GOENDA PRALAY (Vol. I) A Collection of Bengali Thrillers by DEBAL DEBBARMA
প্রচ্ছদ ও অলংকরণ – রঞ্জন দত্ত
লোকে তাকে ছোট গোয়েন্দা বলেই জানে। যে সব কেস-এ দুঁদে পুলিশ অফিসার হালে পানি পায় না, সেখানে ছোট গোয়েন্দা প্রলয় একটা তুচ্ছ বস্তুর ক্লু থেকে রহস্যের সমাধান করে ফেলে। অপহরণের পর তেমন একটি যুক্তিগ্রাহ্য কিশোর উপন্যাস। রাত দশটা নাগাদ অঙ্কের স্যরের বাড়ি থেকে টিউশন পড়ে ফেরার সময় নিলয়কে কারা তুলে নিয়ে গেল। তাই নিয়ে থানা-পুলিশ। যারা তুলে নিয়ে গিয়েছিল তারা একটা মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করল। শেষ পর্যন্ত সেই রহস্যের কিনারা করল ছোট গোয়েন্দা প্রলয়, প্রাইভেট ডিটেকটিভ রাজীব সান্যালের সহায়তায়।
রুদ্ধশ্বাস এই কাহিনি কিশোর-কিশোরীদের আবিষ্ট করে রাখবে শেষ লাইনটি পর্যন্ত। আছে আরো পাঁচটি গল্প। তার মধ্যে বেশ কয়েকটি তো গোয়েন্দা প্রলয়কে নিয়ে। একবার পড়তে শুরু করলে শেষ না করা পর্যন্ত কেউ উঠতে পারবে না।