Mohammad Lutfur Rahman (1889-1936), a Bangladeshi author, was born in Magura District.At first, he was a teacher and afterwards went to Kolkata and established a helping house for women named, ‘Naritirtha’. Published a magazine named ‘Narishakti’. Later, became a homeopathic doctor. His literary works were included in the curriculum of school level, secondary, higher secondary and graduation level Bengali Literature in Bangladesh. Self-developing books
Mohammad Lutfur Rahman is alive till now for these works.
ছোটবেলায় স্কুলের ক্লাসে প্রথম হওয়ার পুরস্কার হিসেবে দেয়া হতো! ক্লাস থ্রি, ফোরে সম্ভবত এই বইটা আর লেখকের উন্নত জীবন দুইটাই পেয়েছিলাম। তখন যা পেতাম পড়ে ফেলতাম, তাই পড়তে খারাপ লাগেনি যদিও বুঝিনি কিছুই!!
''মহৎ জীবন'' একটি প্রবন্ধের বই। ৪৮ পৃষ্ঠার ছোট্ট একটা চমৎকার বই। মানুষের জীবনের মহৎ হবার গুরুত্ব, কেনো আমাদের মহৎ হতে হবে, কাজ আর ভদ্রতা নিয়ে আলোচনা করে হয়েছে বইটিতে।
"জীবনে বড়ো হতে চাইলে তোমাকে পরিশ্রমী আর সহিষ্ণু হতেই হবে। অনেক সময় দেখবে, মন অবুঝ হয়ে বলছে, কতদিনে এ কাজ শেষ হবে? আর কতকাল অপেক্ষা করবো? না, এমন কথা ভেবো না। বছরের পর বছর চলে গিয়েছে, আর সময় নাই, এরূপ মনে না করে সম্মুখের দিনগুলোকে যথেষ্ট মনে কর। আজকের এই নূতন দিন, ১২ বছর পর কত পুরাতন হয়ে যাবে তা কী ভেবেছ? আজকের এই নবীন ঊষা কিছুকাল পরে অতীতের স্বপ্ন বলে মনে হবে। এই সময়েই তোমার যাত্রা শুরু হোক। নিজেকে বিশ্বাস করো, এই তুচ্ছ দিনগুলি তোমাকে কতো সম্পদ দান করে তা তুমি পরে দেখে নিও..."
মোটিভেশনাল বই। তিনটি অধ্যায়ে বিভক্ত ১. মহৎ জীবন ২. কাজ ৩. ভদ্রতা। উপদেশ এবং নীতিকথায় ভরপুর। তবে বইটি চমৎকার। . বই : মহৎ জীবন লেখক : ডা. লুৎফর রহমান বিশ্বসাহিত্য কেন্দ্র ১৯৯০ পৃষ্ঠা ৫৪ মূল্য ১৪৫