'আজব ভূত' রহস্যের সমাধানের পর পেরিয়ে গেছে বেশ কয়েক বছর। অনেক পরিবর্তন হয়েছে, ভেঙে গেছে রহস্যভেদী দল - লধশ। প্রধান কারণ, রানু আর অনিতারা চলে গেছে অন্য জায়গায়। বাবলি আর অপুরাও জায়গা বদল করেছে। তবে রাজুদের সঙ্গে দেখা হয় মাঝে মাঝে। এক ছুটিতে পাহাড়ঘেরা লেক ডিস্ট্রিক্ট-এ বেড়াতে এলো অপু, বাবলি, মিশা, রাজু আর জিমি। হঠাৎ করেই পেয়ে গেল রহস্য। জানলো, নতুন আবিষ্কৃত একটা যন্ত্র গিয়ে পড়েছে খারাপ লোকের হাতে। তাদের মধ্যে রয়েছে নিষ্ঠুর খুনী আর খেপাটে বিদেশী গুপ্তচর। ওরা মারাত্মক ক্ষতি করে দেবার আগেই হস্তক্ষেপ করলো চার গোয়েন্দা।
বইটি পরে তিন গোয়েন্দায় রূপান্তর করে "অদৃশ্য রশ্মি" নামে ভলিউম ৮০-এ যোগ করা হয়।