Jump to ratings and reviews
Rate this book

রসাতলের রহস্য

Rate this book
প্রচ্ছদ - সুমন কবিরাজ
অলংকরণ - সঞ্জীব পাল

জলদস্যুরা এখনও আছে । নাবিকের চাকরি নিয়ে নীল সমুদ্র পাড়ি দিল... অজানা বন্দর... বহুমূল্য হিরে... একের পর এক খুন... দুরন্ত অভিযান ।

একঘেয়ে সমুদ্রযাত্রা নয় । চলার বাঁকে বাঁকে রোমাঞ্চ, উত্তেজনা । সফর সঙ্গীদের জীবনের ছোট ছোট দুঃখ কথা, গোপন পাপ, জমানো অভিলাষ । যে জীবনের খোঁজে কাহিনির নায়ক নীল চাকরির সিদ্ধান্ত নিয়েছিল জাহাজে, নিয়তির নিষ্ঠুর পরিহাসে সেই সিদ্ধান্তই যদি বুমেরাং হয়ে যায় ? যদি পলকেই সহকর্মীদের লাশ খসে পড়ে ঝরা পাতার মতন ? চোখের সামনে ! যদি বন্দুকের নলের সামনে মেনে নিতে হয় আদিম বাস্তবতা ?

সবচেয়ে বড় কথা, উপন্যাসে ইতিহাস আর ভূগোল হাত ধরাধরি করে চলেছে । তাই এই বইয়ের রুদ্ধশ্বাস পাঠকেরা নিশ্চিতভাবেই নীলের এই মৃত্যু -ছমছম অভিযাত্রার সহযাত্রী হয়ে উঠবেন।

136 pages, Hardcover

First published January 1, 2015

1 person is currently reading
25 people want to read

About the author

Samaresh Majumdar

340 books711 followers
Samaresh Majumdar (Bangla: সমরেশ মজুমদার) was a well-known Bengali writer. He spent his childhood years in the tea gardens of Duars, Jalpaiguri, West Bengal, India. He was a student of the Jalpaiguri Zilla School, Jalpaiguri. He completed his bachelors in Bengali from Scottish Church College, Kolkata. His first story appeared in "Desh" in 1967. "Dour" was his first novel, which was published in "Desh" in 1976. Author of novels, short stories and travelogues, Samaresh received the Indian government's coveted Sahitya Akademi award for the second book of the Animesh series, 'Kalbela".

Some of his famous characters are:

1. Animesh & Madhabilata (Animesh Quartet)
2. Arjun - Fictional sleuth.
3. Dipaboli (Saatkahon)

সমরেশ মজুমদার-এর জন্ম ১০ মার্চ ১৯৪৪। শৈশব কেটেছে ডুয়ার্সের চা-বাগানে। জলপাইগুড়ি জেলা স্কুলের ছাত্র। কলকাতায় আসেন ১৯৬০-এ। শিক্ষা: স্কটিশ চার্চ কলেজ থেকে বাংলায় অনার্স, পরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের এম.এ। প্রথমে গ্রুপ থিয়েটার করতেন। তারপর নাটক লিখতে গিয়ে গল্প লেখা। প্রথম গল্প ‘দেশ’ পত্রিকায়, ১৯৬৭ সালে। প্রথম উপন্যাস ‘দৌড়’, ১৯৭৫-এ ‘দেশ’ পত্রিকায়। গ্রন্থ: দৌড়, এই আমি রেণু, উত্তরাধিকার, বন্দীনিবাস, বড় পাপ হে, উজান গঙ্গা, বাসভূমি, লক্ষ্মীর পাঁচালি, উনিশ বিশ, সওয়ার, কালবেলা, কালপুরুষ এবং আরও অনেক। সম্মান: ১৯৮২ সালের আনন্দ পুরস্কার তাঁর যোগ্যতার স্বীকৃতি। এ ছাড়া ‘দৌড়’ চলচ্চিত্রের কাহিনিকার হিসাবে বি এফ জে এ, দিশারী এবং চলচ্চিত্র প্রসার সমিতির পুরস্কার। ১৯৮৪ সালে ‘কালবেলা’ উপন্যাসের জন্য পেয়েছেন সাহিত্য অকাদেমি পুরস্কার।

মৃত্যু : ৮ মে, ২০২৩

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
2 (13%)
4 stars
2 (13%)
3 stars
4 (26%)
2 stars
3 (20%)
1 star
4 (26%)
Displaying 1 - 4 of 4 reviews
Profile Image for Ësrât .
517 reviews86 followers
August 28, 2025
ড্রেসিং পরবর্তী যন্ত্রনা থেকে উপশমের উপায় হিসেবে বইটা পড়ার মর্মপীড়া রন্ধ্রে রন্ধ্রে আরো দ্বিগুন বেগে তারস্বরে চেঁচিয়ে বলছে;

"বারবার কেন কমল ভেবে কাঁটা তুলতে গিয়ে খামাখা কষ্ট টা পাস গর্দভ!"
রেটিং:⭐
২৮-৮-২৫
Profile Image for Nusrat Mahmood.
594 reviews740 followers
May 26, 2017
সমরেশ মজুমদারের লেখার দিন দিন হাল থেকে বেহাল অবস্থা হয়ে যাচ্ছে!
Profile Image for Farhan.
740 reviews12 followers
June 7, 2024
নির্ঘাৎ থিসিসের চাপে আমার সাময়িক মস্তিষ্কবিকৃতি ঘটেছিল, নয়তো এই জিনিস পড়লাম কেন?
61 reviews2 followers
March 21, 2025
Not bad but its certainly substandard compared to samaresh 's writing capabilities
This entire review has been hidden because of spoilers.
Displaying 1 - 4 of 4 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.