Jump to ratings and reviews
Rate this book

ভিনদেশী এক বীরবল

Rate this book

192 pages, Hardcover

21 people want to read

About the author

Mohammad Nasir Ali

14 books11 followers
আলী, মোহাম্মদ নাসির (১৯১০-১৯৭৫) শিশুসাহিত্যিক ও গ্রন্থপ্রকাশক। ১৯১০ সালের ১০ জানুয়ারি ঢাকা জেলার বিক্রমপুরের ধাইদা গ্রামে তাঁর জন্ম। পিতা হায়দার আলী ছিলেন একজন ব্যবসায়ী। নাসির আলী তেলিরবাগ কালীমোহন-দুর্গামোহন ইনস্টিটিউশন থেকে এন্ট্রান্স (১৯২৬) এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিকম (১৯৩১) পাস করেন। তারপর চাকরির সন্ধানে তিনি কলকাতায় যান। ১৯৩৩ সালে তিনি কলকাতা হাইকোর্টে অনুবাদক হিসেবে যোগদান করেন। পরবর্তীকালে তিনি দৈনিক ইত্তেহাদ পত্রিকার শিশুবিভাগের পরিচালকের দায়িত্বও পালন করেন (১৯৪৬-৪৮)।

পাকিস্তান প্রতিষ্ঠার পর ঢাকায় এসে নাসির আলী হাইকোর্টের চাকরিতে যোগদান করে ১৯৬৭ সালে অবসর গ্রহণ করেন। তার আগেই ১৯৪৯ সালে তিনি ‘নওরোজ কিতাবিস্তান’ নামে একটি প্রকাশনা সংস্থা প্রতিষ্ঠা করেন, যা এখনও পুস্তক প্রকাশনার কাজ চালিয়ে যাচ্ছে। ১৯৫২ সালে তিনি দৈনিক আজাদের শিশু-কিশোর বিভাগে ‘মুকুলের মহফিল’ পরিচালনা করেন এবং ‘বাগবান’ ছদ্মনামে ১৯৭৫ সাল পর্যন্ত ওই দায়িত্ব পালন করেন।

শিশুতোষ গ্রন্থপ্রণেতা হিসেবেই নাসির আলীর মুখ্য পরিচয়; তবে তিনি শিক্ষামূলক গল্প, প্রবন্ধ ও জীবনীও রচনা করেছেন। নির্মল হাস্যরস সৃষ্টিতে তিনি দক্ষতার পরিচয় দিয়েছেন। তাঁর উল্লেখযোগ্য রচনাবলি হলো: আমাদের কায়েদে আজম (১৯৪৮), মণিকণিকা (১৯৪৯), শাহী দিনের কাহিনী (১৯৪৯), ছোটদের ওমর ফারুক (১৯৫১), আকাশ যারা করলো জয় (১৯৫৭), আলী বাবা (১৯৫৮), টলস্টয়ের সেরাগল্প (১৯৬৩, ২য় সংস্করণ), ইতালীর জনক গ্যারিবল্ডি (১৯৬৩), বীরবলের খোশ গল্প (১৯৬৪), সাত পাঁচ গল্প (১৯৬৫), বোকা বকাই (১৯৬৬), যোগাযোগ (১৯৬৮), লেবু মামার সপ্তকান্ড (১৯৬৮), আলবার্ট আইনস্টাইন (১৯৭৬), মৃত্যুর সাথে পাঞ্জা (১৯৭৬) ইত্যাদি। সাহিত্যকর্মের জন্য তিনি বাংলা একাডেমী পুরস্কার (১৯৬৭), ইউনেস্কো পুরস্কার (১৯৬৮) ও ইউনাইটেড ব্যাংক অব পাকিস্তান পুরস্কার লাভ করেন। ১৯৭৫ সালের ৩০ জানুয়ারি ঢাকায় তিনি মৃত্যুবরণ করেন।

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
5 (41%)
4 stars
3 (25%)
3 stars
2 (16%)
2 stars
2 (16%)
1 star
0 (0%)
Displaying 1 - 3 of 3 reviews
Profile Image for সন্ধ্যাশশী বন্ধু .
375 reviews12 followers
August 10, 2022
রম্য গল্প সবাই ভালোবাসে। আর সেটা যদি হয় গোপাল ভাঁড় কিংবা নাসির উদ্দীন হোজ্জার গল্প তাহলে তো কথায় নেই।

আমি প্রথম হোজ্জার গল্প পড়েছিলাম কোন দৈনিক পত্রিকা তে। সেই থেকে নাম মনে গেঁথে গিয়েছিল। যেখানে হোজ্জার গল্প পেতাম, মন দিয়ে পড়তাম। পরিচয়ের অনেক দিন পর হোজ্জার একটি পূর্ণাঙ্গ বই পেয়েছিলাম। সেটা সত্যজিৎ রায়ের লেখা। ভীষণ মজার একটা বই।

এবার পড়লাম হোজ্জার দ্বিতীয় বই। লেখক মোহাম্মদ নাসির আলী। এখানে হোজ্জা'র অনেক গুলো গল্প এক জায়গায় করা হয়েছে। ফলে অনেক গল্প পরিচিত। তাও পড়ে দারুণ মজা পেয়েছি। ভালো লেগেছে বই টা।
Profile Image for Imran Mahmud.
154 reviews23 followers
October 3, 2017
হো হো করে হেসে উঠলে, কিম্বা হাততালি পেলেই সেটা ভালো বই হতে হবে, এমনটি কেউ বলেনি।
কিন্তু পড়তে গিয়ে যদি বোধ করেন, ঝর্ণার শীতল পানিতে ফ্রেশ একটা গোসল দিয়ে এলেন, অথবা নিজের অজান্তেই নিঃশব্দ হাসি একান-ওকান পর্যন্ত পৌছায়, তবে তাকে ভালো বই বলতেই হবে।

গল্পগুলো কোনওটাই না-পড়া নয়, পাবেন না কোনও জমাটি ক্লাইমেক্স কিংবা টুইস্ট।
কি হবেইবা ও দিয়ে! ও তো অস্থায়ী।

পাবেন হিউমার আর উইট, সেটাই আসলে হোজ্জাকে বাঁচিয়ে রেখেছে শতাব্দীর পর শতাব্দী।

কোনওদিন যেন বড় না হই, এগুলো পড়া তাহলে ভুলে যাবো যে!
Profile Image for Zerin Oyishi (Free Palestine).
32 reviews251 followers
April 1, 2021
ছোটবেলায় বহুবার পড়া হোজ্জার গল্পের স্মৃতিগুলোকে আবার মাথাচাড়া দিয়ে ওঠায় এ বই।ছোট বড় নির্বিশেষে সব বয়সের মানুষের জন্য এটি এক দারুণ সুপাঠ্য।রংচঙে মলাটের ১৯২ পৃ্ষ্ঠার এ বইখানায় ১৪০টি গল্প রয়েছে,যার এক অংশ বেশিরভাগ পাঠক এর কম বেশি জানা।তার বাইরেও প্রচুর অজানা গল্প রয়েছে।যেমন তৈমুর-লঙ্গ এর সাথে হোজ্জা।প্রায় সব গল্পই একে সরস এবং যথারীতি হোজ্জার বিচক্ষণতার কিংবা চতুরতার পরিচয় দেয়।কিছু গল্পের সাথে দারুণ সব অলংকরণ রয়েছে যার কারণে গল্পগুলো যেন আরও প্রাণবন্ত হয়ে উঠেছে।নিঃসন্দেহে বইটি বারবার পড়া যায়,স্বল্পকালীন আনন্দ অনুভব করার উদ্দেশ্যে।
Displaying 1 - 3 of 3 reviews