শিপরকের মার্শাল টেড মার্শ। টাউন কাউন্সিলের বিচারে ওর চাকরি গেল। ওদের অভিযোগ-মার্শ একজন খুনে মার্শাল আউটলদের সে ধরে আনে বটে, কিন্তু বেশিরভাগই আসে লাশ, ঘোড়ার পিঠে উপুড় হয়ে। এক দুর্ধর্ষ আউটলর মোকাবিলা করতে শিরক ছেড়ে টেক্সাস রওনা হলো মার্শ। এখন আর ব্যাজের আড়াল নেই। সুযোগ বুঝে চারদিক থেকে ঝাপিয়ে পড়ল ওর ওপর দুর্বৃত্তের দল।
কাজি মাহবুব হোসেনের লেখা দিয়ে ওয়েস্টার্ন সিরিজের যাত্রা শুরু হয় ১৯৮৩ সালে। কাজি মাহবুব হোসেন ওয়েস্টার্ন সিরিজ ছাড়াও পিশাচ কাহিনী ও অনুবাদের বেশ কিছু বই লিখেছিলেন যা অত্যন্ত জনপ্রিয় ছিল। এবং তাঁর প্রথম বই অনুবাদ প্রকাশিত হয়েছিলো ১৯৮২ সালে।