জন্ম ২৪ শে সেপ্টেম্বর ১৯২৫, অবিভক্ত বাংলার ব্রাক্ষনবাড়িয়া শহরে। শৈশব কৈশোর কেটেছে তিতাস নদীর ঢেউ-এ স্নাত মফস্বল শহরের শান্ত পরিবেশে। বিদ্যালয় শিক্ষা সম্পন্ন হয়েছে ঐ শহরের ঐতিহ্যমন্ডিত অন্নদা হাই স্কুলে। কলেজ ও বিশ্ববিদ্যালয় সম্পন্ন হয় নাগপুর মহাবিদ্যালয় ও নাগপুর বিশ্ববিদ্যালয়ে। অধ্যাপনা বৃত্তি গ্রহণ করে আগরতলা মহারাজা বীর বিক্রম কলেজে যোগ দেন ১৯৫০ সালের ১০ই জানুয়ারী। অধ্যক্ষ পদে উন্নীত হন ১৯৮০ সালে। সরকারী কাজ থেকে অবসর গ্রহণ করেন ১৯৮৩ সালের অক্টোবর মাসে। ছোটবেলা থেকেই সাহিত্যের প্রতি ছিলো গভীর অনুরাগ। প্রশাসনিক দায়িত্বে থাকা সত্ত্বেও লেখালেখি ও সাহিত্যের প্রতি আগ্রহ অটুট ছিলো। মূলত প্রাবন্ধিক হলেও সৃষ্টিশীল রচনাতেও তিনি বিচরণ করেছেন।