Jump to ratings and reviews
Rate this book

গ্রামের নাম চৌগাছী

Rate this book
রফিকুন নবীর চমৎকার অলঙ্করণে আবু সালেহ-এর ছড়ার বই।

ছোট্ট ছোট্ট মিষ্টি ছড়া গ্রামবাংলা, দৈনন্দিন জীবন, নীতিবাক্য নিয়ে।

16 pages, Hardcover

First published January 1, 1987

6 people want to read

About the author

Abu Saleh

7 books

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
1 (50%)
4 stars
0 (0%)
3 stars
1 (50%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 of 1 review
Profile Image for Farhana Sufi.
496 reviews
February 24, 2016
"গ্রামের নাম চৌগাছী
চাক বেঁধেছে মৌমাছি
মধুর চাকে মৌ নেই
পুতুল খেলার বউ নেই।"

অথবা

"গ্রামের মেয়ে সায়রা
তার হারালো পায়রা
পায়রা নিলো ডাকাতে
তাদের বাড়ি ঢাকাতে।"

এমন চার লাইনের চৌদ্দটা ছড়া নিয়ে মজার একটা বই। এই বইটার সাথে ছোটবেলার কতশত স্মৃতি! একবার নাকি বইটা হাজারবারের মতো আবারও পড়ে শোনাতে বায়না ধরেছিলাম ট্রেনের ভেতরে। যেহেতু সাড়ে পাঁচ বছর বয়স থেকেই নিজে নিজেই সব বই পড়েছি, সে কাহিনি খুবই ছোট্টবেলার হবে।

নিজের মূল বইটা খুঁজে দেখতে হবে মূল বই কত সালের, আপাতত বইটা সংযোগ করতে গিয়ে ১৯৮৭ দিলাম। তবে ব্রাক মাত্র পনের টাকায় নতুন করে এই চমৎকার বইটি ছাপিয়েছে ১৯৯৮ এ।

রনবীর সিগনেচার স্টাইলে গ্রাম-শহরের দৃশ্যায়ন, দু'রঙে ছাপা বইটায় এনেছে ভিন্ন মাত্রা। এ বইতে সায়রা আর অন্য ছোট্ট মেয়েরা চিরায়ত বাংলার গামছা পাড়ের শাড়ি পরা, এখনকার মতো আমাদের ছোটবেলায় কমদামে রেডিমেইড গার্মেন্টস কাপড় ছিলো না যে!

আড়ং-এর বইপত্রের সেকশনে ছোটদের বই খুঁজতে গিয়ে ছাঁইয়ের মাঝে অমূল্য রতন পাবার মতো হুট করে বইটা আবিষ্কার করে দোকানেই নস্টালজিয়ায় আক্রান্ত হলাম। মা-কে ডেকে নিয়ে দেখালাম বইটা। আমার নিজের কপির পাতা আর ছাপা অবশ্য আরও উন্নত ছিলো। এ বইটা কি স্ক্যান করে রিপ্রিন্ট? মূল বই কি ব্রাকের প্রকাশনায় ছিলো? দেখতে হবে খুঁজে বের করে।

বাসায় আনার পর চা-এর টেবিলে ছোটবেলার মতো বাবা আবার পড়ে শোনালো বইটা। :)
আমার ছোট ভাইয়ের দেখা গেল অন্য কয়েকটা ছড়া পছন্দ বেশি, মনেও রেখেছে!

"হোটেলে ভাই কি খেলে
রোববার দিন বিকেলে
কি খাবো আর আন্ডা
বরফ পানি ঠাণ্ডা!"

তবে এই বইয়ের সব ছড়াই হালকা নয় ভিক্ষার চেয়ে খেটে খাওয়া ভালো তা দেখা যায় খেঁদির নানীর ছড়ায়।
মিথ্যে না বলা, দেশকে ভালোবাসা নিয়ে ছোট্ট ছড়া আছে যা শিশুদের শেখার, আবৃত্তির জন্যে একদম সঠিক।
সাহসী হতে শেখার কথাও আছে।
উজনি সুজনির আড়ি ভুলে খেলা শুরুর ছড়াও আছে।

ছোট আমার কল্পনায় বইটার পুরোটাই চৌগাছী গ্রাম ছিলো, আলাদা আলাদা ছড়া নয়, বরং চৌগাছীর নানান মানুষের গল্প। চৌগাছী গ্রাম, যেখানে -

"ছনের ছানি ছোট ঘর
উঠোন ভরা জংলা
মাঠে মাঠে নানা রকম
সোনা ফলায় বাংলা।"

বাংলার সেই হাজারটা চৌগাছী গ্রাম, যার মেয়ে সায়রা, উজনি, সুজনি, আর শহরের হোটেলে ঠাণ্ডা পানি খেয়ে আসা তাদের চেয়ে একটু বড় ভাইরা, আর দূরের পথের ক্লান্ত যাত্রীর গাছের নিচে ঘুম, আর ভিক্ষা না করা খেঁদুর নানী, নদীর মাছ, আর খেলাধুলা শেষে সন্ধ্যায় স্কুলের পড়া করা বাচ্চারা। :)
Displaying 1 of 1 review