বাড়ি থেকে দূরে নিঃসঙ্গ একটা পাহাড়ের ওপর গাছপালায় ঘেরা জিগার বার্ন। একসময় বড় খামারবাড়ি ছিলাে, এখন ধ্বংসস্তুপ। ডাকাত খুঁজতে সেখানে চললাে অপু আর টিপু। নীরব রাত্রি। গা ছমছম করা পরিবেশ। পাহাড়ের গোড়ায় পৌঁছে সরু পায়েচলা পথ ধরে ওপরে উঠে চললাে ওরা। চাঁদের আলােয় বিষণ্ণ লাগছে পুরনাে বাড়িটাকে, হাড়-সর্বস্ব, রােগাটে। ছাত নেই। মস্ত চিমনি। জানালার দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ খসখস শব্দ কানে এলাে অপুর। খপ করে চেপে ধরলাে টিপুর হাত...
বইটি 'দি সিক্রেট সেভেন'-এর চতুর্থ গল্প 'সিক্রেট সেভেন অন দ্য ট্রেইল' এর ভাবানুবাদ। বইটি পরে তিন গোয়েন্দায় রূপান্তর করে "বাবলি বাহিনী" নামে ভলিউম ৬৮-এ যোগ করা হয়।