আমার জন্য এর থেকে ভাল বই আর হতে পারে না। শত শত দুর্লভ বই, হারিয়ে যাওয়া সাহিত্যিক আর সাহিত্য আড্ডার সন্ধান পেয়েছি। বুক শেলফের জন্য যোগ্য বই। প্রথম পর্বের মতোই দ্বিতীয় পর্ব উপভোগ্য ছিল। আশা করি তৃতীয় পর্ব আরও বেশি ভাল্লাগবে।
প্রথম খণ্ডের চাইতে ঢের ভালো। এবার শুধু 'মিত্র ও ঘোষ'-এ সীমাবদ্ধ ছিলেন না সবিতেন্দ্রনাথ। লেখকবন্ধুদের সাথে কাটানো সোনালি দিনগুলোর কথা আগ্রহ ও আবেগ নিয়ে লিখেছেন। যা পড়তে ভালো লেগেছে।
এবারও অসামান্য কিছু বইয়ের নাম পেয়েছে। সেগুলো টুকে রাখা হয়েছে। কিছু পড়েছি ; কিছু পড়া হয়নি। লেখকদের ব্যক্তিজীবন নিয়ে কিছু কিছু কথা ও স্মৃতি আছে। বিশেষত, দেশভাগের ঘা কীভাবে দাঙ্গারূপে পশ্চিমবঙ্গে ছড়িয়ে পড়েছিল তা নিয়ে লিখেছেন সবিতেন্দ্রনাথ রায়। স্রেফ মুসলমান হওয়ার কারণে গরিব পুস্তক বাঁধাই কর্মীদের ওপর হামলা করা হয়েছে। 'শত্রু সম্পত্তি' ঘোষণা দিয়ে দখলে নেওয়া হয়েছে মুসলমানের সম্পত্তি। সেইসব লিখেছেন সবিতেন্দ্রনাথ। যদিও সব সময় শুনি, শুধু পূর্ববঙ্গের মুসলমানরাই দাঙ্গা করে হিন্দুদের তাড়াতো। পশ্চিমবঙ্গের হিন্দুরা সবাই বৈষ্ণব ছিলেন না, তা-ও কিছুটা বোঝা গেল।
ছোটোখাটো কিছু তথ্যগত ত্রুটি রয়েছে। যেমন: লেখক উল্লেখ করেছেন, ১৯৭২ সালে বাংলাদেশে স্বাধীন হয় ভারতের মদদে। সবাই জানে বাহাত্তরে নয়, একাত্তরে স্বাধীন হয়েছিল বাংলাদেশ। আর, ভারতের মদদে তো বটেই।
শেষের দিকে নিজেদের বোহেমিয়ান জীবনকে কেন্দ্রে রেখে আলোচনা চালিয়েছেন সবিতেন্দ্রনাথ রায়। যা অনেকটাই একঘেয়ে লেগেছে।
পড়তে চাইলে পড়তে পারেন। মন জয় করে নেবে - এমনটা নয়। মোটামুটি ভালো লাগবে। আপাতত এই সিরিজ থেকে বিদায় নেবো। সিরিজের তৃতীয় খণ্ড কবে পড়ব জানি না।
প্রথম পর্বের চাইতে আরেকটু বেশি ভালো লেগেছে এটা। কত বইয়ের যে সাজেশন পেলাম, ইয়ত্তা নেই। আর এটাই বড় প্রাপ্তি। পরিশিষ্টটাও নজর কাড়া৷ সব মিলিয়ে রেটিং দেবঃ ৪.৫/৫
প্রথম পর্বের চেয়ে গোছালো, অনেকটা নিরপেক্ষও, যদিও বেশ কিছু পুনরাবৃত্তি রয়েই গেছে। দেশবিভাগের দাঙ্গার কিছু মর্মস্পর্শী ও সমব্যথী বিবরণ আছে। আর লেখকদের আড্ডা ও পারস্পরিক সম্পর্কের রসায়ন নিয়ে গল্পগুজব তো আছেই। সব মিলিয়ে পড়বার মত।