Jump to ratings and reviews
Rate this book

হ্যালো আইনস্টাইন

Rate this book
Chena Nam Achena Galpa (ISBN 978-93-5040-380-8): Ananda Pablisher, Kolkata 2014 On the bestseller list of the Anandabazar Patrika, March 15 2014

87 pages, Hardcover

Published January 1, 2015

Loading...
Loading...

About the author

Mani Bhaumik

7 books43 followers
Mani Lal Bhaumik is an Indian-born American physicist. He is a lecturer, entrepreneur, and philanthropist.
His early contributions to laser technology are exemplified by the development of the excimer laser at the Northrop Corporation Research and Technology Center in Los Angeles. As team leader, Dr. Bhaumik announced the successful demonstration of the world's first efficient excimer laser at the Denver, Colorado meeting of the Optical Society of America in May 1973. Subsequently, it found extensive use as the type of laser that made possible the immensely popular Lasik corrective eye surgery, eliminating the need for glasses or contact lenses in many cases. In recognition of his pioneering research in high energy lasers and new laser systems, Dr. Bhaumik has been elected by his peers to fellowships in the Institute of Electrical and Electronics Engineers as well as of the American Physical Society.
Dr. Bhaumik's current interest is in sharing with the public the advances in quantum physics and cosmology and their implications for both material and spiritual development.
He was given one of India's prestigious civilian award - Padma Shri - in 2011.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
11 (47%)
4 stars
7 (30%)
3 stars
5 (21%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 - 5 of 5 reviews
Profile Image for Shadin Pranto.
1,498 reviews588 followers
March 5, 2023
জীবনী লিখতে গিয়ে ভারসাম্য বজায় রাখতে পারা কঠিন কাজ। মণি ভৌমিক বিজ্ঞান জগতের শ্রেষ্ঠ তারকা আইনস্টাইনের জীবনী বোধহয় রচনা করতে চাননি ; চেয়েছেন এই মহত্তম বিজ্ঞানসাধককে নিয়ে নিজের মুগ্ধতা প্রকাশ করতে। মণি ভৌমিক সেক্ষেত্রে সফল। মাত্র আশি পাতার বইয়ের মাধ্যমে তিনি পাঠককে আগ্রহী করে তুলতে সক্ষম হবেন আইনস্টাইন সম্পর্কে এবং পাঠক জানতে পারবে আইনস্টাইনের জীবনের কিছু অজানা অধ্যায়। যেমন: ডিগ্রি নিয়ে পাক্কা দুই বছর বেকার ছিলেন আইনস্টাইন। কারণ তার আ্যকাডেমিক ফলাফল ছিল যাচ্ছেতাই রকমের মন্দ, মোট ছয়জন পরীক্ষার্থীর মধ্যে তিনি হয়েছিলেন পঞ্চম এবং ষষ্ঠজন পরীক্ষায় ফেল করেছিল । তাই জীবিকার তাগিদে টিউশনির খোঁজে পত্রিকায় কমপক্ষে দুইবার বিজ্ঞপ্তি দিয়েছিলেন!
Profile Image for Qazi Akash.
28 reviews2 followers
February 26, 2020
আলবার্ট আইনস্টাইনের জীবনী গ্রন্থ এই বইটি। তবে বইটি মনি ভৌমিক একটু ভিন্ন ভাবে উপস্থাপন করেছেন। প্রথম অধ্যায় হ্যালো আইনস্টাইন! এখানে তিনি আলবার্টকে একটি মঞ্চে হাজির করার কথা কল্পনা করেছেন। আইনস্টাইনের ছোটবেলার কিছু কথা উপস্থাপক এবং কিছু কথা আইনস্টাইনের নিজের ভাষায় বলিয়েছেন। এই নতুনত্ব আমার ভালো লেগেছে। এরপর আলবার্টের প্রথম প্রেমের কাহিনী বর্নণা করেছেন দ্বিতীয় অধ্যায়ে। আস্তে আস্তে আইনস্টাইনের স্কুল জীবন, বিয়ে, চাকরি বর্ণনা করেছেন। এরপর আলবার্টের প্রথম পাচটি গবেষণা পত্র নিয়ে লিখেছেন। লিখেছেন আইনস্টাইন আস্তিক নাকি নাস্তিক? শেষ অধ্যায়ে রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে আইনস্টাইনের আলাপচারিতা উঠে এসেছে।
বইটি আমার কাছে খারাপ লাগেনি। তবে কেন যেন মনে হলো লেখক বইটি কিছু কিছু যায়গায় জোর করে সমাপ্তির ঘন্টা টেনেছেন। আইনস্টাইনের পূর্ণাঙ্গ জীবন মিস করেছি প্রতিটি অধ্যায়ে।
Profile Image for Kripasindhu  Joy.
602 reviews1 follower
October 10, 2024
এই বইটি আইনস্টাইনের সমগ্র জীবন কাভার করে না। বরং কিছু অংশ; আরও ভাল করে বলতে গেলে বিশেষ কিছু অংশ। তাই একে জীবনীর কাতারে ঠিক ফেলা যায় না।
Profile Image for Imran Shorif Shuvo.
86 reviews32 followers
November 18, 2019
অ্যালবার্ট আইনস্টাইনের প্রতি বিজ্ঞানী ড. মণি ভৌমিকের ভালোবাসার ফলশ্রুতি এই বই। আইনস্টাইন এই প্রথম কোনো সহজ সরল বাংলা রূপকাহিনীর উদ্দীপক নায়ক।

আইনস্টাইনের বাবা ছিলেন ইঞ্জিনিয়ার, মা পিয়ানো বাদক। তার ব্যক্তিগত জীবন যেমন উঠে এসেছে, তেমনি এসেছে শিক্ষাজীবন ও। শিক্ষকদের কাছে সারমেয়, লেজি ডগ এসব উপাধি পেতেন অ্যালবার্ট; পেতেন বিভাগ বদলানোর পরামর্শও। ভর্তি পরীক্ষায় প্রথম বার ফেল করে দ্বিতীয় চেষ্টায় কোনমত পাস করা ছেলেটা পরবর্তী জীবনে সমকালের শ্রেষ্ঠ পদার্থ বিজ্ঞানী! গ্রাজুয়েট হলেন ব্যাচের লাস্ট হয়ে। আরো কত অদ্ভুত জীবনের অভিজ্ঞতা!

একসময় তার আন্টি হাত খরচার টাকা বন্ধ করে দিলেন, সে আর এক দুঃসময়! চাকরির জন্য হন্যে হয়ে খুঁজতে হয়েছে তাকে। পরে চাকরি জীবনে সংসারী হয়ে করেছেন থিসিস, যা কিনা আমাদের ভাবনার ও বাইরে! গবেষণা করে একে একে ৫টা থিসিস পেপার লিখে ফেললেন, মণি ভৌমিকের ভাষায় অ্যালবার্ট ৫টা সোনার ডিম পাড়লেন! টানা ১০ বছর নোবেলের জন্য মনোনীত হলেন তিনি। শেষে ১৯২১ এ পেলেন নোবেল।

শেষ ভাগে অ্যালবার্ট এর খ্যাতিময় জীবনের কথা উঠে এসেছে। তার সাথে রবীন্দ্রনাথের ঐতিহাসিক দেখা, কথোপকথন, সবকিছু স্বল্প গণ্ডিতে লেখক নিজের ভাষায় বুঝিয়ে দিয়েছেন।
This entire review has been hidden because of spoilers.
Profile Image for Minhaz Abedin.
11 reviews4 followers
November 2, 2024
আমি সায়েন্সের ছাত্র হলেও আইনস্টাইনের ব্যাপারে খুব একটা কিছু জানতাম না। শুধু এখানে-ওখানে শোনা দু-একটা গল্প ছাড়া। এই বইটা ছোট হলেও এর মধ্যে আইনস্টাইনের অনেক কিছুই পেলাম - ছোটবেলার গল্প, প্রেমের গল্প, কঠিন সময়ের কথা, রিসার্চের গল্প, এরকম আরও অনেক কিছু; যদিও এটা বলার অপেক্ষা রাখে না যে সবকিছুই বেশ অসম্পূর্ণ।

রবীন্দ্রনাথের কথা বারবার এসেছে পুরো বইতে। এমনকি শেষটাও রবীন্দ্রময়।

লেখিকার লেখার স্টাইলটা বেশ ভালো - বোরিং লাগেনি পড়তে। তবে ঠিক “জীবনী পড়তে যাচ্ছি” এমনটা ভেবে পড়লে আশাহত হবে। মূলত আইনস্টাইন ও রবীন্দ্রনাথকে নিয়ে লেখিকার ব্যক্তিগত মুগ্ধতাই যেন প্রকট, আইনস্টাইনের জীবনকাহিনীর তুলনায়।

লেখিকার ইংরেজি থেকে বাংলায় অনুবাদগুলোও দারুণ হয়েছে। হুবহু অনুবাদ করেননি, আবার মূল অর্থও ধরে রেখেছেন। শেষটা একদমই এলোমেলো লাগল। মনে হল অনেককিছুই বাকি থেকে গেল। ঠিক তৃপ্তি পেলাম না।

ব্যক্তিগত রেটিং: ৩.২৫/৫
Displaying 1 - 5 of 5 reviews