Jump to ratings and reviews
Rate this book

আনক্যানি

Rate this book
ভাষান্তর – অমিত দেবনাথ

“প্রকাশিত হল 'সুচেতনা'র নতুন বই 'আনক্যানি'। এই ইংরাজি শব্দটির সর্বার্থিক বাংলা প্রতিশব্দ পাওয়া কঠিন। তাই এই নামটিই বেছে নেওয়া হল। বুদ্ধির অতীত রুদ্ধশ্বাস গা-ছমছমে শিরশিরে ভয় এই বইয়ের চব্বিশটি গল্পের উপজীব্য। মনসস্তত্ত্বের অলিগলি ঘুরে বেড়ায় লেখকদের চোখ। আর পাঠক প্রবেশ করেন এক শিরশিরে দুনিয়ায়। গল্প বইতে থাকে কখনো জীবনের এপার থেকে, কখনো ওপার থেকে। আর এই গা-ছমছমে আবহ পেরিয়ে পাঠক পৌঁছে যান অসামান্য কথাসাহিত্যের জগতে। গল্প রচনায় দক্ষতার শীর্ষস্পর্শী একুশ জন লেখকের জগৎবন্দিত সাহিত্যকৃতির সঙ্গে ঘটতে থাকে নিবিড় পরিচয়।
বিশিষ্ট অনুবাদক অমিত দেবনাথ তাঁর সাবলীল ভাষান্তরে উপহার দেন শিহরণ ও সাহিত্যের চমকপ্রদ যুগলবন্দী।”

UNCANNY - বুদ্ধির অতীত কোনো পরিস্থিতিতে দমচাপা শিরিশিরে ভয়। এ-বিষয়ে চারপাশে গল্পের অভাব নেই। কিন্তু বিশ্বের সেরা আনক্যানি গল্প পাঠে একদিকে থাকে রুদ্ধশ্বাস গা-ছমছমে অনুভূতি। অন্যদিকে ঘটে অসাধারণ সাহিত্যপাঠের অভিজ্ঞতা। বিশ্বের সেরা এই জাতীয় গল্পগুলির মধ্য থেকে চব্বিশটি বেছে নিয়ে এই অনুবাদ-সংকলন। পাঠক, বুক বাঁধুন। আপনি প্রবেশ করতে চলেছেন অসাধারণ গল্পশৈলীতে নির্মিত এক শিরশিরে দুনিয়ায়।

সূচিপত্র –
টেক্কা – জ্যাক রিচি
ঘুঘু - জ্যাক রিচি
চাল - জ্যাক লন্ডন
এটা আপনার ক্ষেত্রেও হতে পারে – জন লাত্‌জ্‌
নিয়তি – সাকি
শুভ জন্মদিন – জাস্টিন কেস
ওরা – আর্থার পোর্গেস
এবার আপনার পালা – হেনরি স্লেসার
গুবরে পোকা শিকারি – স্যার আর্থার কোনান ডয়েল
খেলনা – বিল প্রনজিনি
খেলা – স্ট্যানলে এলিন
খালি বাড়ি – পেনেলপ মর্টিমার
নদীর গল্প – গাই দ্য মোপাশাঁ
অনভিজ্ঞ প্রেত – এইচ জি ওয়েলস
লুকোচুরি – বিল প্রনজিনি
আহ্বান – উইলিয়াম এফ নোলান
লাল কামরা – এইচ জি ওয়েলস
একটি ভদ্রতার প্রশ্ন – রবার্ট ব্লচ
আধিভৌতিক – থর্প ম্যাকক্লাস্কি
এক হানা-দ্বীপের কাহিনি – অ্যালগারনন ব্ল্যাকউড
ভয় দেখানোর খেলা – ডব্লিউ ডব্লিউ জ্যাকবস
এক জাহাজ-যাত্রার কাহিনি – এফ মারিয়ন ক্রফোর্ড
মাঝরাতের মেল – আলফ্রেড নোয়েস
আমার মৃত্যু – ভিনসেন্ট ও’সালিভান – পৃষ্ঠা ২৫৬

Unknown Binding

Published January 1, 2016

1 person is currently reading
5 people want to read

About the author

Amit Debnath

42 books

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
1 (20%)
4 stars
4 (80%)
3 stars
0 (0%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 of 1 review
Profile Image for Riju Ganguly.
Author 39 books1,877 followers
November 19, 2021
বড়ো থেকে ছোটো, ভৌতিক থেকে বিশুদ্ধ ক্রাইম-বিষয়ক— এমন মোট চব্বিশটি গল্প অনূদিত হয়েছে এই বইয়ে।
অনুবাদের মান প্রশ্নাতীত। গল্পগুলোর বাছাইয়ের মধ্যেও আছে ডার্ক হিউমার এবং নোয়ার সুস্পষ্ট প্রভাব— যা সচরাচর অনূদিত বিদেশি কাহিনির সংকলনে তেমন একটা দেখা যায় না। তবে একটাই আক্ষেপ রইল এই নিয়ে যে বইটি ফ্রয়েডের 'আনক্যানি' নিয়ে ভাবনার বিস্তার দেখানোর মতো গল্পদের বাছেনি। ফলে সুখপাঠ্য ও উপভোগ্য হলেও বইটি ঠিক... আনক্যানি অনুভূতির জন্ম দিতে পারল না।
তবু, খুব ভালো বই। শুদ্ধ বানান, পরিষ্কার ছাপা ও প্রাসঙ্গিক তথ্যের উপস্থিতিতেও এটি সমৃদ্ধ।
সুযোগ পেলেই পড়ে ফেলুন।
Displaying 1 of 1 review

Can't find what you're looking for?

Get help and learn more about the design.