অনেক কাল আগের কথা, গুজব রটে সতের্বাঠার পরীর মেলার সব মানুষ রহস্যময়ভাবে গেছে মারা। সারা দেশের মানুষ ভেঙে পড়ে মেলায়। সবাই গিয়ে দেখে দিব্যি চলছে মেলা। চলছে যাদু, সার্কাস, কবির লড়াই, আরও কতাে কী! তারপর গুজব পরিণত হয় সত্যে। হঠাৎই মেলার সব মানুষকে মেলা প্রান্তরে নিঃসাড় পড়ে থাকতে দেখা যায়। তাদের ঢেকে রাখে অদ্ভুত পাখি টিয়াদুর। যার পাখনা বাদুরের আর দেহ টিয়ে পাখির মতাে। ‘টিয়াদুর’ মহাগপ্পের পরতে পরতে আছে প্রেম ও রাজনীতি। আমাদের চেনা পৃথিবী রূপকথার আবহে হয়ে উঠেছে এই মহাগপ্পে রহস্যঘেরা, মায়াবি। যারা গল্প ভালবাসেন, ভাবতে ভালবাসেন, ‘টিয়াদুর’ তাদের জন্য।