা তফদার এর বসবাস। মামা সদ্য ঘোষণা দিয়েছেন বিয়ে করার আর তার কারণেই দুপুর বারোটার আগেই মেয়ের বাড়িতে পোঁছাতে হবে। কিন্তু সকাল থেকে শুরু হয় নানা বিপত্তি। দুপুর বারোটা থেকে রাত বারোটা বাজতে বাজতে মামার ভাগ্যেরই যেন বারোটা বাজার দশা!
৩. জামাই সেজে চোর ঢুকেছিল- অভাবের তাড়নার দ্বিতীয়বারের মতো চুরি করতে বের হয় নুরু মিয়া। প্রথমবার তো কোন কিছু পেলোই না উল্টো নিজের পকেট থেকে ১০০ টাকা চলে গেল।এবারে ভিন্ন বুদ্ধি খাটিয়ে কোট টাই পড়ে বিয়ের সময় পাওয়া স্যুটকেস সমেত বেড়িয়ে পড়লো কোথাও কোন গতি হয় কিনা এ আশায়। ওদিকে তিন বছর আগে প্রবাসী আসলাম এর সাথে নায়লার ফোনে বিয়ে হয়। আজ আসলামের আসার কথা দেশে প্রথমবারের মতো। কিন্তু ঘটনার গ্যাঁড়াকলে পড়ে নুরু মিয়া জামাই আদর পেয়ে আর আসলাম চোর সন্দেহে যে মারটাই না খেল। গল্পের শেষ হয় আসলাম আর বিয়ে বাড়ির বাকি মানুষদের ভুল বুঝাবুঝির অবসান ঘটিয়ে।আর নুরু মিয়া? সে তো সুযোগ বুঝে আগে ভাগে পগার পার।
৪।আবার তোরা কিপ্টে হ- আনোয়ার চৌধুরী খুব ধনবান ব্যক্তি কিন্তু তার কৃপণতার কাছে যে কোন কৃপণ হার মানবে। বলা হয়ে থাকে, তিনি যদি দেখেন কোন চিনির বয়ামে পিঁপড়ে ঢুকেছে, তিনি সেই পিঁপড়েটাকে ধরে চা চামচে রেখে তার পেট টিপে রসটুকু বের করে নেন। তবে তিনি যেমন কিপ্টে সে হিসেবে কথাগুলো যে খুব বেশি বাড়িয়ে বলা তাও না। উনার চূড়ান্ত কৃপণতার কিছু নমুনা হচ্ছে- টুথপেস্ট শেষ হয়ে গেলে কাঁচি দিয়ে কেটে পেস্ট বের করা, বাসার এক টি-ব্যাগ দিয়ে চার কাপ চা বানানোর কড়া নির্দেশ দেওয়া, বাসার আট জন মানুষের জন্য গুনে গুনে ১৬টা পুঁটি মাছ কিনে বাজারে যাওয়া। তিন ছেলে,দুই বউমা, দুই নাতি নাতনি নিয়ে আনোয়ার চৌধুরীর সংসার। বাড়ির সবাই উনার কৃপণতায় অস্থির। এরপরও নানা রকম নিত্যদিনের ছোট ছোট মজার ঘটনা নিয়ে জীবন কেটে যাচ্ছিল সবার। হঠাৎ একদিন খবরের কাগজ আর টিভিতে খবরে ছেয়ে গেল মে মাসের তিন তারিখে পৃথিবী ধ্বংস হতে চলেছে। এখন কি হবে এত সম্পত্তির?
ছোটবেলায় আমার বহুবার পড়া বইগুলোর মাঝে এ বইটি অন্যতম। আপদমস্তক নাটকীয়তায় ভরপুর প্রতিটা গল্প। যদি হাল্কাভাবে স্রেফ বিনোদন ভেবে পড়া হয় তবে বইটা নেহাত মন্দ লাগার কথা না।