জন্ম ২৭ জানুয়ারী ১৯৩৭, শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার লোনসিং বাহের দিঘীরপাড় গ্রামে। এলএলবি ডিগ্রি অর্জন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। ২৪ জানুয়ারী ১৯৫৯ সালে পাকিস্তান সেনাবাহিনীতে কমিশনপ্রাপ্ত হন। ১৯৬৮ সালের ১০ জানুয়ারি ক্যাপ্টেন পদে চাকরিরত অবস্থায় পশ্চিম পাকিস্তানের মালির ক্যান্টনমেন্ট থেকে গ্রেফতার হন। তাঁকে বঙ্গবন্ধুর সঙ্গে ‘আগরতলা মামলা’য় অভিযুক্ত করা হয়। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেন। স্বাধীনতার পর আবার সেনাবাহিনীতে যোগ দেন। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুর নির্মম হত্যাকাণ্ডের পর তাঁকে সেনাবাহিনী থেকে অকালে অবসর দেওয়া হয়। অতঃপর বাংলাদেশ আওয়ামী লীগে যোগদান। ১৯৭৯ সালে জাতীয় সংসদ সদস্য নির্বাচনে বিজয়ী হন এবং আওয়ামী লীগ সংসদীয় দলের হুইপ নির্বাচিত হন। এরপর ১৯৯১, ১৯৯৬, ২০০১ ও ২০০৮ সালেও জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। বর্তমানে জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের দায়িত্ব পালন করছেন। প্রকাশিত বই : Armed Quest for Independence, কারাগারের ডায়েরি এবং সত্য মামলা আগরতলা ।
Shawkat Ali (Bangla: শওকত আলী) is a major contemporary writer of Bangladesh, and has been contributing to Bangla fiction for the last four decades. Both in novels and short stories he has established his place with much glory. His fiction touches every sphere of life of mass people of Bangladesh. He prefers to deal with history, specially the liberation war in 1971. He was honored with Bangla Academy Award in 1968 and Ekushey Padak in 1990.