Jump to ratings and reviews
Rate this book

রবীন্দ্রনাথের জমিদারগিরি

Rate this book
মানুষের অনুভূতির যে অব্যক্ত খনি আছে, রবীন্দ্রনাথ ঠাকুর তা খনন করে সূর্যালোকে এনেছিলেন। তিনি শুধু মসি-সদৃশ শাবল চালিয়ে সেগুলোকে তুলে আনেননি, তুলির আঁচড়েও রাঙিয়েছেন। বাঙ্গালির সুখ-দুঃখ-হাসি-কান্না-প্রেম-বিরহ-প্রীতি-ঘৃণা দিয়ে তিনি সাজিয়েছেন এক অমর আর্টগ্যালারি। সেই গ্যালারি প্রজন্মান্তরে আজও বাঙ্গালির পদচারণায় মুখর থাকে। বাঙ্গালির ঠোঁটে আজও খেলা করে রবি ঠাকুরের গল্প, রবি ঠাকুরের কবিতা, রবি ঠাকুরের গান।

কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের দিকেও ছুটে গেছে প্রভূত নিন্দা-শলাকা। পাকিস্তানপন্থী প্রতিক্রিয়াশীলরা আসলে রবীন্দ্রনাথের সমালোচনা করেনি, তাঁকে খুন করতে চেয়েছে, যেমনটা তারা করতে চেয়েছিল বাংলার মানস ও মানুষকে। অন্যদিকে অন্যান্য-ক্ষেত্রে প্রগতিশীল অনেক ব্যক্তিবর্গ হয়ত অজ্ঞতা, হয়ত অসূয়া, নয়ত নির্দোষ সমালোচনার খাতিরেও রবীন্দ্রনাথ সম্পর্কে কিছু সিদ্ধান্তে উপনীত হয়েছেন। তাঁদের এসব সিদ্ধান্ত ও পাকমন-পেয়ারু বুদ্ধিজীবিদের দুর্বৃত্তি ব্যবচ্ছেদ করেছেন কুলদা রায় ও মোহাম্মদ মাহবুবুর রহমান(জালাল)। তাঁদের অণূবীক্ষণ লেন্সে ফুঁটে উঠেছে রবীন্দ্রনাথের কথিত প্রজা-নিপীড়ন, বঙ্গভঙ্গে তাঁর ভূমিকা, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় তাঁর কথিত বিরোধীতা, অন্য গীতিকারের গান হতে সুর চুরির অভিযোগ ও অন্যান্য। অভিযোগ খণ্ডনের পাশাপাশি রবীন্দ্রনাথের একটা সম্যক চিত্রও উঠে এসেছে এই বইতে।

পাঠকই হবেন রবীন্দ্রজমিদারগিরির প্রকৃষ্ট বিচারক।

Hardcover

Published February 1, 2016

Loading...
Loading...

About the author

কুলদা রায়

5 books3 followers

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
0 (0%)
4 stars
0 (0%)
3 stars
1 (100%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
No one has reviewed this book yet.