Jump to ratings and reviews
Rate this book

বন্ধ কারখানার রহস্য

Rate this book

Hardcover

4 people want to read

About the author

Qazi Shahnoor Husain

99 books15 followers
কাজী আনোয়ার হোসেন এর বড় ছেলে কাজী শাহনূর হোসেন। দুই ভাই কাজী শাহনূর হোসেন ও কাজী মায়মুর হোসেন মিলে আমাদেরকে দেন কৌতুক সিরিজের বই ‘সাড়ে চারশো কৌতুক’ জুলাই ১৯৮৯ সালে। এর পরে তিনি লিখেন মজার উপন্যাস ‘নাসিরুদ্দীন হোজ্জা’ ডিসেম্বর ১৯৯১ সালে। নিয়মিত হয়ে যান লেখালেখি নিয়ে। ‘আরও সাড়ে চারশো কৌতুক’ ও ইসলামিক সিরিজের ‘কোরানের কাহিন’ প্রকাশিত হয় সেপ্টেম্বর ১৯৯৩ সালে। রোমাঞ্চোপন্যাস ‘প্রফেসর মাসুদ রানা’ ডিসেম্বর ১৯৯৩ সালে প্রকাশিত হয়। একই সালে কিশোর থ্রিলার সিরিজের সাব সিরিজ অ্যাডভেঞ্চার সিরিজের ৭ম ও শেষ বই ‘মাকড়সার জাল’ লিখে ফেলেন। কৌতুক সিরিজের আরেকটি বই পাই তার থেকে ’কৌতুকরঙ্গ’।

এর মাঝে বলে রাখি পেপারব্যাক ফরম্যাটের জন্য সেবাকে মুখোমুখি হতে হয়েছে প্রচুর সমালোচনার। অনেকের মতে সেবার বই অল্পদিনেই নষ্ট হয়ে যায়, সংরক্ষণ করা যায় না, সংগ্রাহক হিসেবে সাজিয়ে রাখবার উপযোগী নয় এমন অভিযোগের মুখে নব্বইয়ের দশকের শুরুতে হার্ডব্যাকে হোয়াইটপ্রিণ্ট পাবলিশ করার সিদ্ধান্ত নেন কাজীদা। ঠিক করা হলো, আলাদা একটি অঙ্গ প্রতিষ্ঠানের মাধ্যমে ছাপা হবে এসব বই। কাজী শাহনূর হোসেন প্রতিষ্ঠানের নাম রাখলেন “#প্রজাপতি_প্রকাশন”। সেবার মনোগ্রামের প্রজাপতি থেকে অনুপ্রাণিত হয়ে মনোগ্রাম তৈরি করে দিলেন তখনকার নব্য শিল্পী ধ্রুব এষ। প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী কাজীদা হলেও তার কাজের বোঝা কমাবার জন্য শাহনূর হোসেনের হাতে অর্পিত হলো প্রধান নির্বাহীর দায়িত্ব, বইগুলোর ভিতরেও প্রকাশক হিসেবে কাজী শাহনূর হোসেনের নাম থাকতো। ১৯৯২ সালের জানুয়ারিতে আত্মপ্রকাশ করল প্রজাপতি প্রকাশন। সে সময় থেকে কাজী শাহনূর হোসেন আমাদের অনেক বই উপহার দিয়ে আসছেন।
১৯৯২ থেকে প্রজাপতি প্রকাশনে নিয়মিত প্রকাশিত হয় তার কিশোর ক্লাসিক ও অনুবাদ সিরিজের অনেক ভালো ভালো বই। বড় কাহিনির আসল অংশটুকু নিয়ে ছোট সাইজের বই প্রকাশিত হওয়ায় ছোটদের কাছে ছিল তা অনেক প্রিয়। প্রজাপতি ও সেবা দুই প্রকাশনী থেকে আমরা অনুবাদ ও কিশোর ক্লাসিক সিরিজের বই পেয়েছি তার সংখ্যা ৪৫ এর বেশি হবে।

১৯৯৪ থেকে ১৯৯৬ তিনি লিখেন নীল-ছোটমামা সিরিজ। যার ১২ বই এর মাঝে ১১টি প্রজাপতি থেকে এবং ১টি সেবা থেকে প্রকাশিত হয়। পরবর্তীতে এই সিরিজের বইগুলো তিন গোয়েন্দা রূপান্তরিত করা হয়েছে। রূপকথা সিরিজের ৩টি বই ও ছোটদের অবাক করা মজার তথ্য প্রজাপতি থেকে প্রকাশিত হয়। এখানেই শেষ না, ওয়েস্টার্ন সিরিজের ৯০তম বই যৌথ ভাবে লিখেন কাজী শাহনূর হোসেন ও আলীম আজিজ, বইটির নাম ছিল ‘মুক্তপুরুষ’। পাঠক জনপ্রিয়তার পর থেকে তিনি আর ওয়েস্টার্ন সিরিজ থেকে নিজেকে সরাতে পারেননি। নিয়মিত বিরতি দিয়ে লিখে ফেলেন ১২টির বেশি ওয়েস্টার্ন বই।

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
0 (0%)
4 stars
2 (50%)
3 stars
1 (25%)
2 stars
1 (25%)
1 star
0 (0%)
No one has reviewed this book yet.

Can't find what you're looking for?

Get help and learn more about the design.