Jump to ratings and reviews
Rate this book

উৎস থেকে নিরন্তর

Rate this book
বাংলা সাহিত্যে ছোট গল্পে একটা ভিন্ন ধারা তৈরি করেছেন সেলিনা হোসেন। তার গল্প মানেই তো প্রান্তিক জনগোষ্ঠীর কথা। সেখানে তাদের না-পাওয়ার কথাগুলো ওঠে আসে পুঙ্খানুপুঙ্খভাবে। সেলিনা হোসেনের এই বই উৎস থেকে নিরন্তর মূলত আমাদের ছোটগল্পের সর্বশেষ নান্দনিক দিকটির বহিঃপ্রকাশ। যেখানে রয়েছে আমাদের পরিচয়সূত্রের বন্ধন

Hardcover

1 person is currently reading
11 people want to read

About the author

Selina Hossain

155 books92 followers
Selina Hossain (Bangla: সেলিনা হোসেন) is a famous novelist in Bangladesh. She was honored with Bangla Academy Award in 1980. she was the director of Bangla Academy from 1997 to 2004.

সেলিনা হোসেন (জন্ম: ১৯৪৭) বাংলাদেশের অগ্রগণ্য কথাসাহিত্যিকদের অন্যতম। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে বি এ অনার্স পাশ করলেন ১৯৬৭ সালে। এম এ পাশ করেন ১৯৬৮ সালে। তাঁর কর্মজীবন শুরু হয় ১৯৭০ সালে বাংলা একাডেমীর গবেষণা সহকারী হিসেবে। তিনি ১৯৯৭ সালে বাংলা একাডেমীর প্রথম মহিলা পরিচালক হন। ২০০৪ সালের ১৪ জুন চাকুরি থেকে অবসর নেন।

গল্প ও উপন্যাসে সিদ্ধহস্ত। এ পর্যন্ত ৭টি গল্প সংকলন, ২০টি উপন্যাস, ৫টি শিশুতোষ গল্প, ৫টি প্রবন্ধের বই প্রকাশিত হয়েছে। এছাড়াও সম্পাদনা করেছেন বেশ কিছু বই। সাহিত্যে অবদানের স্বীকৃতি হিসাবে প্রাপ্ত উল্লেখযোগ্য পুরস্কারের মধ্যে রয়েছে ডক্টর মুহম্মদ এনামুল হক স্বর্ণপদক (১৯৬৯); বাংলা একাডেমী পুরস্কার (১৯৮০); আলাওল সাহিত্য পুরস্কার (১৯৮১); কমর মুশতরী স্মৃতি পুরস্কার (১৯৮৭); ফিলিপস্‌ সাহিত্য পুরস্কার (১৯৮৮); অনন্যা সাহিত্য পুরস্কার (১৯৯৪)। তাঁর গল্প উপন্যাস ইংরেজি, রুশ, মেলে এবং কানাড়ী ভাষায় অনূদিত হয়েছে।

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
1 (33%)
4 stars
1 (33%)
3 stars
0 (0%)
2 stars
1 (33%)
1 star
0 (0%)
Displaying 1 - 2 of 2 reviews
Profile Image for Alvi Rahman Shovon.
496 reviews17 followers
February 11, 2026
'উৎস থেকে নিরন্তর' বইখানি সেলিনা হোসেনের প্রকাশিত প্রথম গল্পগ্রন্থ। প্রকাশিত হয় সেই ১৯৬৯ সালে। মোট চৌদ্দখানা গল্প নিয়ে মলাটবন্দী হয়েছে চমৎকার এই বইখানি।

সেই ষাটের দশকের মধ্যভাগে লেখা গল্পগুলো এ সময়ে এসেও কত্ত আধুনিক লাগলো। চৌদ্দটি গল্পে ভিন্ন ভিন্ন ধাঁচের স্বাদ পেয়েছি। বন্যাপিরীত এলাকার মানুষের খাদ্য সংকটের কাহিনী উঠে এসেছে 'গৈরিক বাসনা' গল্পে। স্বামী - স্ত্রীর দূরত্বের অবগাহন এসেছে 'বৈশাখী গান' গল্পের প্লটে। ভিন্ন ধাঁচের গল্পের এক প্লট 'শেওলা সবুজ রক্ত'। গল্পে দেখা যায় কুলসুম নামের এক মেয়েকে গ্রামের অসুন্দর মেয়েদের বিয়ে দেওয়ার জন্য পাত্রপক্ষকে সুন্দরী কুলসুমকে দেখানো হয়। পরে পাত্রপক্ষের কুলসুমকে পছন্দ হলে বিয়েতে গছিয়ে দেওয়া হয় সেই অসুন্দর পাত্রীদের। 'মাস্টার' গল্পটি আবার সেই চিরচেনা টিউশন মাস্টার আর ছাত্রীর প্রেম কাহিনী যেটা শেষ অব্দি পূর্ণতা পায় না। বাকি গল্পগুলো নিয়ে আর বলছি না। পাঠক সময় করে বইটি সংগ্রহ করে পড়ে নিবেন।

লেখিকার শিল্পবোধের পরিচয় পাওয়া যায় প্রতিটি গল্পেই। গল্পগুলোতে নান্দনিকতা বজায় রেখেছেন তিনি নানা প্রক্রিয়ায়। প্রতিটি কাহিনী সময়কে বেঁধে রেখে তোলপাড় করেছে।
Profile Image for Sourav Das.
42 reviews78 followers
January 9, 2017
সেলিনা হোসেনের একেবারে প্রথম বই। ভাল লাগেনি।
Displaying 1 - 2 of 2 reviews