Jump to ratings and reviews
Rate this book

চোরাগঞ্জের গল্প

Rate this book

80 pages, Hardcover

1 person want to read

About the author

পুরনো ঢাকার মাহুতটুলির নানাবাড়িতে কাইজার চৌধুরীর জন্ম ১৯৪৯ সালের ১৫ই নভেম্বর। বাবা আমিনুল হক চৌধুরী, মা নূর আক্তার বানু। খুলনার মিসেস ডি বেইলস্‌ প্রাইভেট ইংলিশ ডে স্কুল, ঢাকার গেন্ডেরিয়া ও মুসলিম হাইস্কুল, সেন্ট ফ্রান্সিস, সেন্ট গ্রেগরিজ এবং আরও তিনটে স্কুলের উঠোন পেরিয়ে অবশেষে আহমেদ বাওয়ানী একাডেমী থেকে এসএসসি পাস করেন ১৯৬৭ সালে। নটরডেম কলেজের গণ্ডি পেরিয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক (১৯৭২) ও স্নাতকোত্তর (১৯৭৩) ডিগ্রি লাভের মধ্য দিয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষার সমাপ্তি।

শিল্পসাহিত্যের পাশাপাশি চলচ্চিত্র নিয়েও গভীর উৎসাহ তাঁর। লাতিন আমেরিকান ও প্রতিবাদী চলচ্চিত্র সম্পর্কিত কিছু প্রবন্ধ বাংলাদেশ চলচ্চিত্র সংসদ প্রকাশিত ‘ধ্রুপদী’ ও ‘চলচ্চিত্রপত্রে’ প্রকাশিত হয়েছে। এই রচনাগুলো বাদ দিলে অবশিষ্ট যা থাকে, তার পুরোটাই শিশুতোষ রচনা এবং এই রচনার জন্য পুরস্কৃত হয়েছেন বহুবার—অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার, চন্দ্রাবতী স্বর্ণপদক, কবি আবু জাফর ওবায়দুল্লাহ সাহিত্য পুরস্কার, ছোটদের কাগজ শিশুসাহিত্য পুরস্কার ইত্যাদি।

স্ত্রী সাথী, পুত্র ফারদীন ও কন্যা মায়িশাকে ঘিরে ঢাকার উত্তরায় ‘স্বর্গলোক’-এ রচিত হয়েছে তাঁর নিজের নিবাস।

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
0 (0%)
4 stars
0 (0%)
3 stars
1 (100%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 of 1 review
Profile Image for Salwa.
Author 2 books10 followers
July 16, 2016
এতদবধি পড়ে যাচ্ছি। বেশ ঝরঝরে ভাষা।
উম! কাহিনী কেবল গড়িয়ে গেলো। উঠা নামা হলো না বিশেষ। সব চরিত্রের পরিচয় দিতে দিতেই বই শেষ। শেষে এক দু পাতায় কিছুমিছু লিখে তাড়াতাড়ি একুশের মেলার জন্য ছাপাখানায় পাঠিয়ে দেয়া হয়েছিলো বুঝি।

লেখকের অন্য লেখা পড়ার আগ্রহ জন্মালো।
Displaying 1 of 1 review